ভালো নেই কমেডি অভিনেতারা
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯
একটি সিনেমায় দর্শকদের হাসি আনন্দ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কমেডিয়ানরা। চলতি বছরের গেল ৬ এপ্রিল না ফেরার দেশে পারি জমান কিংবদন্তি কমেডিয়ান টেলি সামাদ। ঢাকাই চলচ্চিত্রে তার শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। ২০১৬ সালের ২২ আগস্ট মারা যান ফরিদ আলী। ২০০৩ মাত্র ৫৮ বছর বয়সে মারা যান জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত কমেডিয়ান দিলদার। বর্তমানে চলচ্চিত্রের অবস্থা খুব একটা ভালো নয়, নেই কমেডিয়ানরাও। দীর্ঘদিন ধরে আছে কমেডিয়ানের সংকটও রয়ে গেছে চলচ্চিত্রে।বর্তমানে যেজন কমেডিয়ান রয়েছে তাদের সম্পর্কে তুলেধরা হলো-
আফজাল শরীফ
জনপ্রিয় কমেডিয়ান আফজাল শরীফকে মঞ্চ, নাটক ও সিনেমায় দেখা গেছে । এখন পর্যন্ত অভিনয় করেছেন পাঁচ শতাধিক ছবিতে। অভিনয়ের সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ বদিউল আলম খোকন পরিচালিত ‘নিঃশ্বাস আমার তুমি’ চলচ্চিত্রে অভিনয় করেজাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন আফজাল শরীফ।বর্তমানে টুকটাক অভিনয় করে গেলেও নানা রকম শারীরীক সমস্যায় ভুগছেন তিনি।নিয়মিত থেরাপি নিতে হয় তাকে। শিগগিরই দেশের বাইরে উন্নত চিকিৎসা নিতে যাবেন তিনি। তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের সেপ্টেম্বর মাসে ২০ লাখ টাকার চেক তুলে দেন আফজাল শরীফের হাতে। এরপর থেকে চিকিৎসার আর ত্রুটি হয়নি তার। বর্তমানে আফজাল শরীফ অভিনীত ছবি মুক্তির অপেক্ষায় ‘মা আমার বেহেস্ত’ও ‘শ্বশুবাড়ি জিন্দাবাদ টু’।
সুরুজ বাঙালি
জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি ভালো নেই। হৃদরোগে ভোগার কারণে দীর্ঘদিন অভিনয় করতে পারছেন না তিনি। অর্থের অভাবে ওপেন হার্ট সার্জারি করাতে পারছেন না। চিকিৎসা দূরে থাক, অর্থের অভাবে পরিবার নিয়ে বেশিরভাগ সময় উপোস থাকতে হয় তাকে। ২০০৩ সালে হার্টে ব্লক ধরা পড়লে ওই বছরই ২টি এবং ২০১৫ সালে ১টি রিং পরানো হয়। এরপর আবারো হৃদরোগের সমস্যা শুরু হয় তার। দ্রুত ওপেন হার্ট সার্জারির পরামর্শ দিয়েছেন। এই ব্যয়বহুল চিকিৎসার সামর্থ্য তার নেই বলে তিনি এখন ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছেন। ১৯৭৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত প্রায় চার শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। বিটিভির তালিকাভুক্ত শিল্পীও তিনি। মঞ্চেও কাজ করেছেন প্রচুর। তার একমাত্র পুত্র প্লাটুন বাঙালি পড়াশোনা করেও বেকার। স্ত্রী-সন্তানকে নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন সুরুজ বাঙালি। প্রধানমন্ত্রীর সহযোগিতায় বাঁচতে চান তিনি।
কাবিলা
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় কমেডি অভিনেতা কাবিলা। ১৯৮৮ সালে ‘যন্ত্রণা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করেন তিনি। ২০০৩ সালে ‘অন্ধকার’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। প্রথম দিকে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তী সময়ে বরিশালের আঞ্চলিক ভাষায় সংলাপ বলে কমেডিয়ান হিসেবে আরো বেশি জনপ্রিয় হয়ে ওঠেন কাবিলা। বেশ কিছুদিন ধরে অসুস্থতার কারণে চলচ্চিত্র থেকে দূরে আছেন তিনি। কাবিলা দীর্ঘদিন ধরে কণ্ঠনালি সমস্যায় ভুগছেন। চিকিৎসকের পরামর্শমতো খুব বেশি জরুরি না হলে তিনি কথা বলতে পারেন না। কোনো সিনেমার ডাবিং করছেন না। এখন আরামবাগের বাসাতেই সময় কাটে কাবিলার।
কাজল
ঢাকাই সিনেমায় এক সময়ের দাপুটে কমেডিয়ান ছিলেন খান জয়নুল। তাকে দেখেই কাজল এসেছেন কৌতুকাভিনয়ে। নিজেও একজন জনপ্রিয় কমেডিয়ানে পরিণত হয়েছেন কাজল। বিটিভিতে প্রচারিত শহীদুল হক খানের ‘রংধনু’তে কাজল প্রথম পারফরমেন্স করেন কাজল। প্রায় সত্তরটি ক্যাসেট প্রকাশিত হয়েছে তার। এহতেশাম পরিচালিত ‘চোখে চোখে’ ছবিতে কাজল প্রথম অভিনয় করেন। এরপর তিনি এহতেশামেরই ‘চাঁদনী রাতে’সহ ‘টাকার অহঙ্কার’, ‘এক পলকে’, ‘সেই তুফান’সহ আরো বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। নব্বই দশকের শুরুর দিকে টিভিতে জনপ্রিয়তার সূত্র ধরে সিনেমায় যান। তরুণ বয়সের সেই ক্রেজ কাজলের এখন না থাকলেও স্টেজ শো করেই জীবন চলে তার।
চিকন আলী
এই সময়ের কমেডি অভিনেতা চিকন আলী। ২০০৬ সালে ‘রঙিন চশমা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় চিকন আলীর। তারপর থেকে নিয়মিত অভিনয় করে কাবিলা, আফজাল শরীফের পর কমেডি অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে তিনি কাজ করছেন প্রায় এক ডজন ছবিতে। এর বাহিরে প্রথম বাংলাদেশি কমেডিয়ান ইউটিউবার হিসেবে ইউটিউব থেকে সিলভার বাটন স্বীকৃতি পেয়েছেন চিকন আলী। ইউটিউবে চিকন আলীর ‘সি এ কমেডি চ্যানেল’-এর বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ২ লাখের উপরে।
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
