র্যাম্বোকে একনজর দেখতে জনসমুদ্র
প্রকাশিত: ২৬ মে ২০১৯
পালে দে ফেস্তিভাল ভবনের সাল দুবুসি প্রেক্ষাগৃহের সামনে লালগালিচা। এর ওপর কেবল দু’জন নিরাপত্তা কর্মী। তবে ফটকের বাইরে জনসমুদ্র!
কান উৎসবের একাদশ দিনে শুক্রবার (২৪ মে) দুপুর পৌনে ১টার চিত্র এটি। ভবন থেকে বেরিয়ে একজন বয়স্ক নারীর হাতে লেমিনেটিং করা একটি কাগজে চোখ আটকে গেলো। তাতে লেখা, ‘সিলভেস্টার স্ট্যালোনকে দেখতে একটি নীল রঙের টিকিট চাই, প্লিজ।’ লেখার শেষে আছে হতাশার ইমোজি।
আরেকটু সামনে এগোতেই সবুজ রঙের টি-শার্ট পরা একজন দৃষ্টি কাড়লেন। এতে সিলভেস্টার স্ট্যালোনের র্যাম্বো রূপী একটি ছবির ছাপ। এর নিচে লেখা, ‘জন জে. র্যাম্বো। অক্টোবর ২২, ১৯৮২।’ লোকটার নাম রদ্রিগেজ। বাড়ি ব্রাজিলে। পেশায় সাংবাদিক। তার মোবাইল ফোনের ব্যাককাভারে র্যাম্বোর একটি স্টিকার। তার সঙ্গে গত চার বছর বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। টি-শার্ট আর মোবাইল ফোন দেখিয়ে তিনি জানালেন, আজ ৩৮ জনের সামনে তাকে পোজ দিতে হয়েছে!
চলচ্চিত্র দুনিয়ার বিখ্যাত চরিত্রগুলোর মধ্যে আমেরিকান-কানাডিয়ান ঔপন্যাসিক ডেভিড মোরেলের সৃষ্টি জন র্যাম্বো অন্যতম। ছোটবড় সবাই তাকে চেনে। তাই দক্ষিণ ফ্রান্সের কানসৈকতে সিলভেস্টার স্ট্যালোনকে ঘিরে উন্মাদনার ঢেউ উঠবে, এটাই স্বাভাবিক। আয়োজকরা তাই তার মাস্টারক্লাসকে আলাদাভাবে গুরুত্ব দিলেন। পালে দে ফেস্তিভাল ভবনের সাল বুনুয়েল থিয়েটারে শুক্রবার বিকাল ৪টায় হওয়ার কথা থাকলে তা দুপুর ২টায় এগিয়ে আনা হয়। বেশিসংখ্যক ব্যাজধারী ও ইনভাইটেশন থাকা দর্শককে সুযোগ দিতে বদলানো হয় ভেন্যু।
সাল দুবুসিতে একেবারে সামনে থেকে তিন সারি পেছনে আসন ফাঁকা পাওয়া গেলো। দুপুর ২টার ঘর পেরোতেই কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো মঞ্চে উঠে শুভেচ্ছা বক্তব্য শুরু করলেন। সেদিকে কারও নজর নেই। সবার চোখ দরজার দিকে। তাই তিনি সবাইকে মঞ্চে তাকানোর আহ্বান জানালে পড়ে যায় হাসির রোল। থিয়েরির ডাক পেয়ে দুবুসিতে ঢোকেন সিলভেস্টার স্ট্যালোন। তাকে দাঁড়িয়ে অভিবাদন জানায় সবাই। কানায় কানায় পূর্ণ প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকদের হাততালি চলছে তো চলছেই!
অবিরাম করতালিতে সিক্ত ‘র্যাম্বো’ তারকা হাত নাড়লেন। মুখে হাসি। হাততালি থামছে না দেখে পকেট থেকে মোবাইল ফোন বের করে ভক্ত, দর্শক, সংবাদকর্মীদের পেছনে রেখে সেলফি তুললেন। তার বয়স নাকি ৭২ বছর। অথচ এখনও কী শক্তিমান! পেশীবহুল শরীরটা তরুণদের চেয়েও আকর্ষণীয়। জিন্স ও কালো টি-শার্ট পরেছেন। এর ওপরে জ্যাকেটের মতো করে সাদা-নীল চেক শার্ট। পায়ে তামাটে রঙের কাউবয় বুট। তার স্বাচ্ছন্দ্যই বলছিল, এ আয়োজনে অংশ নেওয়াটা তিনি বেশ উপভোগ করেছেন।
ঘণ্টাখানেক ক্যারিয়ারের ব্লকবাস্টার ছবিগুলোর পাশাপাশি জীবনের সাফল্য-ব্যর্থতাসহ বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন স্ট্যালোন। এর মধ্যে জানালেন, সত্তর দশকে ‘রকি’ (১৯৭৬) ছবিতে ব্যবহৃত দুটি কচ্ছপ আজও নিজের কাছে রেখে দিয়েছেন তিনি। এগুলোর নাম কাফ ও লিংক। তাদের বয়স ৫৫ বছর! তিনি বললেন, ‘ওরাই আমার একমাত্র জীবিত বন্ধু। বাকি সবাই চলে গেছে।’
জীবনের দর্শন প্রসঙ্গে স্ট্যালোন বলেন, ‘কখনও হাল ছেড়ে দেওয়া যাবে না। লেগে থাকতে হবে। এভাবেই আমি এগিয়েছি। নিজেকে সবসময়ই প্রমাণ করতে হয়। ব্যর্থতা মানুষকে খাঁটি করে। কখনও কখনও সাফল্য বোকা বানিয়ে দেয় আমাদের।’
মাস্টারক্লাস শেষে বিজয়ীর মতো দুই হাত তুলে ধরেন সিলভেস্টার স্ট্যালোন। তাকে উপহার দেওয়া হয় ফ্রেমে বাঁধাই করা র্যাম্বোর সাজে তার পুরনো একটি ছবি।
এর আগে শুক্রবার সকালে পালে দে ফেস্তিভাল ভবনে ফটোকলে অংশ নেন স্ট্যালোন। সেখানে আলোকচিত্রীদের সামনে তিনি একহাত মুষ্টি করে তুলে ধরেন রকির মতো।
গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে শুক্রবার রাত সাড়ে ১০টায় টেড কোচেফ পরিচালিত ‘র্যাম্বো-ফার্স্ট ব্লাড’-এর ফোরকে প্রিন্টের স্পেশাল স্ক্রিনিং হবে। এটি মুক্তি পায় ১৯৮২ সালের ২২ অক্টোবর। প্রদর্শনী শুরুর আগে মঞ্চে এসে ‘র্যাম্বো’র পঞ্চম কিস্তির ফার্স্ট টিজার উপস্থাপন করেন স্ট্যালোন।
অ্যাড্রিয়ান গ্রানবার্গ পরিচালিত ‘র্যাম্বো ফাইভ-লাস্ট ব্লাড’ ছবির প্রচারণায় সাগরপাড়ের শহরে স্ত্রী ও মেয়েকে নিয়ে এসেছেন স্ট্যালোন। এতে পঞ্চম ও শেষবারের মতো জন র্যাম্বো চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে এ বছরের ২০ সেপ্টেম্বর। এতে রুদ্ধশ্বাস অ্যাকশন দেখা যাবে বলে মাস্টারক্লাসে জানিয়ে রেখেছেন তিনবার অস্কার মনোনীত এই তারকা।
- দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
