ভারতে বাধা, অবশেষে ভিয়েতনামে মুখ খুললেন বাইডেন
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩
সদ্য সমাপ্ত জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে এসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করলেও যৌথ সংবাদ সম্মেলন করতে পারেননি। সাংবাদিকদের মুখোমুখি হতে সম্মত হননি মোদি। ভারতে সংবাদমাধ্যম থেকে মার্কিন নেতাকে দূরে সরিয়ে রাখে মোদি সরকার।
এ কাজে ভারতের মাটিতে মোদি সরকার সাফল্য পেলেও তা স্থায়ী হয়নি। ভিয়েতনাম সফরে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই ভারতের নাগরিক সমাজ, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার হাল নিয়ে মুখ খুলেছেন তিনি। সুযোগ বুঝে মোদি সরকারকে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস।
বাইডেনের সফরকালে ভারত সরকারের পক্ষ থেকে সফররত মার্কিন সাংবাদিকদের জানিয়ে দেওয়া হয়, দ্বিপক্ষীয় বৈঠকের পর কোনো সওয়াল-জওয়াব পর্ব থাকবে না। এমনকি মার্কিন প্রেসিডেন্টও পৃথক সংবাদ সম্মেলন করছেন না। পরে হোয়াইট হাউসের তরফে সাংবাদিকদের জানানো হয়, ভিয়েতনামে পৌঁছে বাইডেন সংবাদ সম্মেলন করবেন। জি২০ সম্মেলন শুরুর আগে গত শুক্রবার মোদির বাসভবনে দ্বিপক্ষীয় বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট।
মোদির সঙ্গে বাইডেনের বৈঠকের পর সংবাদ সম্মেলন আয়োজনের অনুরোধ করেছিল হোয়াইট হাউস। তবে মোদি সরকার তাতে সম্মত হয়নি। এতে দৃশ্যত অসন্তুষ্ট ছিল বাইডেন প্রশাসন।
মানবাধিকারকর্মী এবং অধিকার গোষ্ঠীগুলো বলছে, মোদির শাসনে ভারতের মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা ভয়ংকরভাবে সংকুচিত হয়েছে। ২০১৪ সালে তাঁর হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘুদের ওপর, বিশেষ করে মুসলমানদের ওপর হামলা বেড়েছে।
হ্যানয়ে সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, তিনি ভারত-মার্কিন সম্পর্ক জোরদার করার বিষয়ে মোদির সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করেছেন। তিনি বলেন, ‘আমি সবসময় যেমনটা করি, শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গড়তে আমি মানবাধিকারকে সম্মান করা, সুশীল সমাজ এবং মুক্ত সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা মোদির কাছে তুলে ধরেছি।
গত মে মাসে রিপোর্টার্স উইদাউট বর্ডারস প্রকাশিত বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ভারতের অবস্থান আগের বছরের চেয়ে ১১টি ধাপ নেমে ১৮০টি দেশের মধ্যে ১৬১-তে ঠেকেছে। আফগানিস্তানের কাছাকাছি অবস্থান বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দাবিদার দেশটির।
বাইডেনের সফরে সংবাদ সম্মেলনের আয়োজনে সম্মত না হওয়ায় কিছু দিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের টানাপোড়েন চলছিল। যুক্তরাষ্ট্র চেয়েছিল মোদি-বাইডেন দ্বিপক্ষীয় আলোচনার পর সে দেশের প্রথা অনুযায়ী সংবাদ সম্মেলনের আয়োজন করতে। যে কোনো দেশের নেতার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার পর হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলন করা যুক্তরাষ্ট্রের রীতি।
সেই রীতি মেনেই গত জুনে মোদির সফরের সময় হোয়াইট হাউস কাভার করা সাংবাদিকদের প্রশ্ন করতে বহু কষ্টে রাজি করা হয়। তখন মোদিকে ভারতীয় গণতন্ত্র, সংখ্যালঘু সমাজের অবস্থান ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে জবাবদিহি করতে হয়েছিল। গত ৯ বছরে মোদির শাসনামলে সেটাই ছিল প্রথম ঘটনা।
হ্যানয়ে বাইডেনের বক্তব্য নিয়ে ভারতের বিরোধী নেতারা সরব হয়েছেন। সংবাদ সম্মেলনে বাইডেনের মন্তব্যের ক্লিপিং দিয়ে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) লিখেছেন, ‘বাইডেনকে মোদি বলেছিলেন, প্রেস কনফারেন্স করব না, করতেও দেব না। কিন্তু তা কাজে এলো না। ভারতে মোদির মুখের ওপর বাইডেন কী বলেছেন, ভিয়েতনামে গিয়ে সেটাই তিনি জানিয়ে দিলেন। কী সেই কথা? নাগরিক সমাজ ও মুক্ত গণমাধ্যমের ভূমিকা ও মানবাধিকারকে সম্মান দেখানো জরুরি।’
বাইডেন অবশ্য ভারতের নেতার প্রশংসা করেছেন এই বলে যে, ‘আমি আবারও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাতে চাই জি২০ সম্মেলনে সভাপতিত্ব ও আতিথেয়তার জন্য।’
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
