ভারতে নির্বাচনকেন্দ্রিক অনলাইন প্রচারণাকে ঘিরে গুজব ও সহিংসতার আশ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮
আগামী বছরের মে মাসে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা নিরূপণের সবচেয়ে বড় পরীক্ষাও এটি। অনলাইন প্রচারণায় আগে থেকে পারদর্শী বিজেপি জোটের সঙ্গে এবার অনলাইন প্রচারণা যুদ্ধে নেমেছে কংগ্রেস।
এরইমধ্যে অনলাইনে প্রচারণা চালিয়ে বিধানসভা নির্বাচনে সফলতাও পেয়েছে দলটি। মনে করা হচ্ছে এবারের নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে ফেসবুক, টুইটার ও হোয়াটসঅ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষজ্ঞদের ধারণা, ভারতে আসন্ন নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমের নজিরবিহীন ব্যবহার হবে। তবে নির্বাচনে এসব সামাজিক যোগাযোগমাধ্যমের তুমুল অপব্যবহার হওয়ারও আশঙ্কা জানিয়েছেন তারা। বলেছেন, এসব মাধ্যমে নানা উত্তেজনাপূর্ণ গুজব ও ভিডিও ছেড়ে বিভিন্ন ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীর মধ্যে সহিংসতা উসকে দেওয়া হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।
ভারতে ভোটারের সংখ্যা প্রায় ৯০ কোটি। এর মধ্যে ৫০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। দেশটিতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটি। আর হোয়াটস অ্যাপ মেসেজিং সার্ভিস ব্যবহার করে ২০ কোটি মানুষ। সেখানে লাখ লাখ টুইটার ব্যবহারকারীও রয়েছে। সর্বশেষ ২০১৪ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রযুক্তিপ্রেমী মোদি ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রচারণার কাছে হার মেনেছিল কংগ্রেস। ওই নির্বাচনে প্রচারণা চালানোর সময় মোদি তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে একের পর এক টুইট করেছেন। তার দল বিজেপি ফেসবুকে প্রচারণা চালিয়েছে। অপরদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটারে অ্যাকাউন্ট খুলেছেন সবে ২০১৫ সালে। সামাজিক যোগাযোগমাধ্যমে আসতে দেরি হলেও এরইমধ্যে বেশ ভালোই অগ্রগতি করেছে কংগ্রেস।
অস্ট্রেলিয়ার মেলবোর্নের ডিকিন বিশ্ববিদ্যালয়ের যোগাযোগবিষয়ক অধ্যাপক উশা এম. রড্রিগুয়েজ সামাজিক যোগাযোগমাধ্যম ও ভারতীয় রাজনীতি নিয়ে গবেষণা করছেন। তিনি বলেন, ‘ভারতের আসন্ন নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডাটা বিশ্লেষক প্রতিষ্ঠানগুলো প্রধান প্রভাবক হিসেবে কাজ করবে। দুই দলই এখন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এবং নির্বাচনে নজিরবিহীনভাবে এর ব্যবহার হবে।’
ডাটা পোর্টাল ইন্ডিয়া স্পেন্ড জানিয়েছে, গত বছর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর ও বার্তা ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে ৩০ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগ গুজবই ছিল শিশু অপহরণ গ্যাং সংক্রান্ত। অতীতেও যে রাজনৈতিক মতভেদজনিত মৃত্যুর ঘটনা কম প্রাণঘাতী ছিল তা নয়। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি এনডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর জ্যেষ্ঠ গবেষক মিলান বৈষ্ণব ভারতের নির্বাচনি প্রচারণা প্রসঙ্গে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের ডিসকোর্স এরইমধ্যে তেতো হয়ে উঠেছে এবং তা বমি হয়ে বের হয়ে আসবে।’
ভারতের দুই বড় দলই গুজব ছড়ানোর অভিযোগ অস্বীকার করে আসছে এবং একে অপরকে দোষারোপ করে যাচ্ছে। এরইমধ্যে তাদের মধ্যে স্পষ্টভাবে যুদ্ধরেখা টানা হয়ে গেছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতিমালা ও দলের হিন্দুত্ব জাতীয়তাবাদী মতাদর্শকে আক্রমণ করে যাচ্ছে কংগ্রেস। অপরদিকে কংগ্রেসকে জনসংশ্লিষ্টতাবিহীন অযোগ্য লিবারেল হিসেবে অভিহিত করে আসছে বিজেপি।
ভারতে বেড়েছে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যাও। কাউন্টার পয়েন্ট রিসার্সের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে ২০১৪ সালের নির্বাচনের সময় সাড়ে ১৫ কোটি মানুষের কাছে স্মার্ট ফোন ছিল। এখন দেশটির ৪৫ কোটি মানুষের কাছে স্মার্ট ফোন আছে; যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার চেয়েও বেশি।
এ মাসেই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত তিনটি রাজ্যের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে কংগ্রেস। এ তিন রাজ্যের একটি হলো রাজস্থান। সেখানে কংগ্রেসের অনলাইন প্রচারণা চালানোর একটি শিবির পরিদর্শন করে রয়টার্স। বার্তা সংস্থাটি জানায়, দেয়ালে কিছু টেলিভিশন স্ক্রিন লাগানো ছিল। বিভিন্ন সংবাদভিত্তিক চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলো সেইসব স্ক্রিন দেখে নির্বাচন করা হতো। তিন সদস্যের অডিও, ভিডিও এবং গ্রাফিক বিশেষজ্ঞের একটি দল প্রচারণার অনুষঙ্গগুলোর নকশা করতো এবং তা বিভিন্ন ওয়েবসাইটে ছাড়া হতো। দলীয় কর্মীদের নির্দেশনা দিতে অন্য স্বেচ্ছাসেবকরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতো।
