যে পোশাকে নারীদের নামাজ নিষিদ্ধ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮
নারীদের জন্য নফল নামাজ পড়ার কোনো তাগিদ নেই। তারপরও নারীরা নফল নামাজ পড়ায় পুরুষের তুলনায় এগিয়ে। কিন্তু অনেক নারীই বসে বসে সব নামাজ আদায় করেন। নারী-পুরুষের কেউ যদি বসে ফরজ নামাজ আদায় করে তবে তাদের নামাজ হবে না।
ফরজ নামাজ অবশ্যই দাঁড়িয়ে আদায় করতে হবে। কারণ সবার জন্য দাঁড়িয়ে নামাজ আদায় করাও একটি ফরজ কাজ।
সাধারণত নারীরা শাড়ি পড়ে নামাজ পড়েন। আর শাড়িতে কোনোভাবেই পর্দা আদায় হয় না। কেননা শাড়ি পড়ে নামাজ আদায় করলে পর্দার লংঘন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেহেতু পর্দা নামাজের মতোই ফরজ তাই নামাজের আগে পর্দা ঠিক রেখেই নামাজ আদায় করা জরুরি।
নারীরা যে পোশাকই পরিধান করুক না কেন, সে নারী যদি অন্ধকার ঘরে একাও নামাজ আদায় করে তবে নামাজের সময় এ বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। যার ব্যতিক্রম হলে নামাজ হবে না-
- যদি কপালের কাছে কিছু চুল বেরিয়ে যায়
- কান একটা বা দুটো বেরিয়ে যায়
- কানের পাশে ঝুলফির চুল বেরিয়ে যায়
- পেছনের চুল বেরিয়ে যায়
- থুতনির নিচে গলার কাছে কোনো অংশ বেরিয়ে যায়
- হাতের কাছে কিছু অংশ বেরিয়ে যায়
- পেট বা পিঠের কাছে কিছু অংশ বেরিয়ে যায়।
অর্থাৎ শুধু মুখমণ্ডল, হাতের কব্জি ও পায়ের পাতা ছাড়া আর কোনো অংশ যদি নামাজের সময় বেরিয়ে যায় এভাবে সারা জীবন নামাজ পড়লে সে নামাজ আদায় হবে না। সে নারী বেনামাজি হিসেবে গণ্য হবে।
সর্বাবস্থায় নারীদের পোশাক যেমন হবে
- নারীদের ফরজ ও সুন্নাত পোশাক হলো কামিজ বা ম্যাক্সি। যা গলা থেকে শুরু করে পায়ের গোড়ালির নিচু বা পাতা পর্যন্ত ঝুলাবে। কামিজের বা ম্যাক্সির হাতা কব্জি কিংবা হাতের আঙ্গুল পর্যন্ত লম্বা হতে হবে।
- আর মাথায় এমন হিজাব বা ওড়না পরিধান করতে হবে যাতে কোনোভাবেই গলা, ঘাড়, কান, মাথা ও ঝুলপির চুল কিংবা বুকের কোনো অংশ তথা চামড়া দেখা না যায়।
- আর ম্যাক্সির নিচে পাজামা অথবা সায়া পরিধান করতে হবে। স্বামীর সামনে ছাড়া অন্য সব জায়গায় সর্বাবস্থায় এ পোশাকগুলো পরিধান করা নারীর জন্য ফরজ।
বাড়ি কিংবা ঘরের ভেতরে বাহিরের কাজ কর্ম করাসহ সর্বাবস্থায় এ পোশাক পরিধান করা ফরজ এবং এটিই সুন্নাতি পোশাক।
যেহেতু সর্বাবস্থায় এ পোশাক ফরজ তাই নামাজের ক্ষেত্রেও নারীকে এ পোশাক পরিধান করেই নামাজ আদায় করতে হবে। শাড়ি পরিধানে যদি এ অবস্থার ব্যতিক্রম হয় তবে শাড়িতে যেমন পর্দার ফরজ আদায় হবে না তেমনি নামাজও আদায় হবে না।
মনে রাখতে হবে
