রুশ বিমানবন্দরে ইসরায়েলবিরোধী বিক্ষোভ, আটক ৬০
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩
রাশিয়ার দাগেস্তানের মাখাচকালার বিমানবন্দরে ইসরায়েলবিরোধী জনতা হামলা চালিয়েছে। তেল আবিব থেকে আসা জনগণের রাশিয়ায় প্রবেশের নিন্দা জানাচ্ছে তারা। বিমানবন্দরে একটি বিশাল জনতা ইহুদিবিদ্বেষী স্লোগান দিয়েছে। এ ঘটনার পর ইসরায়েল রাশিয়াকে তাদের নাগরিক এবং ইহুদিদের রক্ষা করার জন্য আহ্বান জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে দেখা গেছে, মাখাচকালার বিমানবন্দরের মধ্য দিয়ে ক্ষুব্ধ জনতা ছুটে আসছে। তারা তেল আবিব থেকে আসা লোকজনকে খুঁজছে। ভিড়ের মধ্যে কয়েকজন দৌড়ে রানওয়েতে ছুটে যায় এবং ইসরায়েল থেকে বিমান এসেছে ভেবে একটি বিমান ঘিরে ফেলে।
এদিকে রুশ এভিয়েশন এজেন্সি রোসাভিয়েতসিয়া জানিয়েছে, নিরাপত্তা বাহিনী পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
কর্তৃপক্ষ বিমানবন্দরটি বন্ধ করে দিয়েছে এবং মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে বলে রোসাভিয়াসিয়া জানিয়েছে। এর আগে বিমানবন্দরটি সপ্তাহব্যাপী বন্ধের পরিকল্পনা করা হয়েছিল। স্থানীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থাগুলো বলছে, এ ঘটনায় ৬০ জন অভিযুক্তকে আটক করা হয়েছে।
ভিডিওতে আরো দেখা যাচ্ছে, শত শত লোক বিমানবন্দর টার্মিনালে জড় হয়েছে।
কিছু মানুষ ফিলিস্তিনি পতাকা নাড়ছে এবং ‘আল্লাহু আকবার (আল্লাহ সর্বশ্রেষ্ঠ)’ বলে চিৎকার দিচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কিছু বিক্ষোভকারী বিমানবন্দরের বাইরে গাড়ি থামিয়ে যাত্রীদের পাসপোর্ট দেখছিল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ ২০ জন আহত হয়েছেন। কয়েকজন গুরুতর আহত এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক।
দাগেস্তান হলো উত্তর ককেশাস প্রধানত মুসলিম রাশিয়ান প্রজাতন্ত্র।
কাস্পিয়ান সাগরের পশ্চিম প্রান্তে প্রায় ৩.১ মিলিয়ন মানুষের বাসস্থান। তাদের সরকার বলেছে, এ ঘটনায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, ইহুদি ও ইসরায়েলিদের বিরুদ্ধে সহিংসতার প্ররোচনার বিরুদ্ধে রাশিয়াকে সিদ্ধান্তমূলকভাবে কাজ করতে হবে।
মার্কিন প্রেসিডেন্টের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন এক টুইটে বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র দাগেস্তানে ইহুদিবিরোধী বিক্ষোভের তীব্র নিন্দা করছে।’
হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র বলেছেন, ‘যুক্তরাষ্ট্র সমগ্র ইহুদি সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে। কারণ আমরা দেখছি বিশ্বব্যাপী ইহুদিবিরোধিতা বৃদ্ধি পেয়েছে। তাদের বিরোধিতা করার কোনো অজুহাত বা যুক্তি এখানে নেই।’
দাগেস্তানের সরকার গাজার প্রতি সমর্থন জানিয়েছে তবে পাশাপাশি নাগরিকদের শান্ত থাকার কথাও জানিয়েছে। এ ধরনের বিক্ষোভে অংশ না নেওয়ার জন্যও আহ্বান করেছে। গাজায় ইসরায়েলের বোমা হামলার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে ব্যাপক বিক্ষোভ চলছে।
দাগেস্তানের গভর্নর সের্গেই মেলিক, বিমানবন্দরে ভিড়ের আক্রমণের নিন্দা করেছেন। তিনি বলেছেন, ‘অপরিচিতদের গালাগালি করা, তাদের পাসপোর্ট খুঁজতে তাদের পকেট অনুসন্ধান করায় কোনো সম্মান নেই!শিশুসহ নারীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন।’
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
