ভুটানের প্রধানমন্ত্রীকে নিয়ে হাজারো কণ্ঠে বর্ষবরণ
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯
১৪ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে ৮ম বারের আয়োজন করতে যাচ্ছে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান ‘লিভার আয়ুশ হাজরও কণ্ঠে বর্ষবরণ ১৪২৬’। রেজওয়ানা চৌধুরী নেতৃত্বে বাংলা নববর্ষকে বরণ করে নিতে চ্যানেল আই ও সুরের ধারা আয়োজিত এই অনুষ্ঠান ঐদিন প্রভাতের প্রথম থেকে শুরু হবে।
এ উপলক্ষে ইউনিলিভার, সুরের ধারা ও চ্যানেল আই’র আয়োজনে যৌথভাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বর্ষবরণ উৎসবের বিস্তারিত ব্যাখ্যা করেন সুরের ধারার চেয়ারম্যান ও বর্ষবরণ উৎসবের উদ্যোক্তা রেজওয়ানা চৌধুরী বন্যা।
তিনি বলেন, প্রতি বছর অনেক শিল্পীকে ফিরিয়ে দিতে হচ্ছে। কারণ, এক হাজারের বেশি শিল্পী অংশ নেয়ার সুযোগ নেই। তবে দশম বর্ষ থেকে পনের’শ শিল্পীর অংশগ্রহণে বর্ষবরণ উদ্যাপন করবো। এবারের মেলায় ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং স্বস্ত্রীক উপস্থিত থাকবেন। তিনি পড়ালেখা করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে। তিনি বাংলা বলতে পুরোপুরি পারেন এবং বোঝেন। প্রতি বছরই বর্ষবরণ উৎসবের একটা প্রতিপাদ্য থাকে। এবারের প্রতিপাদ্য ‘লোকজ সুরে বাংলা গান’।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু এবং ইউনিলিভার বাংলাদেশ লি.-এর মার্কেটিং ডিরেক্টর নাফিস আনোয়ার।
সংবাদ সম্মেলনে বক্তরা জানান, ‘বর্ষবরণ-এর মূল উদ্দেশ্য বাংলাদেশের কৃষ্টি কালচারকে বিশ্বে তুলে ধরার পাশাপাশি সুন্দর স্বপ্ন, সুন্দর আগামী ও বাংলাদেশের মঙ্গল কামনা করা।’
ফরিদুর রেজা সাগর ৮ম বারের মতো অনুষ্ঠিতব্য বর্ষবরণ সম্পর্কে বলেন, বছরের প্রায় ছয়মাস সময়জুড়েই রেজওয়ানা চৌধুরী বন্যা বাংলা বর্ষ বরণের এই আয়োজনকে ঘিরে ব্যস্থ সময় পার করেন। এ আয়োজনকে সফল করতে রেজওয়ানা চৌধুরী বন্যার নানান আবদার, চ্যানেল আই বরারবই পালন করার যথাসম্ভব চেষ্টা করে আসছে। বর্ষবরণ উৎসবটা সামনে থেকে দেখার অনুরোধ রইল সকলের প্রতি। সেদিন সকলেই সকাল থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে আসবেন, চ্যানেল আইয়ের সাথে থাকবেন।
বর্ষবরণ উৎসবের সাথে ইউনিলিভারের সম্পৃক্ততা সম্পর্কে নাফিস আনোয়ার বলেন, আসলে বর্ষবরণ আয়োজনটির আনন্দটা কেমন সামনে থেকে না দেখলে বুঝানো যাবে না। সকলের প্রতি আমার আগাম ও আন্তরিকভাবে আমন্ত্রণ রইল বর্ষবরণ উৎসবে আসবেন। এবছর আমাদের নতুন আয়ূবেদিক ব্র্যান্ড ‘লিভার আয়ুশ‘কে বর্ষবরণ’ উৎসবের সাথে সম্পৃক্ত করেছি। অনুষ্ঠান স্থালে ‘লিভার আয়ুশ’-এর একটি এক্সপেরিয়েন্স জোন থাকবে, আপনারা আসবেন। এ আয়োজনের সাথে আগামীতেও ইউনিলিভারের সম্পৃক্ততা থাকবে।
বর্ষবরণ উৎসবে থাকবে দেশের জনপ্রিয় নবীন ও প্রবীন শিল্পীদের পরিবেশনার পাশাপাশি চ্যানেল আই সেরাকণ্ঠ, ক্ষুদেগানরাজ, গানের রাজা ও বাংলার গানের শিল্পীরা। নৃত্য পরিবেশন করবেন চ্যানেল আই সেরা নাচিয়ের শিল্পীরা। আরো পরিবেশিত হবে একদল তরুণীর অংশগ্রহণে ফ্যাশন শো ও মঙ্গল শোভা যাত্রা। মেলার স্টলগুলো শোভা পাবে বাঙালির হাজার বছরের বিভিন্ন ঐতিহ্যের উপাদান, বৈশাখের হরেক রকম পণ্য সামগ্রী।
আরো থাকবে পিঠা-পুলি, মাটির তৈরি তৈজস, বেত, কাঁথা, পিতল, পাট-পাটজাত দ্রব্যের জিনিসপত্রসহ রকমারি ও ঐতিহ্যসমৃদ্ধ নানান পণ্য সামগ্রী। বর্ষবরণ উৎসব বিকেল ২টা পর্যন্ত চ্যানেল আই সরাসরি স¤প্রচার করবে। পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু।
একই স্থানে ১৩ এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত হবে রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে ‘চৈত্র সংক্রান্তি বা বর্ষবিদায় উৎসব। চৈত্র সংক্রান্তিতে অংশ নিবে শিশুশিল্পীরাসহ সব বয়সী শিল্পীরা। শিল্পীরা মধ্যরাত পর্যন্ত পরিবেশন করবেন সম্মেলক সংগীত, একক সংগীত, আবৃত্তি, নৃত্য ও নৃত্যনাট্য।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
