শুভ জন্মদিন জয়া আহসান
প্রকাশিত: ১ জুলাই ২০১৯
জয়া আহসান—এক নামে সবাই তাকে চেনে। তার নামের সঙ্গে অভিনেত্রী কিংবা প্রযোজক শব্দটা শুধুই বাড়তি উচ্চারণ! বাংলাদেশ-ই নয়, ওপার বাংলাতেও তার জনপ্রিয়তা এবং পরিচিতি এমন। আজ ১ জুলাই, তার জন্মদিন। এ দিনে ভক্ত, স্বজন ও বন্ধুবান্ধব সবার শুভেচ্ছায় সিক্ত এই অভিনেত্রী।
একসময় ছোটপর্দায় ছিল জয়ার উপস্থিতি। নাটক ও বিজ্ঞাপনের মডেল হয়ে জয় করে নিয়েছিলেন দর্শকের হৃদয়। ধীরে ধীরে নিজের ক্যারিয়ার পাকাপোক্ত করেছেন তিনি। পেয়েছেন সাফল্য। অনেকেরই হয়তো অজানা, অভিনয় শুরুর আগে জয়া নাচ ও গানের প্রতি আকৃষ্ট ছিলেন। প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি তিনি ছবি আঁকা শিখেছিলেন।
জয়া আহসানের প্রথম সিনেমা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’। এটি মুক্তি পায় ২০০৪ সালে। এরপর বড় পর্দায় দীর্ঘ বিরতি দিয়ে নূরল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’ ছবিতে অভিনয় করেন তিনি। এরপর নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ ছবিতে অভিনয় করে নতুন করে সবার নজর কাড়েন জয়া। এই ছবিতে অভিনয় করে প্রথমবারের মতো পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার অভিনীত ‘বিলকিস’ চরিত্রটি হয় ব্যাপক প্রশংসিত। এছাড়া ‘বিসর্জন’ সিনেমাতে অনবদ্য অভিনয়ের জন্য প্রথম বাংলাদেশি হিসেবে জয়া আহসান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন।
জয়া আহসানের প্রথম প্রযোজনা ‘দেবী’। এটি মুক্তি পেয়েছিল গত বছরের ১৯ অক্টোবর। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। ১০৩ মিনিট দৈর্ঘ্যের ছবিটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, শবনম ফারিয়া, ইরেশ যাকের, অনিমেষ আইচ প্রমুখ। দ্বিতীয় চলচ্চিত্র হতে যাচ্ছে ‘ফুরুৎ’। ছবিটি নির্মাণের প্রস্তুতি চলছে।
সম্প্রতি জয়া আহসান চুক্তিবদ্ধ হয়েছেন ‘অলাতচক্র’ চলচ্চিত্রে। নন্দিত সাহিত্যিক আহমদ ছফার বিখ্যাত উপন্যাস থেকে নির্মিত এই সিনেমায় তায়েবা চরিত্রে অভিনয় করবেন তিনি। ১৯৮৫ সালে প্রকাশিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসটির পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করছেন হাবিবুর রহমান। এটি হতে যাচ্ছে বাংলাদেশ তথা বাংলা ভাষায় নির্মিত প্রথম থ্রিডি ছবি। এছাড়া সম্প্রতি প্রকাশিত হয়েছে অতনু ঘোষের 'বিনি সুতোয়' ছবির ফার্স্ট লুক পোস্টার, যেখানে আছেন ছবির দুই প্রধান পাত্র-পাত্রী ঋত্বিক চক্রবর্তী ও জয়া আহসান। ছবিতে শাড়ি, চশমা, টিপে শান্ত বাঙালি নারীর চেহারায় দেখা গেছে বাংলাদেশি অভিনেত্রীকে। তার প্রায় মেকআপহীন চেহারা দারুণ পছন্দ করেছে দর্শকরা।
জয়া আহসানের মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘কণ্ঠ’। গত ১০ মে কলকাতার প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায়। এতে জয়া একজন স্পিচ থেরাপিস্টের ভূমিকায় অভিনয় করেছেন। ছবির অন্য দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখার্জী ও পাওলি দাম। সেখানকার দর্শকের কাছে জয়ার অভিনয় প্রশংসিত হয়। শুধু তাই নয়, এই সিনেমার ট্রেলার দেখে বলিউড অভিনেতা ঋষি কাপুর টুইটারে লিখেছেন, ‘অভিভূত!’
- রোনালদো কেন নায়ক থেকে ভিলেন
- অভিবাসী স্থানান্তরে যুক্তরাষ্ট্র-জামাইকার চুক্তি স্বাক্ষর
- প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি মজুদারের
- নোয়াখালি সোসাইটির উপদেষ্টা আমানতের ইন্তেকাল
- বাংলাদেশি স্পোর্টস কাউন্সিলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কী?
- ২৬ জুন ডেমোক্র্যাটিক প্রাইমারি: বাংলাদেশিদের পরীক্ষা
- নাটকীয়তায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি স্বাক্ষর
- মেয়রের পদ থেকে মামদানিকে অপসারণের ষড়যন্ত্র
- নিউইয়র্কবাসীরা পাচ্ছেন ৬০০ ডলারের ট্যাক্স রিলিফ
- পিপিএল’র বিরুদ্ধে লাখো ডলার আত্মসাতের মামলা
- বিশ্বকাপে অঘটন ঘটতেই থাকবে।
- আমার দেখা ওয়ার্ড কাপ
- আজকাল ৯২৭
- ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
- আবারও যুদ্ধ ও অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
- পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
- এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
- এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি
- নিউইয়র্কে ভাড়া স্থিতিশীল রাখার দাবিতে বিক্ষোভ
- শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড
- পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, পাবে বিপুল বিনিয়োগ
- বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা
- ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে, অভিযোগ এইচআরডব্লিউর
- মোদি শান্ত ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই:ট্রাম্প
- জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের
- ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে
- দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
- প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে কালিমার সম্মান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
