ভোটের প্রচারে কাঁচি হাতে গম খেতে হেমা মালিনী
প্রকাশিত: ৩ এপ্রিল ২০১৯
কাঁচি হাতে খেতে নেমে গম কাটছেন হেমা মালিনী। পাশে দাঁড়িয়ে কৃষক, কৃষক রমণীরা। এটা কোনও সিনেমার দৃশ্য নয়। এভাবেই ভারতের লোকসভা নির্বাচনে ভোটের প্রচার শুরু করলেন মথুরা এলাকা থেকে বিজেপি প্রার্থী হেমা মালিনী। গম কাটার কয়েকটি ছবি তিনি টুইটারে পোস্টও করেন। হেমার প্রচার অভিযানকে কটাক্ষ করতে ছাড়েনি অনেকে।
গত লোকসভা নির্বাচনে মথুরা কেন্দ্র থেকে তিন লাখ তিরিশ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিলেন হেমা। এবারও তিনি ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী। গোবর্ধন ক্ষেত্র এলাকা থেকে সোমবার প্রচার শুরু করেন তিনি। সেখানে মাঠে নেমে গম কাটেন। শুধু তাই নয়, তিনি কাটা গম নিজের হাতে অন্যত্র সরিয়ে রাখেন।
চারটি ছবি টুইট করে হেমা লেখেন, ‘গোবর্ধন ক্ষেত্র থেকে প্রচার শুরু করলাম। সুযোগ হল মাঠে কাজ করতে থাকা কয়েক জন মহিলার সঙ্গে কথা বলার।’
ওই ছবি টুইটারে ভাইরাল হয়েছে। তবে হেমার প্রশংসার চেয়ে তির্যক মন্তব্যই বেশি করেছেন ব্যবহারকারীরা। চৌকিদার চোর হ্যায় নামে এক জন লিখেছেন, ‘পাঁচ বছরে আপনার কৃষকদের কথা মনে পড়ল না। ভোট আসতেই ছবি তুলতে চলে এলেন। আপনারা আর কত দিন গরীবদের নিয়ে মজা করবেন?’
প্রিয়ঙ্কা সিংহ যাদব লিখেছেন, ‘নিজের সংসদীয় এলাকার জন্য যদি কিছু করতেন, তা হলে আজ এই কাজের দরকার হত না।’ প্রবাল পনিয়ার টুইট, ‘বাহ্ হেমাজি! ভোট আসতেই নাটক শুরু।’
প্রশংসাও করেছেন কেউ কেউ। সোনিয়া চোপড়ার টুইট, ‘রাজনীতিক, অভিনেত্রী, শিল্পী, মা— সব ভূমিকাতেই আপনি পরিশ্রমী, পারদর্শী। আপনি সৎ এবং একনিষ্ঠ ভাবে কাজ করেন।’
শুধু হেমা নন, কয়েকদিন আগে পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্রও টুইটারে ছবি পোস্ট করে ব্যবহারকারীদের কটাক্ষের শিকার হয়েছিলেন। ওই ছবি দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পের সাফল্য নিয়ে। এ দিনও ফের পুরীতে গ্রামবাসীদের বাড়িতে মধ্যাহ্নভোজ সারার বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সম্বিত। কিন্তু বিতর্ক এড়াতে রান্নার ছবি পোস্ট করেননি।
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
