মৌসুমীর অভিযোগ উড়িয়ে দিলেন অঞ্জনা
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিজের ওপর একটি অদৃশ্য শক্তি চাপ প্রয়োগ করছে বলে চিত্রনায়িকা মৌসুমী যে অভিযোগ তুলেছেন তা উড়িয়ে দিয়েছেন আরেক চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা। তিনি বলেন, যারা ভালো কাজ করবে ভোটাররা তাকেই ভোট দেবে। শিল্পীদের নির্বাচনে অন্য কোনো শক্তি নেই। গতকাল বুধবার ডেইলি বাংলাদেশকে এসব কথা বলেন চিত্রনায়িকা অঞ্জনা।
এ সময় মৌসুমীকে উদ্দেশ্যে করে অঞ্জনা বলেন, কোনো অদৃশ্য শক্তি থাকলে তা মৌসুমী সরাসরি বলুক। সে-তো আমাদের বাইরের কেউ নয়, আমরাও তার পক্ষে।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা। নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে তিনিও অংশ নিচ্ছেন।
এবার মিশা সওদাগরের বিপরীতে সভাপতি পদে নির্বাচন করছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। সম্প্রতি বিএফডিসির শিল্পী সমিতির সামনে নিজের সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় মৌসুমীকে অপমান করেন ড্যানি রাজ। যদিও বিষয়টি তাৎক্ষনিকভাবে নির্বাচন কমিশনের চেয়ারম্যান ইলিয়াচ কাঞ্চন বিচার করেন। এরপরেও মৌসুমীর ইঙ্গিত তার পতিপক্ষের লোকজন ড্যানিকে দিয়ে ঘটনাটি ঘটিয়েছেন।
বিষয়টিকে ন্যাক্কারজনক উল্লেখ চিত্রনায়িকা অঞ্জনা বলেন, মৌসুমীকে অপমান করার সাহস কারো নেই। তবে ড্যানি যে কাজটা করেছে সেটা সত্যি ন্যাক্কারজনক। সে শিল্পী সমিতির শুধুই একজন সাধারণ ভোটার, কমিটির কেউ নয়। আমি ড্যানিকে কখনো এ কাজের জন্য সাপোর্ট করি না। এখানে বারবার কটাক্ষ করা হচ্ছে ঘটনাটি ড্যানি রাজকে দিয়ে কারনো হয়েছে। কে করিয়েছে? আমরা কি মিশা, মৌসুমীকে আলাদা চোখে দেখবো, বিভক্তি করে দেবো? না, ওরা সবাই আমাদের চোখে সমান। ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে, বিচারও হয়েছে, ড্যানি ক্ষমাও চেয়েছেন। এরপর বিষয়টি সেখানেই শেষ করলে কাদা ছোড়াছুড়ি হতো না।
মৌসুমীকে সাহসী আখ্যা দিয়ে অঞ্জনা বলেন, আমি ব্যক্তিগতভাবে মৌসুমীকে পছন্দ করি। স্বতন্ত্রপ্রার্থী হিসেবে সভাপতি পদে দাঁড়িয়েছেন তিনি। এটা বেশ সাহসী পদক্ষেপ। আসলে বর্তমান ইন্ডাস্ট্রির যে অবস্থা সাহসী নেত্রীত্বই দরকার।
মৌসুমী-ডিএ তায়েব পূর্ণ প্যানেল করেই নির্বাচনে অংশ নেবেন এমনটিই আলোচনা ছিল। সেই মোতাবেক ত্রিশটি মনোনয়ও তারা সংগ্রহ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মৌসুমী একাই নির্বাচন করছেন। বাকীরা সরে গেছেন। তবে মৌসুমীর অভিযোগ তার প্যানেলে নির্বাচন না করার জন্য এক অদৃশ্য শক্তি হুমকি দিয়েছেন। যে কারণে তারা পূর্ণ প্যানেল দিতে ব্যর্থ হয়েছেন।
বিষয়টি নিয়ে অঞ্জনা বলেন, আমারা কিন্তু ২১ জনের পূর্ণ একটা প্যানেল নিয়ে নির্বাচন করছি। এরমধ্যে তিনজন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে। বারবার বলা হচ্ছে; মৌসুমীকে নির্বাচন করতে দেয়া হচ্ছে না। তার নির্বাচনী কার্যক্রমে বাধা দেয়া হচ্ছে। এমন প্রশ্নবিদ্ধ কথা কেন বলা হচ্ছে? নির্বাচনের আগেতো দেখলাম- রিয়াজ, পূর্ণিমা, পপি, ফেরদৌস সবাই তার সঙ্গে ছিলো। হঠাৎ কেন তার পেছন থেকে চলে গেলেন? কার ইশায়ার? এতো বড় মানুষ চলে আসছে আমাদের শিল্পী সমিতিতে? যার ইশারায় রিয়াজ, পূর্ণিমা, পপি, ফেরদৌসের মতো সুপারস্টাররা নির্বাচন করবেন না? এমনটি যদি ঘটে থাকে মৌসুমী এটাতো খোলাখোলি বলতে পারে- কি এমন শক্তি?
তিনি আরো বলেন, নির্বাচন একটি প্রতিযোগিতা, কিন্তু প্রত্যেকটি শিল্পী অন্য শিল্পীর পাশে রয়েছে। সুতরাং সবাইকে বলবো, কারো পক্ষে-বিপক্ষে অযথা কথা বলে নিজেদের খাটো না করার জন্য। সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে শিল্পীদের নির্বাচন অনুষ্ঠিত হবে, সবার কাছে এটাই আমার চাওয়া।
নিজেদের প্যানেলের বিষয়ে এ গুণী অভিনেত্রী বলেন, বাপ্পারাজ, রুবেল, ডিপজল, অরুণা বিশ্বাস, রোজিনা আমাদের সঙ্গে নির্বাচনে অংশ নিচ্ছেন। নতুন কয়েকজনও আমাদের প্যানেলে এসেছেন। সিনিয়র-জুনিয়রদের নিয়ে মিশা-জায়েদ প্যানেল নিয়ে আমরা অনেক হ্যাপী।
প্রসঙ্গত, ২৫ অক্টোবর অনুষ্ঠিতিব্য শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন নায়ক ইলিয়াস কাঞ্চন। তিন সদস্যের আপিল বোর্ডের চেয়ারম্যান প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম খান। বাকি দুজন সদস্য হলেন পরিচালক সোহানুর রহমান ও রশিদুল আমিন।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
