রোগীর সেবা করার কিছু আদব
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮
রোগীর সেবা একটি মহৎ গুণ। পারস্পরিক ভালোবাসা, হৃদ্যতা ও অনুপম সেতুবন্ধন গড়ার অনন্য মাধ্যম। ইসলাম এ বিষয়টির প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছে। নিম্নে এ সম্পর্কে কিছু আলোচনা করা হলো।
সেবা-শুশ্রুষার বিধান ও ফজিলত: ‘ইয়াদাত’ এর সাধারণ অর্থ পরিচর্যা। তবে এটি বহুল ব্যবহৃত হয় রোগীর পরিচর্যা বা সেবার ক্ষেত্রে। (মওসুআতুল ফিকহিয়্যা: ৩১/৭৬)
অসুস্থ ব্যক্তির সেবা করার হুকুম সম্পর্কে ফুকাহায়ে কেরামের বিভিন্ন মত রয়েছে। যথা: ১. সুন্নত ২. মোস্তাহাব ৩. ওয়াজিব ৪. সুন্নতে কেফায়া ও ৫. ফরজে কেফায়া। প্রণিধানযোগ্য মত হলো, যদি রোগীর দেখাশোনা করার কেউ থাকে তাহলে সুন্নত; অন্যথায় ওয়াজিব। (মেরকাত: ৩/১১২০) বোখারি শরিফের ব্যাখ্যাকার আল্লামা ইবনে হজর আসকলানি (র.) বলেন, ‘ রোগীর সেবা-শুশ্রুষা মূলত মোস্তাহাব; কিন্তু কোনো কোনো সময় কিছু লোকদের ক্ষেত্রে তা ওয়াজিবের পর্যায়ে পৌঁছে যায়।
সেবা-শুশ্রুষার কিছু আদব: ইসলামের অন্যান্য ইবাদতের মতো সেবা-শুশ্রুষারও স্বতন্ত্র কিছু আদব ও শিষ্টাচার রয়েছে। বর্তমানে মানুষ সেবা-শুশ্রুষার আদব সম্পর্কে জ্ঞান না রাখার কারণে রোগীকে সান্তনা ও মনোরঞ্জন দেয়ার পরিবর্তে কষ্টের কারণ হয়ে দঁড়ায়। নবী করিম (সা.) রোগী দেখার কিছু আদব উম্মতকে শিক্ষা দিয়েছেন; সবার উচিৎ তার অনুসরণ করা। যেমন:
১. রোগী দেখতে গিয়ে সর্বপ্রথম সুস্থতার দোয়া করা ও তার সঙ্গে উত্তম কথা বলা। হজরত আয়েশা (রা.) বর্ণনা করেন, ‘নবী করিম (সা.) এর আমল ছিল যখন কেউ অসুস্থ হতো তখন তিনি রোগীকে স্বীয় ডান হাত দ্বারা স্পর্শ করতেন এবং এ দোয়া পড়তেন, اذهب البأس رب الناس واشف انت الشافي لا شفاء الا شفاءك شفاء لا يغادر سقما (بخاري)
হজরত উম্মে সালমা (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেন, ‘অসুস্থ ও মৃতব্যক্তির ঘরে যাও এবং উত্তম কথা বলো। কেননা ফেরেশতারা তোমাদের কথার সঙ্গে ‘আমিন’ বলেন।’
এমনিভাবে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বর্ণনা করেন, ‘একবার আমি নবী করিম (সা.) এর কাছে গেলাম, তিনি তখন জ্বরে আক্রান্ত ছিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনার তো দেখছি প্রচণ্ড জ্বর! নবিজী (সা.) বললেন, ‘তুমি ঠিক কথা বলছো। তোমাদের মধ্যে দু’জন ব্যক্তির সমপরিমাণ জ্বর আমার হয়।’ আমি বললাম, ‘এটা কি এজন্য হয় যে আপনার প্রতিদান (আমাদের তুলনায়) দ্বিগুণ?’ নবিজী (সা.) বললেন, ‘হ্যাঁ, মুসলমান যখন অসুস্থতা বা অন্য কোনো কারণে কষ্ট পায়, তখন আল্লাহ তায়ালা এর পরিবর্তে তার গুনাহসমূহকে ঐভাবে মিটিয়ে দেন, যেভাবে গাছ তার পাতা ঝরিয়ে দেয়।’
২. অসুস্থ ব্যক্তির নিকট কম সময় অবস্থান করা:
