যে রাষ্ট্রনায়কদের প্রমাণ করতে হয়েছিল তারা মরেননি!
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮
জীবদ্দশায় নিজের মৃত্যুর গুজব! তাও সেই ব্যক্তিটি যখন প্রভাবশালী কোনও রাষ্ট্রনায়ক! আচমকা এমন বিপদের মুখোমুখি হতে হয়েছে বহু রাষ্ট্র বা সরকারপ্রধানকে। এমনকি এ তালিকা থেকে বাদ পড়েননি খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। এমন পরিস্থিতির শিকার হয়েছেন মধ্য আফ্রিকার দেশ গেবনের প্রেসিডেন্ট আলি বঙ্গো। ছয় সপ্তাহ আগে অসুস্থ হয়ে পড়ার পর সোমবার প্রকাশ্যে আসতে হয়েছে তাকে। এর একদিন আগেই নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারিকে নিজের মৃত্যু ও ছদ্মবেশীর গুজব খণ্ডাতে হয়েছিল।
পুতিন থেকে শুরু করে আলি বঙ্গো পর্যন্ত এমন অভিজ্ঞতার মুখোমুখি হওয়া আরও কয়েকজন রাষ্ট্রনেতার ঘটনা তুলে ধরা হলো:
রবার্ট মুগাবে
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট থাকাকালে ২০১৬ সালে একবার দুবাই গিয়েছিলেন রবার্ট মুগাবে। গুজব ছড়িয়ে পড়ে, গুরুতর অসুস্থ হয়ে দুবাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পরে দেশে ফিরে মুগাবে বলেন, হ্যাঁ! সত্যিই আমি মারা গিয়েছিলাম। তবে বরাবরের মতো আবার বেঁচে উঠেছি।
পারিবারিক কারণে দুবাই গিয়েছিলেন বলে জানান মুগাবে। টানা ৩০ বছর ধরে জিম্বাবুয়ে শাসন করেছেন এই রাজনীতিক। ২০০৯ সালেও একবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর দ্বারপ্রান্তে রয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে।
ভ্লাদিমির পুতিন
২০১৫ সালে একবার সপ্তাহ দুয়েকের জন্য হাওয়া হয়ে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সুযোগে গুজব ডালপালা মেলতে শুরু করে। কারও দৃঢ় বিশ্বাস জন্মায় পুতিনের মৃত্যু হয়েছে। কেউ বলতে থাকেন, বাজে রকমের প্লাস্টিক সার্জারি করিয়েছেন পুতিন। আরেক দল বলতে শুরু করে, শৈশবের স্মৃতি বিজড়িত সুইজারল্যান্ড ভ্রমণে গেছেন তিনি। জ্বর বা পিঠে ব্যথার মতো কোনও রোগের আশঙ্কা করেন অনেকে। তবে লোকমুখে ছড়িয়ে পড়া এসব গুজবের স্পষ্ট কোন বক্তব্য দেওয়ার চেষ্টা করেননি কর্মকর্তারা। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন থেকে শুধু এতটুকু বলা হয় যে, ‘এই বিষয়টির (গুজব) অবসান ঘটেছে।’
জিয়াং জেমিন
কিছুদিন জনসমক্ষে দেখা না যাওয়া ২০১১ সালে সাবেক চীনা প্রেসিডেন্ট জিয়াং জেমিনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। রাষ্ট্রীয় গণমাধ্যমে বিষয়টি নাকচ করে দেওয়া হলেও লোকজন সরকারি মাধ্যমে আস্থা রাখতে পারছিলেন না। ফলে সার্চ ইঞ্জিনগুলোর অবস্থান নিয়েও অনেকের মধ্যে শঙ্কা তৈরি হয়। গুজব এতোটাই ডালপালা মেলে যে, শেষ পর্যন্ত সরাসরি সম্প্রচারিত একটি টিভি অনুষ্ঠানে হাজির হয়ে গুজবকে মিথ্যা প্রতিপন্ন করেন তিনি। তবে টিভি পর্দায় তাকে বেশ দুর্বল লাগছিল। ১৯৮৯ থেকে ২০০২ সাল পর্যন্ত চীনা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে তিনি।
কিম জং উন
২০১২ সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন খুন হয়েছেন বলে গুজব ছড়ায়। রাষ্ট্রপ্রধান হিসেবে তার দায়িত্বগ্রহণের অল্প সময়ের মধ্যেই এ গুজব ছড়িয়ে পড়েছিল। চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবো’তে এ সংক্রান্ত প্রচুর পোস্ট আসতে শুরু করে। পরে জানা যায়, টুইটারে দেখতে বিবিসি’র মতো একটি অ্যাকাউন্ট থেকে ওই গুজবের সূত্রপাত হয়েছিল। ওই অ্যাকাউন্টে কিম জং উনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। কিন্তু ওই গুজবের অর্ধযুগ পর এখনও দোর্দণ্ড প্রতাপে দেশ পরিচালনা করছেন কিম জং উন। ২০১৮ সালের জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ একাধিক প্রভাবশালী বিশ্বনেতাদের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়।