যদি কারো কাপড় না থাকে তবে সে ব্যক্তি নারী-পুরুষ যে-ই হোক; যদি একাকি ঘরে কিংবা অন্ধকার ঘরে ন্যাংটা হয়ে নামাজ আদায় করে তাতে তার নামাজ আদায় হয়ে যাবে।
কিন্তু কাপড় আছে অবহেলা করে পোশাক পরেননি, ফরজ সতর বেরিয়ে গেছে তাতে নারী-পুরুষ কারো নামাজই আদায় হবে না। জীবনভর নামাজ আদায় করলেও নামাজ আদায় হবে না।
যেমন কোনো পুরুষ কাপড় থাকা স্বত্ত্বেও একটা প্যান্ট এমনভাবে ডিল করে পরিধান করে; যার ফলে রুকু করতে গেলে নাভির কাছে কিছু অংশ কিংবা কোমরের কিছু অংশ বেরিয়ে যায় তাতে তার নামাজ আদায় হবে না।
নারীদের পোশাকের ক্ষেত্রে পুরুষ ও দায়িত্বশীলদের জন্য সতর্কতা
যে পুরুষের দায়িত্বে কোনো নারী থাকে। হতে পারে সে নারী তার মা, বোন কিংবা স্ত্রী। তাদের নামাজের পোশাক ঠিক আছে কিনা, তারা পর্দা পারন করে কিনা, সে বিষয়ে খোঁজ খবার রাখাও কর্তা ব্যক্তির একান্ত দায়িত্ব।
যদি সে দায়িত্বশীল ব্যক্তি নারীর নামাজের ব্যাপারে কোনো খোঁজ খবর না রাখে; কিংবা নারীর পর্দা ও নামাজের পোশাকের ব্যাপারে সতর্ক না করে, ব্যবস্থা না করে তবে এ সব নারী তাদের দায়িত্বশীল পুরুষকে অপরাধী হিসেবে সাব্যস্ত করবে।
সুতরাং দায়িত্বশীল সব পুরুষের উচিত নারীর নামাজের পোশাক কিংবা পর্দার পোশাক ঠিক আছে কিনা সে বিষ্র খোঁজ খবর নেয়া। এটা পুরুষের জন্য ফরজ দায়িত্ব। কেননা দুনিয়াতে প্রতিটি মানুষই দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব নারীকে পর্দা পালন করার এবং নামাজের ক্ষেত্রে উল্লেখিত বিষয়গুলো মেনে নামাজ আদায় করার তাওফিক দান করুন। দায়িত্বশীল পুরুষদেরকে এ বিষয়ে তদারকি করার তাওফিক দান করুন। আমিন।
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার ঘটনা বেড়েছে
- শিব্বীর আহমেদের ‘জোছনার জলের কাছে’
- আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান
- শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্টের আবেদন
- আদালতের রায়ে বিদেশি শিক্ষার্থীদের স্বস্তি
- রোহিঙ্গা নিধনে ‘গণহত্যায়’ দোষী সাব্যস্ত মিয়ানমার
- নতুন আঙ্গিকে শুরু হলো ভ্যানউইক এক্সপ্রেসওয়ে
- মিশিগানে এটর্নি মঈন চৌধুরী সংবর্ধিত
- ভিসা, মাস্টারকার্ড ও জেপি মরগানের হাজারো গ্রাহকের তথ্যে সাইবার হা
- ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যজুড়ে বাংকার নির্মাণ করছে যুক্তরাষ্ট্র
- `ডার্টি বোম্ব`র ভয়ে ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- `মরলে নেত্রীর সাথেই মরবো`
- কূটনৈতিক দৌড়ঝাপ ও তৃতীয় পক্ষের গুঞ্জন
- সহিংসতার আগুনে জ্বলছে বাংলাদেশ
- আজকের সংখ্যা ৯৪৯
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজকাল ৯২৬
- আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
