ভারতে এক সপ্তাহে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ২২ শতাংশ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৪
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বাড়ছে। এর মধ্যেই দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সপ্তাহে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২২ শতাংশ বেড়েছে। আতঙ্কের বিষয় হলো, ভারতে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৮০০ এরও বেশি মানুষ, যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন মতে, শনিবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত গত এক সপ্তাহে ভারতে মোট আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬৫২ জন। আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ৩ হাজার ৮১৮ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ২৯ জনের, যা আগের সপ্তাহে ছিল ১৭ জন।
প্রতিবেদন মতে, দৈনিক সংক্রমণ অর্থাৎ সবশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৮৪১ জন। যা গত বছরের ১৮ মে তারিখ থেকে দৈনিক সংক্রমণের দিক থেকে সর্বোচ্চ। তাছাড়া ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের।
এদিকে, রাজ্যগুলোর মধ্যে করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে কেরালা। তবে সেখানে সংক্রমণ আগের চেয়ে কমেছে। কেরালায় কিছুটা কমলেও অন্যান্য রাজ্যগুলোতে বিশেষ করে কর্ণাটক ও মহারাষ্ট্রে সংক্রমণ বাড়তে শুরু করেছে। রাজ্য দুটিতে দৈনিক আক্রান্ত ১০০ ছাড়িয়েছে। চলতি সপ্তাহে কর্ণাটকে ৯২২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন, যা গত সপ্তাহের তিনগুণ।
অন্যদিকে, মহারাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা আগের সপ্তাহের ১০৩ থেকে বেড়ে ৬২০ জনে দাঁড়িয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ভারতের আটটি রাজ্যে জেএন.১ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দক্ষিণের রাজ্য কেরালায় সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, করোনার ওমিক্রন স্ট্রেইনের নতুন ধরন জেএন.১ সারাবিশ্বে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। এই ভেরিয়্যান্টের কারণে ভারতেও নতুন করে সংক্রমণ বাড়ছে। তবে ভারতে জেএন.১ এর সংক্রমণের মাত্রা এখন পর্যন্ত কম। তবে ক্রমেই তা বাড়ছে। অনেকের ধারণা অনুযায়ী, নমুনা পরীক্ষার সংখ্যা কম হওয়ায় আক্রান্তের সংখ্যাও কম দেখাচ্ছে।
মারণঘাতী ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ এর সংক্রমণ বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষজ্ঞদের দাবি, ওমিক্রনের এই সাবভ্যারিয়েন্টেটি রোগ প্রতিরোধক্ষমতাকে ফাঁকি দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি কার্যকর। ফলে এর সংক্রমণের হারও বেশি। এর ধাক্কায় বিশ্বজুড়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার মাত্রা অনেক বেশি বেড়ে যেতে পারে।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
