ভারতে দাঙ্গা বাধাতে চায় বিজেপি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮
কট্টর হিন্দুত্ববাদ- ভারতে বিজেপির রাজনীতির প্রধান পুঁজি। এই ‘উগ্রবাদ’কে পুঁজি করেই ২০১৪ সালে ক্ষমতায় আসে দলটি।
আর্থ-সামাজিক ক্ষেত্রে নানা প্রতিশ্রুতি সত্ত্বেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারেনি। বরং নোট বাতিলকরণ ও সব পণ্য ও পরিষেবার ওপর করারোপের (জিএসটি কর) মতো বিতর্কিত পদক্ষেপ চাপিয়ে দিয়েছে জনগণের মাথায়।
ফসল ফলিয়ে ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষক। যার ফলে শত শত কৃষকের আত্মহত্যা, পাহাড় সমান কৃষক অসন্তোষ। কাজ নেই শ্রমিকের। চাকরি পাচ্ছেন না শিক্ষিত তরুণরা। বাড়ছে বেকারত্ব। সব মিলিয়ে গত পাঁচ বছরে নরেন্দ্র মোদি সরকারের ওপর ক্ষোভ ও অবিশ্বাস বেড়েছে। ধস নেমেছে দলের জনপ্রিয়তায়।
কিন্তু যেকোনো মূল্যে ক্ষমতায় থাকতে চায় বিজেপি। আগামী এপ্রিলেই লোকসভা নির্বাচন। তাই ক্রমবর্ধমান সরকারবিরোধী মনোভাবের লাগাম টেনে ধরতে এবং জাতীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করতে আরেকবার বাবরি মসজিদ বিতর্ক ও অযোদ্ধায় রামমন্দির নির্মাণকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গার ছক কষছে দলটি।
সাম্প্রদায়িক দাঙ্গার ‘ঘোলা জলে’ ক্ষমতার মাছ শিকারই এর একমাত্র উদ্দেশ্য।
নির্বাচন সামনে করে ইতিমধ্যে মন্দির নির্মাণ নিয়ে ফের সরব হয়েছে বিজেপির মাতৃসংগঠন আরএসএস। হুঙ্কার দিচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল। মন্দিরের দাবিতে সপ্তাহখানেক আগেই দিল্লির রামলীলা ময়দানে লক্ষাধিক কর্মী-সমর্থক জড়ো করে ভিএইচপি ও আরএসএস। তাদের এক দফা এক দাবি।
রামমন্দির নির্মাণ করে ‘রামরাজ্য’ প্রতিষ্ঠা করতে হবে। রোববার আলজাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে হিন্দুত্ববাদ নিয়ে বিজেপির জাতীয়তাবাদী রাজনীতির চিত্র তুলে ধরা হয়েছে।
আজ থেকে ২৬ বছর আগে কট্টর হিন্দু জাতীয়তাবাদীরাই উত্তর প্রদেশের উত্তরের শহর অযোদ্ধায় বাবরি মসজিদ ধ্বংস করে দেয়। হিন্দু ও মুসলিমদের মাঝে ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক দাঙ্গা। এমন রক্তাক্ত দাঙ্গা ভারতের সাম্প্রতিক ইতিহাসে চোখে পড়েনি। নিহত হয় দুই হাজারের অধিক নিরীহ-নিরপরাধ মানুষ।
যে উন্মত্ত জনতা সেদিন মসজিদটি গুঁড়িয়ে দিয়েছিল, তাদের নেতৃত্বে ছিল আজকের ক্ষমতাসীন বিজেপি, তাদের মাতৃসংগঠন আরএসএস। আর তাদের সহযোগীর ভূমিকায় ছিল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। আর যে ব্যক্তি এর নেতৃত্ব দিয়েছিলেন তিনি হলেন বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা লালকৃষ্ণ আদভানি।
যিনি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক গুরু। হিন্দুদের মধ্যে দলের সমর্থন বাড়াতে সেই সময় মসজিদ ভাঙার কৃতিত্বের ষোল আনাই ব্যবহার করেছিলেন আদভানি। এই কারিশমা করেই অনুসরণ প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরবর্তী সময় উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। তবে মসজিদ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত থাকায় বর্তমানে বিচারাধীন আছেন।
বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণ হিন্দুদের কাছে একটি আবেগীয় ইস্যু। আর্থ-সামাজিক ক্ষেত্রে সরকারের যত ব্যর্থতা তা ভুলিয়ে দিয়ে জনগণকে দলে ভেড়াতে এর চেয়ে সহজ কোনো রাস্তা আর বিজেপির সামনে নেই।
মোদি আর তাদের দলের অন্যান্য নেতারা ভালো করেই জানেন, বাবরি মসজিদ ভাঙার প্রসঙ্গ ও রামমন্দির তৈরির প্রচারণা ভালো কাজে দিচ্ছে। ব্যাপক প্রচার ও প্রচারণার ফলেই অধিকাংশ হিন্দুই আজ মনে করে, মন্দির নির্মাণ ইস্যুতে শামিল হওয়া তাদের ধর্মীয় দায়িত্ব। তাদের অনেকের বিশ্বাস, মুসলিমরা হচ্ছে ‘বাবুরের বংশধর’।
ভারতে তাদেরকে ‘একঘরে’ করে হিন্দুদের শাসনাধীনে রাখতে হবে। আর এটাই মূলত বিজেপির চাওয়া, যা সবসময় দলটির নেতাদের মন্তব্য ও বক্তব্যে ফুটে ওঠে। মন্দির নির্মাণ প্রচারণাও শুরু করেন আদভানিই।
আদভানির পর রাজনৈতিক স্বার্থে হিন্দু জাতীয়বাদের সফল ব্যবহার করেন মোদি। নিজেকে জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠা করতে সেই আবেগই উসকে দেন গুজরাটে। সৃষ্টি করেন আরেক দাঙ্গা। ২০০২ সালের সেই দাঙ্গাতেও নিহত হয় এক হাজারের বেশি মানুষ। যাদের বেশিরভাগই মুসলিম।
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- নতুন প্রস্তাব তেহরানের, ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
- হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
- ভেঙে পড়ার শঙ্কায় সম্মিলিত ইসলামী ব্যাংক
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান
- যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা
- ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ
- মানব পাচারের রানি নূরজাহান
- পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত
- মার্কিন নিষেধাজ্ঞা রুখতে পাল্টা যে পদক্ষেপ নিল চীন
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’
- প্রথমে পোশাকে মিল, পরে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মরদেহ শনাক্ত
- ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ
- ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি লাখ টন জ্বালানি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
