মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিসের পদত্যাগ, অবসরে যাওয়া বলছেন ট্
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস পদত্যাগ করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতভেদকে পদত্যাগের কারণ হিসেবে ইঙ্গিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী। তবে একে ম্যাটিসের ‘অবসরে যাওয়া’ বলছেন ট্রাম্প। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ট্রাম্প জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষ নাগাদ অবসরে যাবেন ম্যাটিস। সিরিয়া থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার একদিন পরই এ কথা জানালেন ট্রাম্প। তবে কাকে ম্যাটিসের স্থলাভিষিক্ত করা হবে তা বলেননি তিনি।
মার্কিন নৌবাহিনীতে ৪৪ বছর দায়িত্ব পালন করেছেন ম্যাটিস। ২০০১ সালে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কম্ব্যাট কমান্ডার হিসেবে একটি টাস্কফোর্সকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। পরে ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময় একটি মেরিন ডিভিশনেরও নেতৃত্ব দেন ম্যাটিস। ইরাক যুদ্ধের সময় ২০০৪ সালে ফালুজার লড়াইয়ের মতো সবচেয়ে রক্তাক্ত লড়াইয়ে নৌসেনাদের নেতৃত্ব দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রে প্রশংসিত তিনি। কমান্ডার অব অ্যা মেজর হিসেবে ন্যাটোর স্ট্রাটেজিক কমান্ডেও দায়িত্ব পালন করেছেন। সোজা-সাপ্টা কথা বলা নেতা হিসেবে পরিচিত ম্যাটিস ২০১০ সালে ইউএস সেন্ট্রাল কমান্ড পরিচালনার দায়িত্ব পান। এ পদে আসীন ব্যক্তির দায়িত্ব হলো মধ্যপ্রাচ্যে নিয়োজিত সকল মার্কিন বাহিনীকে পরিচালনা করা। ইরান পারমাণবিক চুক্তির কঠোর সমালোচকও ছিলেন তিনি। ২০১৬ সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ম্যাটিসকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেন ট্রাম্প।
ট্রাম্পকে লেখা পদত্যাগপত্রে, ম্যাটিস নিজের দৃষ্টিভঙ্গির কথা লিখেছেন। বলেছেন, তিনি ‘মিত্রদের সঙ্গে সম্মানজনক আচরণ’ এবং সাধারণের প্রতিরক্ষায় মার্কিন ক্ষমতার সবগুলো হাতিয়ার ব্যবহারের পক্ষপাতী। ম্যাটিস আরও লিখেছেন, ‘এসব বিষয় এবং অন্যান্য ক্ষেত্রে যার দৃষ্টিভঙ্গি আপনার সঙ্গে বেশি ভালো মিলবে সেরকম একজন প্রতিরক্ষামন্ত্রী পাওয়াটা আপনার অধিকার। আমি বিশ্বাস করি, আমার সরে যাওয়া উচিত।’
জিম ম্যাটিসের পদত্যাগকে অবসরে যাওয়া বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। টুইটারে তিনি লিখেছেন, ‘মিত্রতার সম্পর্ক তৈরি এবং অন্য দেশগুলোর কাছ থেকে তাদের ‘সামরিক দায়বদ্ধতার’ ভাগটুকু আদায়ের ক্ষেত্রে ম্যাটিস আমাকে সহযোগিতা করেছেন।’ ট্রাম্পের দাবি, ম্যাটিস স্বেচ্ছায় অবসরে যাচ্ছেন। শিগগিরই নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
বিবিসির বিশ্লেষণে দাবি করা হয়েছে, ম্যাটিসের পদত্যাগকে ট্রাম্প অবসরে যাওয়া বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করলেও তা ঠিক নয়। সংবাদমাধ্যমটি মনে করছে, ট্রাম্পের সঙ্গে মতভেদকে কেন্দ্র করে প্রতিবাদ হিসেবে পদত্যাগ করছেন ম্যাটিস।
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- নতুন প্রস্তাব তেহরানের, ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
- হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
- ভেঙে পড়ার শঙ্কায় সম্মিলিত ইসলামী ব্যাংক
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান
- যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা
- ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ
- মানব পাচারের রানি নূরজাহান
- পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত
- মার্কিন নিষেধাজ্ঞা রুখতে পাল্টা যে পদক্ষেপ নিল চীন
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’
- প্রথমে পোশাকে মিল, পরে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মরদেহ শনাক্ত
- ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ
- ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি লাখ টন জ্বালানি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
