রসগোল্লায় হোক বছরের শুভ সূচনা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২ জানুয়ারি ২০১৯
যেকোন শুভ সূচনা কিংবা শুভ কাজের জন্য আমরা মিষ্টি মুখ করে থাকি।
নতুন বছরের শুভ সূচনার জন্যেও তাই মিষ্টি মুখ করা চাই। বেকারি শপ কিংবা পরিচিত ও দামী মিষ্টির দোকান থেকেই পছন্দসই মিষ্টি কিনে নেওয়া যায়। কিন্তু ঘরে নিজ হাতে তৈরি মিষ্টি দিয়ে পরিবারের মিষ্টি মুখ করানো ও অতিথিদের পরিবেশন করার মাঝে আবেদনটাই থাকে অন্যরকম।
আজকের দিনটা তাই শুরু করুন ঘরে তৈরি রসে ভেজা রসগোল্লা দিয়েই। একেবারেই সহজ রেসিপিতে ও কম সময়ের মাঝে মিষ্টিটা তৈরি করে নেওয়া যাবে বলে ঝামেলা হবে কম।
রসগোল্লা তৈরিতে যা লাগবে
১. দুই লিটার দুধ।
২. ২ চা চামচ ঘি।
৩. ১ টেবিল চামচ চিনি।
৪. ৫-৬ টেবিল চামচ ভিনেগার।
৫. ২ চা চামচ সুজি।
৬. ২ চা চামচ ময়দা।
৭. ১-২ চা চামচ বেকিং পাউডার।
সিরা তৈরিতে প্রয়োজন হবে
১. ৫০০ গ্রাম চিনি।
২. ৭ কাপ পানি।
রসগোল্লা যেভাবে তৈরি করতে হবে
১. একটি পাত্রে সবটুকু দুধ একসাথে জ্বাল দিতে হবে। দুধে বলক আসলে কিছুক্ষণ নেড়ে পুনরায় বলক আসার জন্য অপেক্ষা করতে হবে। দ্বিতীয়বারের মতো বলক আসলে এতে ভিনেগার দিতে হবে ধীরে ধীরে। দুধ থেকে যতক্ষণ না পর্যন্ত ছানা আলাদা হচ্ছে, অল্প করে ভিনেগার দিতে হবে।
২. দুধে ছানা কেটে গেলে কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। একটি পরিষ্কার সুতি কাপড়ে দুধের ছানা নিংড়ে বাড়তি পানি ছড়িয়ে নিতে হবে।
৩. এই ছানার সঙ্গে ময়দা, বেকিং পাউডার ও সুজি মিশিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। খেয়াল রাখতে হবে, সকল উপাদান যেন একসঙ্গে ভালোভাবে মিশে যায়। ছানার মিশ্রণটি যত ভালোভাবে মথা হবে, মিষ্টি ততই নরম ও ফুলকো হবে।
৪. এর মাঝেই ভিন্ন একটি পাত্রে রসগোল্লার রস তৈরির জন্য চিনি ও পানি জ্বালানোর জন্য মাঝারি তাপে চুলায় বসিয়ে দিতে হবে।
৫. এবারে উভয় হাতের তালুই ঘি মাখিয়ে ছানার মিশ্রণ অল্প করে নিয়ে দুই হাতের সাহায্যে গোলাকৃতির মিষ্টি তৈরি করে নিতে হবে। সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেলে চিনির সিরার একে একে সাবধানে ছেড়ে দিতে হবে।
৬. চুলার তাপ একেবারে কমিয়ে দিয়ে চিনির সিরায় ৩০ মিনিটের জন্য পাত্রের মুখ বন্ধ করে রেখে দিতে হবে। এই সময়ের মাঝেই মিষ্টি ফুলে উঠবে।
চুলা থেকে নামিয়ে আরও আধাঘণ্টা মুখ বন্ধ অবস্থাতেই রেখে দিতে হবে ঠাণ্ডা হবার জন্য। এরপর পাত্র থেকে সরাসরি পরিবেশন করতে হবে রসে টইটম্বুর রসগোল্লা।
- সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদল নেত্রী ঊর্মি
- রাষ্ট্রপতির কথার সত্যতা নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার কে কোন দপ্তর পেলেন
- পিলখানা ট্র্যাজেডি দিবস আজ
- মুমূর্ষু শিশুকে নামিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে বেড়াতে গেলেন স্বাস্থ্য
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহৃত স্কুলছাত্র উদ্ধার
- নগদে বিনিয়োগ প্রস্তাবের বিস্তারিত জানাবেন ব্যারিস্টার আরমান
- ৬ সিটি করপোরেশনে বিএনপির দলীয় নেতাদের নিয়োগ
- বান্দরবানে জেএসএস`র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সফল সেনা অভিযান
- আগের বৈশ্বিক শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র
- মুসলিম বিশ্বকে বিভক্ত করতে নতুন জোট আনার ষড়যন্ত্র নেতানিয়াহুর!
- পুরাতন পোশাকে ফিরতে চায় পুলিশ
- ৩ জনের পর আরও ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
- হত্যার শিকার হলে কীভাবে চলবে ইরান, নির্দেশনা দিলেন খামেনি
- বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে হারলো ভারত
- কক্সবাজারে এমপির বহরের গাড়ির ধাক্কায় শিশু নিহত
- বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
- ট্রাম্পের বাড়িতে অস্ত্রসহ প্রবেশের চেষ্টা
- সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
- পুলিশে নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে সবাই
- ভয়ংকর তুষার ঝড়ের হুমকিতে যুক্তরাষ্ট্র
- নির্বাসন ফেরত যেসব নেতা রাষ্ট্রক্ষমতায় বসেন
- ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মালয়েশিয়া
- যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে ১৫ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা
- বিএনপি নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ
- ‘খুব দ্রুত একটা সুখবর পাবেন’, সাকিবের ফেরা প্রসঙ্গে ফারুক
- চাঁদাবাজির প্রতিবাদে আদাবর থানা ঘেরাও
- বাজার-মূল্যস্ফীতি ভোগাচ্ছে মানুষকে
- প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা ট্রাম্পের
- বিএনপি শপথ না নেওয়ায় সংস্কার পরিষদের কী হবে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- শুভ জন্মদিন সাদমান
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- এটমী`র অথেনটিক পণ্য নিয়ে এল ভেলা কসমেসিউটিক্যালস
