যুদ্ধ নয়, ‘আত্মরক্ষা’ করছে রাশিয়া
প্রকাশিত: ১ অক্টোবর ২০২৩
রাশিয়া কারও বিরুদ্ধে যুদ্ধ করছে না, বরং নিজের মানুষ ও ভূখণ্ড রক্ষা করার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তিনি এও বলেছেন, ইউক্রেনে মস্কো নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর বাসিন্দারা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে তারা এমন রায় দিয়েছেন। এর মধ্য দিয়ে গত বছর গণভোটে পাওয়া ফল আরও দৃঢ় হয়েছে। শুক্রবার মধ্যরাতে দেওয়া এক ভিডিওবার্তায় পুতিন এসব কথা বলেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।
গণভোটের রায়ের পরিপ্রেক্ষিতে গত বছর দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়া অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে যুক্ত ঘোষণা করে মস্কো। গতকাল শনিবার এই ঘোষণার প্রথম বর্ষপূর্তি। এ উপলক্ষে গতকাল রাতে পুতিনের ভিডিওবার্তাটি প্রকাশ করা হয়েছে।
পুতিনের দাবি, সম্প্রতি এই চার অঞ্চলে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনেও গত বছরের গণভোটের ফলের প্রতিফলন ঘটেছে। চার মিনিটের ওই ভিডিওবার্তায় পুতিন বলেন, ‘মাত্র এক বছর আগে ঐতিহাসিক গণভোটে জনগণ আবারও রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তারা স্থানীয় নেতাদের প্রতি সমর্থন জানিয়েছেন। এসব স্থানীয় নেতা নিজেদের শ্রম আর বাস্তব কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণের আস্থা জিতে নিয়েছেন।
পুতিন আবার দাবি করেছেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান চালানোর মধ্য দিয়ে রাশিয়া কিয়েভের জাতীয়তাবাদী নেতাদের হাত থেকে জনগণকে বাঁচিয়েছে।
২০২২ সালের ৩০ সেপ্টেম্বর দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়া অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয় মস্কো। তাদের দাবি, এসব অঞ্চলের বাসিন্দারা রাশিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছেন। তবে একে অবৈধ উল্লেখ করে গণভোটের ফল প্রত্যাখ্যান করে পশ্চিমা বিশ্ব।
ওই চারটি অঞ্চলের কোনোটিই এখন রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণে নেই। গত জুন থেকে এসব এলাকার দখল নিতে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে ইউক্রেন।
এদিকে সাবেক মার্কিন সেনা গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার বলেছেন, ইউক্রেনের আরও পাঁচটি অঞ্চলÑ ওদেসা, নিকোলায়েভ, নেপ্রোপেত্রোভস্ক, খারকভ ও সুমিÑ রাশিয়ার সঙ্গে যুক্ত হতে চাচ্ছে। আর এগুলো দখলে না নেওয়া পর্যন্ত রাশিয়া যুদ্ধে ক্ষান্তি দেবে না।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর সর্বাত্মক অভিযান শুরু করে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের নির্দেশে এ সামরিক আগ্রাসন শুরু হয়। আক্রান্ত দেশটি এবং এর ইউরোপীয় ও পশ্চিমা মিত্ররা একে ‘যুদ্ধ’ বললেও মস্কো একে ‘বিশেষ সামরিক অভিযান’ বলেই অভিহিত করে আসছে।
নিকট প্রতিবেশী রাষ্ট্রগুলোয় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্ভাব্য সম্প্রসারণে রাশিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ছেÑ এ চিন্তা থেকে ‘দেশের ভবিষ্যতের জন্য’ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে আক্রমণের নির্দেশ দিয়েছিলেন। যুদ্ধে দুই দেশেরই অনেক সেনা ও বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। তবে এখন পর্যন্ত এ সংখ্যা কত, তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
