যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি
প্রকাশিত: ২৪ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে আগ্রহী লাখো মানুষের জন্য নতুন আর্থিক চাপ তৈরি হতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন নাগরিকত্বের আবেদন ফি উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব দিয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে নাগরিকত্বের জন্য আবেদনকারীদের বর্তমানের তুলনায় অনেক বেশি অর্থ ব্যয় করতে হবে।
২২ জুন সোমবার প্রকাশিত প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, সাধারণ নাগরিকত্ব আবেদন ফি ৭৬০ ডলার থেকে বাড়িয়ে ১ হাজার ৩৩০ ডলার করার কথা বলা হয়েছে। অর্থাৎ একজন আবেদনকারীকে আগের তুলনায় অতিরিক্ত ৫৭০ ডলার দিতে হবে। এই বৃদ্ধি প্রায় ৭৫ শতাংশ। এ ছাড়া আপিল বোর্ডে পুনর্বিবেচনার আবেদন ফিও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে এই ফি ৮৩০ ডলার থাকলেও নতুন প্রস্তাবে তা বেড়ে ১ হাজার ৪৭৫ ডলার হবে। যা প্রায় ৭৭ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি।
প্রস্তাবটি এখন ৬০ দিনের জনমত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এই সময় শেষে এটি চূড়ান্ত হলে নতুন ফি কার্যকর হতে পারে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানিয়েছে, বর্তমান ফি দিয়ে নাগরিকত্ব আবেদন যাচাই-বাছাইয়ের সম্পূর্ণ ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না।
কর্তৃপক্ষ বলছে, প্রেসিডেন্টের নির্বাহী আদেশ অনুযায়ী নাগরিকত্ব ও অভিবাসন প্রক্রিয়ায় স্ক্রিনিং এবং ভেটিং ব্যবস্থা আরও কঠোর করা হচ্ছে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) তাদের কার্যক্রম পরিচালনার জন্য মূলত আবেদন ফি থেকেই অর্থ সংগ্রহ করে এবং সরকারি কর থেকে কোনো অর্থ পায় না।
নতুন প্রস্তাবে আরও বলা হয়েছে, বেশিরভাগ আবেদন ফি মওকুফের সুবিধা বাতিল করা হবে। তবে বর্তমান ও সাবেক সামরিক সদস্যরা এই ফি থেকে অব্যাহতি পাবেন। বাফেলো, নিউইয়র্কের অভিবাসন আইনজীবী রোজান্না বেরার্দি এই পদক্ষেপের সমালোচনা করে বলেছেন, ফি বৃদ্ধি, মওকুফ বাতিল এবং অতিরিক্ত যাচাই ব্যবস্থা একসঙ্গে চালু করা হলে অভিবাসন ব্যবস্থা সহজ হওয়ার পরিবর্তে আরও কঠিন হয়ে উঠবে।
ট্রাম্প প্রশাসন এরই মধ্যে গ্রিন কার্ড ও নাগরিকত্ব আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই, প্রতিবেশী যাচাই এবং ‘ভালো নৈতিক চরিত্র’ সংক্রান্ত তদন্ত আরও কঠোর করেছে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় আগে থেকেই গ্রিন কার্ডের যোগ্যতা, মার্কিন নাগরিকের সঙ্গে বিবাহ, ব্যাকগ্রাউন্ড তদন্ত, সাক্ষাৎকার এবং নাগরিকজ্ঞান পরীক্ষার মতো ধাপ রয়েছে। নতুন প্রস্তাব কার্যকর হলে এই দীর্ঘ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে বাড়তি আর্থিক চাপ।
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
