ভালো সিনেমা যুব সমাজকে সঠিক পথ দেখাবে: শাকিব
প্রকাশিত: ১৮ জুন ২০১৯
শাকিব-বুবলি জুটির দশ নাম্বার সিনেমার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবির নাম ‘মনের মত মানুষ পাইলাম না’। দেশবাংলা মাল্টিমিডিয়ার ব্যানারে ছবিটি প্রযোজনা করবেন এনামুল হক আরমান।
সোমবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে ছবিটির জমকালো মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাকিব খান বলেন, বাংলাদেশের মানুষ নয় পুরো পৃথিবীর মানুষ জানে এবং মানে একটি ভালো চলচ্চিত্র দেশ গঠনে সহায়তা করে। একটি পরিবার গঠনে সহায়তা করে। একটি ভালো চলচ্চিত্র শক্তিশালী যুব সমাজ গঠনে সহায়তা করে। আর ভালো চলচ্চিত্র ভালো মানুষ গঠনে সহায়তা করে।
তিনি বলেন, দেশের যুব সমাজকে এগিয়ে নিতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাদকের আধিপত্য কমে গেছে। এমন উদ্যোগের পাশাপাশি ভালো সিনেমাও যুব সমাজকে সঠিক পথ দেখাবে।
কিং খান বলেন, ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির নাম নানা রকম কথা চলছে। অনেকেই বলছেন ছবির নামটি বর্তমান সময়ের সঙ্গে যায় না। ছবির নাম নিয়ে পরিচালকের সঙ্গে আমি নিজেও কথা বলেছিলাম। নির্মাতা আমাকে যে যুক্তি দেখালেন তা শোনার পর আমার হৃদয়কে ছুঁয়ে গেছে। অনেক সফল মানুষকেই আক্ষেপ করে বলতে শোনা যায় সারাটি জীবন ঘুরলাম মনের মতো একটা মানুষই পেলাম না। মনের মতো মানুষ পাইলাম না একটি বক্তব্যধর্মী ছবি। এটি পরিবার-পরিজন নিয়ে দেখার মতো একটা ছবি। পারিবারিক বন্ধনের একটি ছবি। ছবিটি একটি দেশ প্রেমের ছবি।

চিত্র নায়িকা বুবলি বলেন, সিনেমার পাশে রাজনীতিবিদরাও আসছেন, এটা একটা ভালো ব্যাপার। দেশ মাল্টিমিডিয়ার কর্ণধার যুবলীগ নেতা এনামুল হক আরমান। আমাদের নতুন ছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটির প্রযোজনা করছেন। ছবিটির সার্বিক তত্ত্বাবধানে আছেন আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। তাদের সিনেমায় সম্পৃক্ততা, সিনেমায় সুফল বয়ে আনবে।
শাকিব খানের বিষয়ে বুবলি বলেন, শাকিব খান চাইলে শুধু অভিনয় করে যেতে পারেন। কিন্তু উনি সিনেমাকে ভালোবাসেন বলে সিনেমার দুর্দিনেও সিনেমা প্রযোজনা করেছেন। উনি এই সিনেমায় আমার সহ-অভিনেতা হিসেবে আছেন। আরো আছেন মিশা সওদাগর ভাই। এটুকু বলতে পারি, ছবিটি দেখে দর্শক বলবেন মনের মতো একটা ছবি পাইলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. মো. মুরাদ হাসান। সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন, তথ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, সোহানুর রহমান সোহান, চিত্রনায়িকা অঞ্জনাসহ আরো অনেকে।
২০১৩ সালে এই ছবি নির্মাণের ঘোষণা দেন নির্মাতা জাকির হোসেন রাজু। ওই বছর আনুষ্ঠানিকভাবে সিনেমাটির মহরতও অনুষ্ঠিত হয়। এরপর সিনেমাটি আর শুটিংয়ের মুখ দেখেনি। এর দীর্ঘ ছয় বছর পর শনিবার থেকে ছবিটির শুটিং শুরু হয়। সে সময় শাকিবের বিপরীতে অপু বিশ্বাসের অভিনয়ের কথা খাকলেও সেখানে অভিনয় করবেন বুবলি।
এই ছবিটির চিত্রনাট্য রচনা করছেন আবদুল্লাহ জহির বাবু। এর আগে রাজধানীর একটি স্টুডিওতে সিনেমাটির দুটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গাজী মাজহারুল আনোয়ার ও জাকির হোসেন রাজুর কথায় গান দুটির সুর ও সংগীত করেছেন শফিক তুহিন। কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা খ্যাত সংগীতশিল্পী রাশেদ।
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
