মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৪
আফ্রিকার দেশ মালিতে রাশিয়ার বেসরকারি ভাড়াটে বাহিনী ওয়াগনারের ৫০ সৈন্য ও মালির সেনাবাহিনীর ১০ সদস্যকে হত্যার দাবি করেছে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার স্থানীয় অনুসারী একটি গোষ্ঠী। মালির উত্তরাঞ্চলীয় কিদাল অঞ্চলে আলজেরিয়া সীমান্ত লাগোয়া এলাকায় অতর্কিত হামলা চালিয়ে ওই সৈন্যদের হত্যা করা হয়েছে। বিশ্বজুড়ে জঙ্গিগোষ্ঠীর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার অনুসারী জামা’আ নুসরাত উল-ইসলাম ওয়া আল-মুসলিম (জেএনআইএম) মালিতে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। এই গোষ্ঠীটি বলেছে, তাদের যোদ্ধারা শনিবার টিনজাউয়াতেনের দক্ষিণে মালির সেনাবাহিনী ও ওয়াগনার ভাড়াটে সৈন্যদের একটি বহরকে ফাঁদে ফেলতে সক্ষম হয়েছে।
তবে একই দিনে দেশটির তুয়ারেগ বিদ্রোহী আন্দোলন নামে পরিচিত একটি সংগঠন একই এলাকায় মালির সৈন্য ও ওয়াগনার বাহিনীর ওপর অতর্কিত হামলা চালানোর দাবি করেছে। পার্মানেন্ট স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর পিস, সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট (সিএসপি-পিএসডি) নামের ওই বিদ্রোহী আন্দোলন বলেছে, তাদের সদস্যরা সীমান্ত শহর টিনজাউয়াতেনে কয়েক ডজন মালিয়ান সৈন্য ও ওয়াগনার যোদ্ধাকে হত্যা করেছে। এই হামলায় মালির ও ওয়াগনারের অনেক সৈন্য আহত হয়েছেন বলেও দাবি করেছে গোষ্ঠীটি।
২০১২ সাল থেকে সাহেল অঞ্চলজুড়ে বিদ্রোহ চালিয়ে যাওয়া ইসলামপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে মালির জান্তার লড়াইয়ে সহায়তা করার জন্য দুই বছর আগে পদক্ষেপ নেয় রাশিয়ার বেসরকারি ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার। এরপর থেকে এবারের হামলায় উল্লেখযোগ্যসংখ্যক সৈন্যের মৃত্যু ওয়াগনারের জন্য সবচেয়ে বড় পরাজয় বলে মনে করা হচ্ছে।
মালির সেনাবাহিনী ২০২০ ও ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। মালির জান্তা বলেছে, দেশটিতে রাশিয়ান বাহিনী রয়েছে; ওয়াগনার ভাড়াটে বাহিনী নয়। তবে প্রশিক্ষকরা রাশিয়া থেকে কেনা সরঞ্জাম ব্যবহার করে স্থানীয় সৈন্যদের সহায়তা করছেন।
এদিকে, সোমবার বিরল এক বিবৃতিতে ওয়াগনার বলেছে, যোদ্ধারা গত ২২ থেকে ২৭ জুলাই পর্যন্ত মালিয়ান সৈন্যদের সাথে টিনজাউয়াতেনের কাছে লড়াই করেছেন। এতে ওয়াগনার কমান্ডার সের্গেই শেভচেঙ্কোর মৃত্যুসহ ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছেন তারা।
তবে কয়েকজন রাশিয়ান সামরিক ব্লগার বলেছেন, মালিতে সংঘর্ষে অন্তত ২০ ওয়াগনার যোদ্ধা নিহত হয়েছেন। টিনজাউয়াতেন শহর থেকে প্রত্যাহার করার পর মালির সেনাবাহিনী ও ওয়াগনার বাহিনীর ওপর অতর্কিত হামলা হয়। তুয়ারেগের নেতৃত্বাধীন বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে শহরটির দখল নেওয়ার চেষ্টা করেছিলেন ওয়াগনারের যোদ্ধারা।
মালির দুটি নিরাপত্তা সূত্র বলেছে, ওয়াগনার যোদ্ধা ও মালির সেনাবাহিনীর বহরটি প্রত্যন্ত অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী সিএসপি-পিএসডি এবং জেএনআইএম—উভয়ের হামলার শিকার হয়েছে। তবে এই দুই গোষ্ঠীর মাঝে সমন্বয়ের বিষয়টি অস্পষ্ট। যদিও মালির কর্তৃপক্ষ তুয়ারেগ এবং জঙ্গিগোষ্ঠীগুলো সমন্বয় করে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে।
সোমবার মালির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তারা গত ১৯ জুলাই বিদ্রোহী-অধ্যুষিত এলাকায় স্থিতিশীলতা আনার জন্য অভিযান শুরু করেছে। এই অভিযানের অংশ হিসেবে ২৫ জুলাই হামলা শুরু হয়েছে।
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