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘রোগী দেখার আদব হলো, তার কাছে অল্প সময় বসা ও শোরগোল না করা। (মিশকাত) নবী করিম (সা.) আরো বলেন, রোগী দেখার সময় কেবল এতটুকুই হওয়া উচিৎ, যতোটুকু সময় একটা উটকে দ্বিতীয়বার দোহন করার মাঝে অতিবাহিত হয় (অর্থাৎ খুব স্বল্প সময়)।’ হজরত সাইদ ইবনে মুসাইয়াব (রা.) বলেন, ‘সর্বোত্তম সেবা হলো রোগির নিকট থেকে খুব তাড়াতাড়ি চলে আসা।’ (মেশকাত)
এসকল হাদিসের প্রতি লক্ষ করে উলামায়ে কেরাম এ ব্যাপারে ঐকমত্য ব্যক্ত করেছেন যে, রোগীর সেবা-শুশ্রুষা করতে গিয়ে এতোটুকু দেরি না করা, যার কারণে রোগীর কষ্ট হয়। মোল্লা আলি কারি (রহ.) কোনো কোনো আলেম থেকে বর্ণনা করেন, আমরা একবার প্রসিদ্ধ বুজুর্গ সরি সাকতি (রহ.) এর সেবা-শুশ্রুষার জন্য গেলাম। তার নিকট আমরা অনেকক্ষণ যাবত বসে থাকি। তিনি পেটের ব্যথায় কাতরাচ্ছিলেন অথচ আমরা সেখান থেকে উঠছিলাম না। শেষমেশ আমরা তাকে বললাম, ‘আমরা এখন উঠি, আমাদের জন্য দোয়া করবেন।’ তিনি আমাদের জন্য এ দোয়া করলেন, ‘হে আল্লাহ! আপনি এদের অসুস্থ ব্যক্তির সেবা করার আদব শিক্ষা দিন!’
৩. কেবল আল্লাহকে খুশি করার জন্য রোগীর সেবা করা:
রোগীর সেবাসহ সকল আমল কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হওয়া উচিৎ। ব্যক্তি স্বার্থ, দুনিয়াবি লাভ বা লোকদেখানোর জন্যে কখনোই যেনো কোনো আমল না হয়। কারণ এগুলো আমলকে নষ্ট করে দেয়। নবী করিম (সা.) বলেন, ‘আল্লাহ ওই ব্যক্তির ওপর রহমত বর্ষণ করুন যিনি ফজরের নামাজ পড়ে মহান রবের সন্তুষ্টি লাভ ও পরকালের (উত্তম প্রতিদান) অর্জনের জন্য কোনো অসুস্থ ব্যক্তির সেবা করার জন্য যায়। আল্লাহ তার প্রতি কদমে একটি নেকি দান করেন, একটি গুনাহ মাফ করে দেন। আর যখন সে অসুস্থ ব্যক্তির পাশে বসে, সে যেনো সওয়াবের সমুদ্রে ডুবে যায়।’
৪. অসুস্থ ব্যক্তিকে তার জন্য ক্ষতিকর নয় এমন পছন্দনীয় খাবার খাওয়ানো: অসুস্থাবস্থায় মুখের স্বাদ পরিবর্তন হয়ে যায়। এসময় সে মনের চাহিদা অনুযায়ী বিশেষ কিছু খেতে চায়। যদি সে খাবার অসুস্থ ব্যক্তির জন্য ক্ষতিকর না হয় এবং ডাক্তারও তা খেতে বারণ না করেন, তাহলে রোগিকে সে খাবার খেতে বাধা দেয়া যাবে না। বরং যেখান থেকেই সম্ভব হয়, তা জোগাড় করে রোগীকে খাওয়ানো উচিৎ। হজরত সালমান (র.) নবী করিম (সা.) থেকে বর্ণনা করেন যে, ‘যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে তার পছন্দনীয় খাবার খাওয়াবে, আল্লাহ তাকে জান্নাতের ফল খাওয়াবেন।’
একবার নবী করিম (সা.) একজন রোগী দেখতে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন, ‘তোমার কন জিনিস খেতে মন চায়?’ সে বললো, ‘গন্দমের রুটি খেতে মন চাচ্ছে।’ নবী করিম (সা.) বললেন, ‘যার কাছে গন্দমের রুটি আছে, তার উচিৎ এ ভাইটির জন্য তা পাঠিয়ে দেয়া।’ অতপর নবী করিম (সা.) বললেন, ‘তোমাদের মধ্য থেকে কোনো রোগী যদি কোনো খাবার খেতে চায়, তাকে তা খাওয়ানো উচিৎ।’ (ইবনে মাজাহ)
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