অনলাইন প্রচারণায় কংগ্রেসের যতোই অগ্রগতি হোক না কেন মোদিকে টেক্কা দেওয়া অতো সহজ কাজ নয়। আন্তর্জাতিকভাবে টুইটারে মোদির অনুসারীর সংখ্যা ৪ কোটি ৫০ লাখ আর ফেসবুকে ৪ কোটি ৩০ লাখ। অপরদিকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর টুইটার অনুসারীর সংখ্যা মাত্র ৮১ লাখ আর ফেসবুক অনুসারীর সংখ্যা ২২ লাখ। জয়পুরে বিজেপির সোশ্যাল মিডিয়া সেন্টার পরিদর্শনের অনুমতি চেয়ে সফল হয়নি রয়টার্স। তবে দলটির রাজস্থান আইটি ইউনিটের সদস্য ময়াঙ্ক জৈন জানিয়েছেন, তারা কংগ্রেসের মতো একইরকম করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালান। নিজের মোবাইল ফোনে বিজেপির কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখিয়ে জৈন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপারে কংগ্রেসের এখন খানিকটা বোঝাপড়া হয়েছে। তবে তাদের স্বেচ্ছাসেবী জনবল নেই।’
২০১৪ সালে ভারতীয় রাজনীতিবিদরা বিশেষ করে বিজেপি নেতারা টুইটার ও ফেসবুক বেশি ব্যবহার করেছিলেন। এবার সেখানে যোগ হয়েছে হোয়াটসঅ্যাপও। একসময় বিধানসভা নির্বাচনে জয়পুর শহর ও এর পার্শ্ববর্তী টংক শহরে জনসমক্ষে বক্তৃতাদান ও পোস্টার প্রচারণার মতো পুরনো পদ্ধতিগুলো ব্যবহার করা হতো। আর এখন সেখানে চলে হোয়াট’স অ্যাপ প্রচারণা। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, প্রচারণার অংশ হিসেবে সেখানে বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিল কংগ্রেস ও বিজেপি।
রাজস্থানে ৯০ হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালনা করেছে কংগ্রেস। আর বিজেপি জানিয়েছে, তারা সেখানে সরাসরি ১৫ হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ন্ত্রণ করতো আর কর্মীরা আরও ১ লাখ গ্রুপে প্রচারণা চালিয়েছে। তবে হোয়াটসঅ্যাপে প্রচারণা নিয়ে বিতর্ক আছে। ভারতে শিশু অপহরণজনিত একটি ভুয়া মেসেজ হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ার পর এ প্ল্যাটফর্মটি নিয়ে নানা বিতর্ক চলছে। যথাযথ কর্তৃপক্ষ কিংবা স্বাধীন সত্য অনুসন্ধান প্রতিষ্ঠানের যাচাই বাছাই ছাড়াই হোয়াটসঅ্যাপে একসঙ্গে শত শত ব্যবহারকারীর গ্রুপে টেক্সট, ফটো ও ভিডিও আদান-প্রদান করা যায়। জয়পুরে অনলাই কন্টেন্ট মনিটরিংয়ের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা নিতিন দ্বীপ ব্লাগান বলেন, ‘সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপই এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’
একজন ব্যবহারকারী কয়জনকে মেসেজ পাঠাতে পারবেন তা এখন সীমিত করেছে হোয়াটসঅ্যাপ। একসঙ্গে ২০ জনের বেশি মানুষকে মেসেজ পাঠানো যাবে না। তবে ভারতে তা আরও সীমিত করে পাঁচজনের মধ্যে নামিয়ে আনা হয়েছে।
সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ব্রাজিলে নির্বাচনকালীন হাজার হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। ভারতের নির্বাচনেও একই কাজ করা হতে পারে।
রাজস্থান নির্বাচনের সময় পুলিশ ১০ সদস্যবিশিষ্ট সোশ্যাল মিডিয়া মনিটরিং ইউনিট মোতায়েন রেখেছিল। এ ইউনিট নির্বাচন সংক্রান্ত টুইট ও ফেসবুক পোস্টগুলো শনাক্ত করতো। মনিটরিং রুমের ভেতরের দেয়ালে ঝুলিয়ে রাখা স্ক্রিনে এ পোস্টগুলো দেখা যেতো এবং তা স্বয়ংক্রিয়ভাবে ফিল্টার হয়ে নিরপেক্ষ, ইতিবাচক ও নেতিবাচক এ তিন বিভাগের যেকোনওটিতে চলে যেতো। নেতিবাচক পোস্টগুলো বেশি মনযোগ দেওয়া হতো। এগুলোকে ম্যানুয়েল পদ্ধতিতে যাচাই করা হতো এবং কখনও কখনও পরবর্তী তদন্ত ও ব্যবস্থার জন্য তা জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের কাছে পাঠানো হতো। ওই মনিটরিং ইউনিটের দাবি, কোনও অনলাইন পোস্টকে কেন্দ্র করে যেন সহিংসতা না হয়, তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য ছিল।
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- নতুন প্রস্তাব তেহরানের, ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
- হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
- ভেঙে পড়ার শঙ্কায় সম্মিলিত ইসলামী ব্যাংক
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান
- যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা
- ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ
- মানব পাচারের রানি নূরজাহান
- পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত
- মার্কিন নিষেধাজ্ঞা রুখতে পাল্টা যে পদক্ষেপ নিল চীন
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’
- প্রথমে পোশাকে মিল, পরে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মরদেহ শনাক্ত
- ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ
- ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি লাখ টন জ্বালানি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
