ভার্জিনিয়া ও মিশিগানে দুই ফোবানা সম্মেলন
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৪
লেবার ডে উইকএন্ডে ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ভার্জিনিয়া ও মিশিগানে অনুষ্ঠিত হলো ফোবানার দুটি সম্মেলন। তিন দিনের এই সম্মেলন নানা অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছিল। প্রতিটি ফোবানায় সুধীজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
ভার্জিনিয়া : গত ৩০ আগস্ট শুক্রবার থেকে ভার্জিনিয়ার আর্লিংটনের ক্রিস্টাল গেটওয়ে ম্যারিয়ট হোটেলে শুরু হওয়া ফোবানা সম্মেলন শেষ হয়েছে গত ১ সেপ্টেম্বর রবিবার মধ্যরাতে।
ফোবানা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভয়েস অব আমেরিকার সাবেক সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী। ৩৮তম ফোবানা সম্মেলনের আহবায়ক রোকসানা পারভীন ও সদস্য সচিব আবু রুমি, প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু, চেয়ারপারসন এটর্নি মোহাম্মদ আলমগীর। এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন ।
ভার্জিনিয়ার ফোবানার আয়োজকরা জানান, উত্তর আমেরিকার প্রায় ৮৬টি সংগঠন এবারের সম্মেলনে অংশ নিতে ভার্জিনিয়ায় উপস্থিত হন।
সম্মেলনের উদ্বোধক ইকবাল বাহার চৌধুরী তার বক্তব্যে বলেন, প্রবাসে এ রকমের সম্মেলন করে শিক্ষার্থীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে উৎসাহ দিতে হবে। তাহলে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মত বাংলাদেশিরাও একদিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবে।
সম্মেলনের বর্তমান চেয়ারপারসন অ্যাটর্নি মোহাম্মদ আলমগীর বলেন, ২৫টিরও বেশি অঙ্গরাজ্য থেকে শতশত শিল্পী ও কলা-কুশলীরা ভার্জিনিয়ায় উপস্থিত হয়েছেন। শামীম চৌধুরী ও আবীর আলমগীরের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভার্জিনিয়া স্টেট সিনেটর ড. গাজালা এফ হাশমী, ভার্জিনিয়া স্টেটের একমাত্র বাংলাদেশি সিনেটর সাদ্দাম আজলান সেলিম, আর্লিংটন কাউন্টি বোর্ডের সদস্য সুসান কুনিংহাম, রিজিওনাল ডাইরেক্টর তানিয়া ট্যালেন্টো, ইউএস সিনেটর মার্ক ওয়ার্নার। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার, স্কটল্যান্ড থেকে আগত অতিথি স্কটিস পার্লালামেন্টের সদস্য ফয়সল চৌধুরী, ফোবানা সম্মেলনের চেয়ারপারসন এটর্নি মোহাম্মদ আলমগীর, এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর, আহবায়ক রোকসানা পারভীন ও সদস্য সচিব আবু রুমি, আবু বকর হানিপ প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় বিভিন্ন সংগঠনের শিল্পীরা।
মিশিগান : অপর দিকে মিশিগান অঙ্গরাজ্যের বাংলা টাউন খ্যাত ডেট্রয়েটের জেইন ফিল্ডে শেষ হয়েছে তিন দিনের ফোবানা সম্মেলন।
তিনদিনের আয়োজনে ছিল সেমিনার, ওয়ার্কশপ, কাব্য জলসা, আলোচনা সভা, বিজনেস নেটওয়ার্কিং সামিট,সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড শো, ট্যালেন্ট শো, ইয়থ ফোরাম, নৃত্য, রাফেল ড্র। দেশী আড্ডা, ছিল বাংলাদেশি কাপড়, খেলনা, ঘর সাজানোর জিনিষ, রকমারি খাবারের দোকান। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে ছিল বিশেষ আয়োজন। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন তোশিবা, ইকবাল হিমেল, জায়েদ খান, দিনাত জাহান মুন্নী, অংকন, বিন্দুকণাসহ আরো অনেকে।
ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান, ফোবানার প্রাক্তন চেয়ারপারসন ও আউটস্ট্যান্ডিং মেম্বার বেদারুল ইসলাম বাবলা, প্রাক্তন চেয়ারপারসন জাকারিয়া চৌধুরী, ফোবানার এক্সিকিউটিভ জয়েন্ট সেক্রেটারি মো. কবির কিরণসহ ফোবানার আরো অনেক কর্মকর্তা এ সম্মেলনে উপস্থিত ছিলেন।
ফোবানা এক্সিকিউটিভ কমিটির সাবেক চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী আগামী ফোবানা সম্মেলন ২০২৫ কানাডার মন্ট্রিয়ালে হওয়ার ঘোষণা দেন।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
