শুধু অভিনয় নয়, বাবার ছবিতে গাইবেনও আলিয়া
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯
গল্প ফুরিয়ে গেছে কি না, কে জানে। অথবা বলিউডের পরিচালক, প্রযোজকেরা সবাই যেন কেমন স্মৃতিকাতর হয়ে পড়েছেন। তাই নিজেদের কাজ আবারও বড় পর্দায় ফিরে দেখছেন তাঁরা। এই যেমন ধরুন মহেশ ভাট। ১৯৯১ সালে তিনি নির্মাণ করেছিলেন ব্লকবাস্টার ছবি ‘সড়ক’। সেই ‘সড়ক’ আবারও ফিরছে ‘সড়ক ২’ নামে। আর ‘সড়ক ২’ দিয়ে দীর্ঘদিন পর আবারও পরিচালনায় ফিরছেন পরিচালক মহেশ ভাট। আর এই ছবি দিয়েই অনেক দিন পর আরও ফিরছেন মহেশ ভাটের মেয়ে, আলিয়া ভাটের সৎবোন, অভিনেত্রী পূজা ভাট।
‘সড়ক’-এ অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত, পূজা ভাট। নতুন ‘সড়ক’-এও দেখা যাবে তাঁদের। সেই সঙ্গে প্রথমবারের মতো বাবার পরিচালনায় অভিনয় করবেন আলিয়া ভাট। আর আলিয়ার বিপরীতে দেখা যাবে আদিত্য রায় কাপুরকে। এসব তো মোটামুটি পুরোনো খবর। নতুন খবর হলো, শুধু অভিনয় নয়, এই ছবির একটি গানে কণ্ঠও দেবেন আলিয়া ভাট। নিজেকে ‘বাথরুম সিঙ্গার’ হিসেবে দাবি করলেও এর আগেও একাধিক ছবিতে গেয়েছেন আলিয়া ভাট।

বড় বোন পূজা ভাটের কোলে ছোট্ট আলিয়া
এই ছবির কাছের এক সূত্র এএনআইকে জানিয়েছে, এটা একটা রোমান্টিক গান। আর ছবির খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে এই গানটি আসবে। তাই মহেশ ভাট গানটির বিষয়ে খুবই সতর্ক। আগস্ট থেকে এই ছবির শুটিং শুরু হবে বলেও জানায় ওই সূত্র। এই গানের সংগীতায়োজন করবেন বাঙালি সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলি। আলিয়ার গলার পিচ ও ভয়েস মডুলেশন বোঝার জন্য আলিয়া পুরোনো গানটিই গেয়ে রেকর্ড করে পাঠিয়েছেন। মহেশ ভাটের পরামর্শ অনুসারে গানের লিরিক নতুন করে লেখা হবে। তখন নতুন গানে আবার কণ্ঠ দেবেন আলিয়া। আর তখন রেকর্ড করা গানটিই ব্যবহৃত হবে সিনেমায়।
মহেশ ভাট সর্বশেষ ছবি পরিচালনা করেছেন ১৯৯৯ সালে। ছবিটির নাম ছিল ‘কার্তুজ’। অন্যদিকে পূজা ভাটকে সর্বশেষ দেখা গেছে ২০০১ সালে, ‘এভরবডি সেইজ আ’ম ফাইন' ছবিতে। তবে আলিয়া ভাট আগেই জানিয়েছেন, ‘সড়ক’ ছবির মূল অভিনেতা সঞ্জয় দত্তই তাঁর বাবাকে পরিচালক হিসেবে ফিরিয়ে আনার পেছনে মূল কলকাঠি নেড়েছেন। আর বোনকে আবারও অভিনয়ে রাজি করিয়েছেন তাঁর বাবা মহেশ ভাট।

শুধু অভিনয় নয়, ‘সড়ক ২’ ছবির একটি গানে কণ্ঠও দেবেন আলিয়া ভাটআর পরিচালক হিসেবে তাঁর বাবা কেমন, সেই সম্পর্কে নাকি ন্যূনতম ধারণা নেই তাঁর। তাই পরিচালক তাঁর বাবা কেমন, সেটি জানার জন্য যেন তর সইছে না আলিয়ার। এই সিনেমায় আরও দেখা যাবে বাঙালি অভিনেতা যীশু সেনগুপ্তকেও।
পুরোনো ‘সড়কে’ দেখা গিয়েছিল একজন তরুণ গাড়িচালক সঞ্জয় দত্তকে যৌনকর্মী পূজা ভাটের প্রেমে পড়তে। ছবিতে মহেশ ভাটের স্ত্রী সোনি রাজদানকে দেখা গিয়েছিল সঞ্জয় দত্তর বোনের ভূমিকায়। যৌন রোগের সংক্রমণে যে বোন মারা যাওয়ার পর জীবনটা কেমন ধূসর ঘোলাটে হয়ে যায় সঞ্জয় দত্তর। সেই সঞ্জয় দত্তকেই দেখা গিয়েছিল পূজা ভাটকে সাহায্য করতে, আশ্রমের ভণ্ড গুরুর মুখোশ খুলে আসল চেহারা সবার সামনে আনতে।
যা হোক, দীর্ঘদিন পর বাবা আর দুই কন্যা মিলে কী করেন, সেটাই দেখার অপেক্ষা। আর সেই অপেক্ষার পালা ঘুচবে ২০২০ সালের ২৫ মার্চ। কেননা সেদিনই মুক্তি পাবে ‘সড়ক ২’।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
