শ্রীলংকায় লঙ্কাকাণ্ডের বছর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮
বিদায় নিচ্ছে ২০১৮ সাল। বছরটি দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলংকার জন্য স্মরণীয় হয়ে থাকবে রাজনৈতিক নানা ঘটন-অঘটনের জন্য।
বছরের শেষ দিকে এসে শ্রীলংকার রাজনৈতিক সংকট নতুন ইতিহাস সৃষ্টি করেছে। শ্রীলংকার ইতিহাসে এটি ছিল একটি রাজনৈতিক কলঙ্কের বছর।
প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের নজিরবিহীন ক্ষমতার দ্বন্দ্ব প্রতিবেশী ভারত, চীন ও পাকিস্তাসহ বিশ্বের বেশির ভাগ দেশের উদ্বেগের কারণ হয়ে ওঠে।
৫০ দিনে ক্ষমতার রদবদল, দুই প্রধানমন্ত্রী, দুই বিরোধী দলকাণ্ডে আলোচিত ছিল দেশটি। প্রকৃতপক্ষে বছরটি ভারত মহাসাগরীয় এ দ্বীপ রাষ্ট্রটির জন্য ‘লঙ্কাকাণ্ডের’ বছর।
বিভিন্ন ইস্যুতে নীতিগত মতপার্থক্যের জেরে সংবিধানের বাইরে গিয়ে ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী বিক্রমাসিংহেকে বরখাস্ত এবং তৎক্ষণাৎ সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী নিয়োগের নাটকীয় পদক্ষেপ নেন সিরিসেনা।
একই ভাবে পার্লামেন্ট ভেঙে দিয়ে ঘোষণা করেন আগাম নির্বাচন। ফলে সৃষ্টি হয় সাংবিধানিক ও রাজনৈতিক অচলাবস্থা। প্রেসিডেন্টের বরখাস্তের আদেশকে অসাংবিধানিক আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর বাসবভন দখলে রাখেন বিক্রমাসিংহে।
কার্যত ‘দুই প্রধানমন্ত্রী’কে নিয়ে চরম বিপাকে পড়ে দেশটির জনগণ। ওদিকে স্পিকার প্রধানমন্ত্রী হিসেবে রাজাপাকসে স্বীকৃতি না দেয়ায় সাংবিধানিকভাবেই ‘কার্যকর সরকারশূন্য হয়ে পড়ে’ শ্রীলংকা।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর পরই পার্লামেন্টে নিজেদের ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়ান্সকে (ইউপিএফএ) সংখ্যাগরিষ্ঠ প্রমাণে মরিয়া হয়ে ওঠেন রাজাপাকসে ও সিরিসেনা। এমপিদের কাছে টাকার বান্ডেল নিয়েও হাজির হন।
কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ হন। এর মধ্যে পার্লামেন্টে তিন-তিনবার রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস করেন বিক্রমাসিংহের ইউনাইটেড ন্যাশনাল অ্যালায়ান্স (ইউএনএ)। কিন্তু একবারও এর ফলাফল মেনে নেননি সিরিসেনা।
বরং তার সামনেই পার্লামেন্টে লঙ্কাকাণ্ড বাধায় ইউপিএফএ জোটের আইনপ্রণেতারা। তার উপস্থিতিতেই স্পিকারের চেয়ারে বসেন তারই দলের এমপিরা।
বিরোধী এমপিদের ওপর ছুড়ে মারেন মরিচের গুঁড়াগোলা পানি। এসব ঘটনা শুধু শ্রীলংকা নয় বিশ্বের ইতিহাসেও নজিরবিহীন। ক্ষমতা ফিরে পেতে প্রধানমন্ত্রীর বাসভবন দখলে রাখেন বিক্রমাসিংহে।
রাজপথে লড়াই চালিয়ে যান তিনি ও তার দল। সুপ্রিমকোর্টও সিরিসেনার সংবিধানবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে রায় দেন। নানামুখী চাপে বাধ্য হয়ে ১৬ ডিসেম্বর ফের বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী ফিরিয়ে আনেন সিরিসেনা।
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- ‘জেনা করা পাপ তবে পর্নোগ্রাফিতে অভিনয় পেশার অংশ’
