শূন্য হাতে ফিরছেন তেরেসা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দফতর ব্রাসেলস থেকে শূন্য হাতে ফিরছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। নিজের দল ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি ও কঠোর ব্রেক্সিটবিরোধীদের তুষ্ট করার উদ্দেশ্যে ফের সমঝোতার জন্য গিয়েছিলেন ইইউর নেতাদের কাছে।
কিন্তু তারা জানিয়েছেন, ‘সমঝোতা যা হওয়ার তা হয়ে গেছে। নতুন আর কোনো সমঝোতা নয়।’ ফলে নিরাশ হয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। একটানা ১৮ মাস আলোচনার পর গত মাসেই চূড়ান্ত একটি চুক্তিতে পৌঁছায় উভয়পক্ষ। বুধবার অনাস্থা ভোটে কোনো রকমে উতরে গিয়েই সোজা ব্রাসেলসে ইইউর শীর্ষ সম্মেলনে চলে যান তেরেসা। উপস্থিত ইইউর নেতাদের কাছে আবেদন জানান ব্রেক্সিট চুক্তি পুনর্বিবেচনা করার।
কিন্তু ব্রেক্সিট চুক্তি পুনর্বিবেচনা করার আর কোনো সুযোগ নেই বলে বৃহস্পতিবার সাফ জানিয়ে দিয়েছেন নেতারা। এর মধ্যদিয়ে তেরেসার ‘ডিভোর্স’ পরিকল্পনা আরও একবার বড় ধাক্কা খেল। তবে হাল ছাড়ছেন না তেরেসা। শুক্রবার সম্মেলনের দ্বিতীয় দিনের আলোচনায় উপস্থিত হয়েছিলেন তিনি। শুক্রবার এ খবর জানিয়েছে দ্য ইনডিপেনডেন্ট।
ব্রেক্সিট চুক্তিতে আয়ারল্যান্ড সীমান্ত নিয়ে যে সমঝোতা হয়েছে সে বিষয়ে ইউরোপীয় নেতাদের কাছ থেকে আইনি নিশ্চয়তা চান তেরেসা। এটা পেলে চুক্তিটি পার্লামেন্টে উতরে যেতে পারে বলে মনে করছেন তিনি। নতুবা এর বিপক্ষেই ভোট দিতে পারেন হাউস অব কমন্সের এমপিরা।
প্রথমে এ ব্যাপারে সহায়তার আশ্বাসও দেন ইইউর ২৭ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান নেতা। ইইউর নেতাদের তেরেসা বলেন, ‘যদি এমপিদের উদ্বেগকে বিবেচনায় নেয়া না হয় তাহলে চুক্তিটি ঝুঁকির মুখে পড়বে।’
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জিন ক্লাউড জাঙ্কার বলেন, ‘এ (ব্রেক্সিট) সংক্রান্ত নানা ধরনের ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু পুনরায় আলোচনা নয়।’ চুক্তির যে অংশ নিয়ে ‘উদ্বেগ’ রযেছে, নিজের বক্তব্যে সেটার উল্লেখ করার সময় তাকে থামিয়ে দিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বারবার জানতে চান, তিনি আসলে কী চান সেটা স্পষ্ট করতে। ব্রিটেনের কয়েকজন কর্মকর্তা স্বীকার করেছেন, নতুন করে সমঝোতার জন্য কোনো প্রস্তাব সঙ্গে নিয়ে যাননি প্রধানমন্ত্রী। তেরেসার এই কাণ্ডে হতবুদ্ধি হয়ে যান ইইউর কূটনীতিকরা।
নেতৃত্ব নিয়ে চ্যালেঞ্জের মুখে বুধবার প্রধানমন্ত্রী তেরেসা মের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। সেখানে নিজ দলের সংসদ সদস্যদের তোপের মুখে পড়লেও কোনোভাবে উতরে যান তিনি।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