আয়াতুল্লাহ খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি’র অন্তত দুই দফায় মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। প্রথম দফায় ২০০৭ এবং দ্বিতীয় দফায় ২০০৯ সালে এ গুজব রটায়। দুইবারই মাইকেল লেদেন নামের এক মার্কিন নাগরিক এ গুজব ছড়ান।
আলি খামেনি এখনও জীবিত আছেন এবং ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। নিয়মিত তিনি মিডিয়ার সামনে আসছেন।
মুহাম্মাদু বুহারি
সম্প্রতি নাইজেরিয়ায় গুজব ছড়ায় যে দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি মারা গেছেন। দেশ চালাচ্ছেন তার মতো দেখতে কোনও ছদ্মবেশী। এ নিয়ে বিভিন্ন ছবিও ও তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমগুলোতে। পোস্টগুলো শেয়ার করেন একাধিক রাজনীতিবিদও। তবে রবিবার বুহারি জনসমক্ষে এসে বললেন, ‘আমিই আসল বুহারি।’
২০১৫ সাল থেকেই নাইজেরিয়ার প্রেসিডেন্টের দায়িত্বপালন করছেন বুহারি। আগামী ফেব্রুয়ারিতে আবারও প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। ২০১৭ সালে তিন মাসের জন্য স্বাস্থ্য ছুটিতে ছিলেন। কিন্তু সুস্থ হয়ে এসে জানান, খুব বড় কোনও অসুখ ছিলে না তার। তবে সেই বছরের শেষ দিক থেকেই বুহারির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়তে থাকে সামাজিক মাধ্যমগুলোতে। বুহারির পূর্ববর্তী প্রেসিডেন্ট জোনাথন গুডলাকের সহযোগীরাও এই গুজব ছড়ানোর সঙ্গে যুক্ত ছিলেন।
সামাজিক মাধ্যমের পোস্টগুলোতে বলা হয়, তার ‘ক্লোন’কৃত কেউ দেশ চালাচ্ছেন। ফেসবুক ইউটিউব টুইটারে ছড়িয়ে পড়া এমন গুজব দেখা হয় ৫ লাখেরও বেশি বার।
গুজবটি ছড়ান মূলত ইনডেজিনিয়াস পিপল অব বিয়াফ্রার সভাপতি নামদি কানুও। দুটি ছবি দিয়ে তিনি মন্তব্য করেন যে বুহারি ডানহাতি, কিন্তু বাম হাত ব্যবহার করছেন। অর্থাৎ তিনি ‘আসল’ নন। এই গুজব ছড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে হলিউডের বিখ্যাত চলচ্চিত্র ‘ফেসঅফ’র দৃশ্যও।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে অংশ নিতে পোল্যান্ডে অবস্থান করছেন বুহারি। সেখান থেকেই ভিডিও বার্তায় নিজের জীবিত থাকার বিষয় নিশ্চিত করেন নাইজেরীয় প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমার মৃত্যুর গুজব ছড়ানোর বিষয়টি খুবই দুঃখজনক। আসলে অনেকে চেয়েছিল যেন আমি অসুস্থ অবস্থায় মারা যাই। অনেকে ভাইস-প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগও করেছেন। তবে আমি নিশ্চিত করছি, আমিই ‘আসল’ বুহারি।’
আলি বঙ্গো
সৌদি আরবে ২৪ অক্টোবর একটি সম্মেলন চলাকালে পড়ে যাওয়ার আলি বঙ্গোর মৃত্যু নিয়ে গুজব ছড়ায়। গেবনের প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সূত্রের মতে, তিনি স্ট্রোকের শিকার হয়েছিলেন। প্রেসিডেন্টের কার্যালয় থেকে এই বিষয়ে বিস্তারিত তেমন কিছুই জানানো হয়নি। শুধু বলা হয়েছিল, রক্তক্ষরণ হয়েছে। এর ফলে গুজব ছড়ায় তিনি মারা গেছেন। আর এতে করে বাধ্য হয়ে সোমবার জীবিত থাকার প্রমাণ দিতে হয়েছে।
বঙ্গোর বেঁচে থাকার প্রমাণ হিসেবে একটি ভিডিও প্রচার করা হয়েছে। এতে কোনও অডিও নেই। ভিডিওতে দেখা গেছে, নীল-সাদা আলখেল্লা পরে মরক্কোর বাদশাহ মোহাম্মদ ৬ষ্ঠ’র সঙ্গে কথা বলছেন। এক পর্যায়ে বঙ্গো দুধের গ্লাসে চুমুক দেন।
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- ‘জেনা করা পাপ তবে পর্নোগ্রাফিতে অভিনয় পেশার অংশ’
