শুষ্ক ত্বকের জন্য
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০১৯
হালকা হালকা শীত নামছে শহরে। শহরের বাইরে শীতের আমেজ টেরও পাওয়া যাচ্ছে। যাঁদের ত্বকের ধরন শুষ্ক, তাঁরা ভালোই বুঝতে পারছেন প্রকৃতির দোরগোড়ায় কড়া নাড়ছে শীত। এই সময়ে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ার কারণে ত্বক হারিয়ে ফেলে তার স্বাভাবিক লাবণ্য। যে কারণে শুষ্ক ত্বক ফেটে যায়। মুখে পড়ে বলিরেখা। ত্বক হয়ে পড়ে কালো ও বিবর্ণ। ত্বকের শুষ্কতা দূর করতে তাই প্রয়োজন বিশেষ যত্নের।
শীতজুড়ে তাই ময়েশ্চারাইজারসমৃদ্ধ প্রসাধন ব্যবহারের পরামর্শ দিলেন হার্বস আয়ুর্বেদিক স্কিন ক্লিনিকের রূপবিশেষজ্ঞ শাহীনা আফরিন মৌসুমি। ময়েশ্চারাইজারসমৃদ্ধ ক্রিম, লোশন আর ফেসওয়াশের পাশাপাশি ঘরে তৈরি প্যাক, ক্লিনজারও ব্যবহার করতে পারেন এই সময়।
পানি ত্বকের আর্দ্রতা ধরে রাখেত্বকের শুষ্কতা দূর করতে নারকেল তেলের জুড়ি মেলা ভার। তবে লোমকূপের কারণে তেল সরাসরি ত্বকের ভেতর প্রবেশ করতে পারে না। সে জন্য তেলের সঙ্গে অন্য উপকরণ মিশিয়ে নেওয়া ভালো। এক কাপ নারকেল তেলের সঙ্গে দুই টেবিল–চামচ গ্লিসারিন আর ভিটামিন ই ক্যাপসুল ভালোভাবে মিশিয়ে কৌটায় রেখে দিতে পারেন।
পুরো শীতে প্রতিদিন রাতে এই মিশ্রণের ব্যবহার ত্বকে এনে দেবে বাড়তি জেল্লা।
শীতে শুষ্ক ত্বকের জন্য কাঁচা দুধের ব্যবহারও বেশ উপকারী। শীতে এ ধরনের ত্বকে কালো কালো ছোপ দেখা দেয়। জায়ফলের খোসার ভেতরে থাকা বিচির অর্ধেকটুকু ভেঙে বেটে নিন। এবার কাঁচা দুধের সঙ্গে জায়ফলের মিশ্রণ ও দেড় চা-চামচ বেসন মিশিয়ে নিন। এই মিশ্রণের ব্যবহার ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে। দুধের সঙ্গে গোলাপ জল, কমলা ও লেবুর রস, দুধের সর ও মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন। সপ্তাহে দুই দিন এই প্যাকটি ব্যবহার করতে হবে। এ ছাড়া এক টেবিল-চামচ দুধের সঙ্গে দুই চা-চামচ নারকেল দুধ, একটি খেজুর ও কেওলিন পাউডার মিশিয়ে পুরো মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। এই প্যাকও সপ্তাহে দুই দিন ব্যবহার করতে হবে।
প্রসাধন যা–ই হোক তাতে যেন ময়েশ্চারাইজার থাকেশীতে ঠোঁট ফেটে যাওয়া খুব স্বাভাবিক এক সমস্যা। শুষ্ক ত্বকের ক্ষেত্রে এ সমস্যা যেন আরও প্রকট হয়ে দাঁড়ায়। তাই বাইরে বের হওয়ার সময় সানস্ক্রিনবেইজড এসপিএফ ১৫-সমৃদ্ধ লিপ বাম ব্যবহার করার পরামর্শ দিলেন এই রূপবিশেষজ্ঞ। এদিকে ঠোঁটের বাড়তি যত্নে এক চা-চামচ হলুদের রসের সঙ্গে এক চা-চামচ গোলাপের পাপড়ি বাটা, এক চা-চামচ ছোলার ডালের বেসন, আধা চা-চামচ গ্লিসারিনের সঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। পাঁচ মিনিট রাখার পর দুই থেকে তিন মিনিট ম্যাসাজ করে তা ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে এক দিন এই মিশ্রণটি ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।
শুষ্কতার কারণে শীতের সময় হাতের কবজি থেকে আঙুল পর্যন্ত ত্বক অতিরিক্ত খসখসে হয়ে পড়ে। এ জন্য এক কাপ নারকেল কুড়িয়ে বেটে নিন। এর সঙ্গে এক কাপ সুজি ভালো করে মিশিয়ে নিন।
মেশানো হয়ে এলে দুই টেবিল-চামচ আলুর রস ও এক টেবিল-চামচ লেবুর রস মিশিয়ে নিন। সপ্তাহে এক দিন এই মিশ্রণে ব্যবহার পুরো শীতে হাতের ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে। ২০ মিনিট হাতে রাখার পর তোয়ালে দিয়ে তা ভালো করে মুছে নিন। এবার হালকা কুসুম গরম পানিতে হাত ধুয়ে ফেলুন।
অনেক বেশি ত্বক শুষ্ক লাগার কারণে অনেকেই মুখে বারবার পানির ঝাপটা দিয়ে থাকেন। এই সময় বারবার পানির ব্যবহার ত্বকের আর্দ্রতা কেড়ে নেয়। এ জন্য একটি পাত্রে পানির সঙ্গে অল্প পরিমাণে গ্লিসারিন মিশিয়ে নিন। এ ছাড়া নিয়মিত আট থেকে দশ গ্লাস পানি পান করলে এই শীতেও আর সহজেই শুষ্ক হবে না ত্বক।
- তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুননাহার নিম্নির এভারেস্ট জয়
- ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা সাহিত্য উৎসব ২০২৬
- পছন্দ না হওয়ায় স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি করে দিল স্বামী
- ট্রাম্পের আহ্বান প্রকাশ্যে নাকচ করল সৌদি-পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিস্ফোরণ
- আপস্টেট নিউইয়র্কে প্রচারসভায় প্রতিবাদ, ব্যাপক উত্তেজনা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট
- লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩১
- নিউইয়র্কে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি
- নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান
- ট্রাম্পের সর্বোচ্চ চাপেও কিউবার পরিণতি ভেনেজুয়েলার মতো হবে না
- সাকিবের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর
- এআই তৈরি নগ্ন ছবি ভাইরাল, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী
- গাজীপুরে ২০ কিলোমিটার যানজট
- চীনের নতুন নীতিতে হুমকির মুখে ভারতের ১২০ বিলিয়ন ডলারের স্বপ্ন
- বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
- স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু
- ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প
- হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- ইরানি প্রশিক্ষণ নিয়ে ট্রাম্পকন্যাকে হত্যার নীলনকশা
- বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
- মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- লোয়ার অর্ডারে নিজের ব্যাটিং রহস্য ফাঁস করলেন তাইজুল
- কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
- দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু
- আরাকান আর্মির জেলে ‘অপহরণ রহস্য’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
