শান্তি ফেরাতে চীনের দরজায় মধ্যপ্রাচ্য
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩
গাজায় যুদ্ধ বিরতির শেষ পদক্ষেপ হিসাবে প্রথমেই মধ্যপ্রাচ্যের শান্তির দূতখ্যাত চীনের দরজায় ছুটে গেছেন আরব বিশ্বের নেতারা। দ্রুত গাজা যুদ্ধ বন্ধের আর্জি নিয়ে সোমবার দুদিনের সফরে জড়ো হয়েছেন বেইজিংয়ে। বেইজিংয়ে পৌঁছেই এদিন চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন সৌদি আরব, জর্ডান, মিসর, ইন্দোনেশিয়া, ফিলিস্তিন এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) প্রতিনিধিরা।
চীনের সঙ্গে বৈঠক শেষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাকি স্থায়ী সদস্য দেশগুলোর সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে আরব বিশ্বের এই প্রতিনিধি দলটির। গাজায় আত্মরক্ষার দাবিতে ইসরাইল যে সামরিক অভিযান চালাচ্ছে সেটি প্রত্যাখ্যান করানোর জন্য পশ্চিমা শাসকদের ওপর চাপ বাড়াতেই এ সফর শুরু করেছেন নেতারা।
বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘আসুন আমরা গাজার পরিস্থিতি দ্রুত শান্ত করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধার করতে একযোগে কাজ করি।’ আরও বলেছেন, ‘আমাদের অবিলম্বে যুদ্ধ এবং হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। শিগগিরই গাজায় মানবিক তহবিল সরবরাহ করতে হবে।’ ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করে ওয়াং উল্লেখ করেছেন, বেইজিং আরব এবং মুসলিম দেশগুলোর একটি ভালো বন্ধু ও ভাই। গাজার পরিস্থিতি বিশ্বের সব দেশকে প্রভাবিত করছে বলে মনে করছেন তিনি। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় উদ্ভূত মানবিক বিপর্যয় বন্ধ করতে এবং এই ট্র্যাজেডিকে ছড়িয়ে পড়া রোধ করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, আমরা সবসময় অটলভাবে আরব এবং মুসলিম দেশগুলোর বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষা করেছি। ফিলিস্তিনি জনগণের তাদের ন্যায্য অধিকার ও স্বার্থ পুনরুদ্ধারের প্রচেষ্টাকে সবসময় দৃঢ়ভাবে সমর্থন করেছি। চীন যত তাড়াতাড়ি সম্ভব গাজায় লড়াই বন্ধ করতে, মানবিক সংকট দূর করতে এবং ফিলিস্তিনি সমস্যার একটি প্রাথমিক, ব্যাপক, ন্যায়সঙ্গত এবং দীর্ঘস্থায়ী নিষ্পত্তির জন্য কাজ করবে বলেও জানিয়েছেন ওয়াং।
বেইজিং মধ্যপ্রাচ্য ও গ্লোবাল সাউথের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার পাশাপাশি অপশ্চিমা নেতৃত্বাধীন বহুপাক্ষিক গোষ্ঠীগুলোর সঙ্গেও সংযোগ গভীর করেছে। বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদও যোগ দিয়েছিলেন। যুবরাজ ফয়সালও গাজা যুদ্ধের অবসান ঘটাতে আন্তর্জাতিক প্রচেষ্টাকে আহ্বান জানিয়েছেন।
চীনের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যের বৈরী দুই দেশ সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়েছে। সেই সাফল্যের পর থেকেই মধ্যপ্রাচ্যে ‘শান্তির দূত’ স্বীকৃতি পায় চীন। রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, ইসরাইল-হামাস যুদ্ধেও একইভাবে শান্তি পুনরুদ্ধারের দায়িত্ব নিচ্ছে। এরই জের ধরে অনেকেই মনে করছেন, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সহিংসহায় যুক্তরাষ্ট্রের বদলে বিশ্ব দরবারে নিজের জায়গা করে নিচ্ছে চীন। গাজা যুদ্ধকে কেন্দ্র করে আবারও একটি দায়িত্বশীল পরাশক্তি হয়ে উঠতে চাইছে। বিশ্লেষক ইব্রাহিম ফ্রাইহাতের মতে, চীন যুক্তরাষ্ট্রের ক্ষমতার শূন্যতা পূরণ করে তার আন্তর্জাতিক ভূমিকাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
