শিশু অধিকার সচেতনতায় গাইবেন সাবিনা ইয়াসমিন
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯
শিশু অধিকার, শিশুশ্রম রোধ এবং শিশুদের মধ্যে অন্ধত্ব নিবারণে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এক কনসার্টে সংগীত পরিবেশন করবেন খ্যাতিমান গায়িকা সাবিনা ইয়াসমিন। একই কনসার্টে আরও গাইবেন সংগীতশিল্পী আবিদুর রেজা জুয়েল, বেনুকা ইনস্টিটিউট অব ফাইনে আর্টস ও সান চাইল্ড মিউজিক্যাল দলের সদস্যসহ দেশের একাধিক নামকরা শিল্পী।
মঙ্গলবার (১৬ এপ্রিল) রাজধানীর ট্রপিক্যাল ডেইসি হোটেলে সংবাদ সম্মেলন করে কনসার্টটির আনুষ্ঠানিক ঘোষণা দেয় এর আয়োজক দ্য ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি)।
সম্মেলনে জানানো হয়, শুক্রবার (১৯ এপ্রিল) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।
‘চাইল্ড রাইটস এওয়ারনেস’ শিরোনামে অনুষ্ঠেয় এই সংগীতায়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। কনসার্টে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানাবেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ববিতা আক্তার।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাবিনা ইয়াসমিন, সংগীত শিল্প জুয়েল এবং ডিসিআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী চিকিৎসক ড. এহসান হক।
এসময় উপস্থিত ছিলেন ট্রপিক্যাল ডেইসি হোটেলের চেয়ারম্যান মাসুদুর খান, আরএসসি’র চেয়ারম্যান ড. মুহাম্মদ আবদুল মজিদ এবং কনসার্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি। ‘চিলড্রেন হেল্পিং চিলড্রেন’ ধারণাকে মূল প্রতিপাদ্য হিসেবে নিয়ে এই কনসার্ট অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে।
এসময় বাংলা গানের কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন বলেন, ডিসিআই এবং আরএসসি শিশুদের জন্য দারুণ কাজ করছে। আমিও দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে যুক্ত আছি। অনেক জায়গায় আমরা কাজ করে দারুণ সাড়া পেয়েছি। আশা করছি এবারও ভালো কিছু হবে।
সাবিনা ইয়াসমিন আরও বলেন, ‘চিলড্রেন হেল্পিং চিলড্রেন’ এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিশুরা, যারা স্বাভাবিক জীবনযাপন করছে, তারা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এগিয়ে আসতে পারছে। এর ফলে তাদের মধ্যে একটি মেলবন্ধন ও সেতুবন্ধন তৈরি হচ্ছে।
‘চিলড্রেন হেল্পিং চিলড্রেন’ ধারণা সম্পর্কে বিস্তারিত তুলে ধরে ডিসিআই প্রতিষ্ঠাতা ড. এহসান হক বলেন, এই ধারণাটির মূল কথা হচ্ছে, এখানে একজন শিশুই আরেকজন শিশুর সাহায্যে অবদান রাখবে। এখানে প্রথম জন তুলনামূলকভাবে ভালো এবং স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশে বেড়ে ওঠা শিশু। এই শিশু অর্থনৈতিকভাবে অসচ্ছল এবং সুবিধাবঞ্চিত শিশুর জন্য অর্থ সহায়তা করবে। সচ্ছল পরিবারের শিশুটি তার বাসায় বিভিন্ন ছোটখাটো কাজের মাধ্যমে পরিবারের বড়দের কাছ থেকে যে অর্থ উপার্জন করবে বা যে পকেট মানি থাকবে, সেই অর্থ দরিদ্র শিশুটির বেড়ে ওঠায় দান করবে। এতে করে সচ্ছল পরিবারের শিশুটি ছোটবেলা থেকেই দায়িত্ববান এবং অপরকে সাহায্য করার শিক্ষা পাবে। অন্যদিকে, দরিদ্র শিশুটি বেড়ে ওঠার পাশাপাশি সেও যখন স্বাবলম্বী হবে, তখন অন্যদের সাহায্য করার মানসিকতা থাকবে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হয়ে এই কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত। কনসার্টে প্রবেশমূল্য হিসেবে ৫০০, এক হাজার এবং দুই হাজার টাকার টিকিট থাকছে। তবে এই টিকিট কিনেই কনসার্টে প্রবেশ করা বাধ্যতামূলক নয়। টিকিটকে একরকম অনুদান হিসেবে রাখা হয়েছে বলে জানানো হয়েছে। কনসার্টের পৃষ্ঠপোষকতায় থাকছে ব্র্যাক, ব্র্যাক ব্যাংক, সনিক, এসইএল, আসক টেলিকম, এডিএন টেলিকম, এ অ্যান্ড ডব্লিউ, ট্রপিক্যাল ডেইসি এবং মিতালি গ্রুপ।
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
