শুরুতে শনাক্ত করলে ৫০ ভাগ কিডনি রোগ ঠেকানো সম্ভব
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০১৯
প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে শতকরা ৫০ ভাগ কিডনি রোগ প্রতিরোধ সম্ভব। এ প্রতিরোধের ক্ষেত্রে দেশের ১৬ হাজার কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পাশাপাশি বেশি বেশি নার্স, প্যারামেডিক্স ও কিডনি বিশেষজ্ঞ তৈরি করার উদ্যোগ গ্রহণ করাও জরুরি।
রাজধানীর মিরপুরে বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের উদ্যোগে দুদিনব্যাপী ১৪তম জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনারের শেষদিনে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
কিডনি বিশেষজ্ঞরা বলেন, বিশ্বের মৃত্যুর ৬ষ্ঠ কারণ কিডনি রোগে ৮৫ কোটি লোক ভুগছে। বাংলাদেশে দুই কোটি লোক কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত যাতে বছরে মারা যাচ্ছে প্রায় ৩০ লাখ লোক। ডায়ালাইসিস ও কিডনি সংযোজনের অভাবই এই মৃত্যুর প্রধান কারণ। মাত্র ২০ ভাগ মানুষের জন্য ডায়ালাইসিস ও কিডনি সংযোজনের সুযোগ রয়েছে। অথচ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে চিকিৎসা নিলে ৫০ ভাগ কিডনি রোগ প্রতিরোধ সম্ভব।
কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. হারুন আর রশিদের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. রফিকুল আলম।
কিডনি রোগের ওপর আয়োজিত বিভিন্ন সেমিনারে অধ্যাপকরা আলোচনা করেন যাতে কিডনি চিকিৎসকরা অংশ নেন। অনুষ্ঠানে মানবসেবায় নিঃস্বার্থ অনুদানের স্বীকৃতিস্বরূপ কিডনি ফাউন্ডেশনের পক্ষে বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, সুবল দাস, মোয়াজ্জেম হোসেন, মঞ্জুরুল হক এবং ইঞ্জিনিয়ার এস এম খোরশেদ আলমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে রয়েছে ১৬ হাজার কমিউনিটি ক্লিনিক যাতে লাখ লাখ মানুষ প্রতিদিন চিকিৎসা নেয়। এসব লোকের রক্তচাপ ও ডায়াবেটিস রয়েছে কি-না, প্রস্রাবের সঙ্গে মাইক্রো অ্যালবুমিন বা অ্যালবুমিন যাচ্ছে কি-না তা যদি জানা যায়, তাহলে প্রাথমিক পর্যায়ে কিডনি রোগ শনাক্ত করা যায়। এরপর তাদের যথাযথ চিকিৎসা দিলে ৫০ ভাগ ক্ষেত্রে ক্রনিক কিডনি রোগ থেকে রা করা যায়। তাই এ বিষয়ে নজর দেয়া জরুরি।
অধ্যাপক ডা. হারুন আর রশিদ জানান, কিডনি রোগের সঙ্গে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের নিবিড় সম্পর্ক রয়েছে এবং দেশে বর্তমানে ৮০ লাখ লোক ডায়াবেটিসে, দুই কোটি লোক উচ্চ রক্তচাপে ভুগছেন। তাই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্তদের যথাযথ চিকিৎসা ও সচেতনতা জরুরি। এই রোগ প্রতিরোধে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ছাড়াও প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটা, অতিরিক্ত লবণ পরিত্যাগ, হরহামেশা ব্যথানাশক ওষুধ ও অ্যান্টিবায়োটিক ব্যবহারে সতর্কতা অবলম্বন, ফাস্টফুড, চর্বি জাতীয় ও ভেজাল খাবার, ধূমপান বর্জন করা উচিত। এছাড়াও কারও কিডনি রোগ হোক বা না হোক বছরে অন্তত একবার কিডনি ফাংশন পরীক্ষা করা উচিত।
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯৩৮
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- নবজাতকের মায়েদের স্তনের পাঁচটি সমস্যা এবং তার সমাধান
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- দেহ বিষমুক্ত রাখতে গরম পানি পানের উপকারিতা
- স্যানিটারি প্যাড তরুণ প্রজন্মের ভয়াবহ নেশা!
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- প্লাস্টিক বা কাচ নয় পানি পান করুন স্বাস্থ্যকর মাটির বোতলে
- ফ্যাটি লিভারের যত সমস্যা
- মিষ্টি বা টক দই কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
- নিয়মিত সঙ্গমে কি ওজন বাড়ে, নাকি কমে?
- দেশের প্রধান তেলবীজ সরিষা : অ্যান্টিবায়োটিকের বিকল্প
- মানসিক চাপ থেকে হৃদরোগ
- এ সময়ে শিশুর রোগবালাই এবং চিকিৎসা
- দেশে কম বয়সে হৃদরোগ-মৃত্যু বাড়ছে
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
