বড় পদের আশায় বিস্ফোরক মজুত করতেন যুবদল নেতা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৩
রাজধানীর ফকিরাপুল কালভার্ট রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকসহ এক যুবদল নেতা ও এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। নাশকতার উদ্দেশ্যে তারা বিস্ফোরক মজুত করেছিলেন বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ৬ কেজি ১০০ গ্রাম বিস্ফোরক পাউডার, ১৫৭ বোতল ফেনসিডিল, একটি ডিজিটাল পালা, ১০টি মোবাইল ফোন ও নগদ ২২ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন, মুগদা যুবদল নেতা মো. বাবুল মিয়া (৪০) ও যুবদল কর্মী মো. মাসুদ শেখ (৪৫)।
বুধবার (২২ নভেম্বর) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল (মঙ্গলবার) রাতে রাজধানীর ফকিরাপুল কালভার্ট রোড এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয় নাশকতাকারী বাবুল মিয়াকে। তিনি মুগদা থানাধীন ৭২ নম্বর ওয়ার্ডের যুবদল নেতা। তিনি মুগদা থানা যুবদলের পদ প্রত্যাশী। দলের উপর মহল থেকে তাকে নাশকতামূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করলে উচ্চপদ দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
এরই পরিপ্রেক্ষিতে, তিনি মুগদা থানার যুবদল নেতা জসীমউদ্দিন বাবু ও মো. আল মামুন পান্নার সহযোগিতায় বোমা তৈরির উচ্চ ক্ষমতাসম্পন্ন বিপুল পরিমাণ বিস্ফোরক পাউডার সংগ্রহ করে নিজের কাছে মজুত রাখেন। তিনি বিভিন্ন সময় দলীয় হাই কমান্ডের নির্দেশে বিভিন্ন নেতাকর্মীর কাছে এই বিস্ফোরক দ্রব্য সরবরাহ করে আসছেন।
বিস্ফোরক দ্রব্য দিয়ে ককটেলসহ উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা তৈরি করে বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটিয়ে অবরোধ ও হরতালে জনমনে আতঙ্ক তৈরি করে আসছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরে বড় ধরনের নাশকতা সৃষ্টির জন্যই এই উচ্চ ক্ষমতার বিস্ফোরক মজুত করা হয়েছে বলে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন। এর আগে, ২০১৮ সালে নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ড করার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক আরও বলেন, মাসুদ শেখ ১৯৯৮ সালে খুলনা জিলা স্কুল থেকে এসএসসি পাস করেন। পরে ২০০২ সালে ঢাকা আল আমিন বিস্কুট কোম্পানিতে সেলসম্যান হিসেবে ৬ বছর চাকরি করেন। চাকরির পাশাপাশি বেশি লাভের আশায় তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। জিজ্ঞাসাবাদে মাসুদ নিজেকে বিএনপির সমর্থক হিসেবে পরিচয় দেন।
গ্রেপ্তার বাবুল মিয়া রাজনৈতিকভাবে প্রভাবশালী। এছাড়া একই দলে সম্পৃক্ত থাকায় মাসুদ তার মাদক ব্যবসা বিস্তারের জন্য গত এক বছর ধরে বাবুলের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। গ্রেপ্তার বাবুল মিয়া মুগদা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড করার পর পালিয়ে ফকিরাপুলের কালভার্ট রোডে মাসুদের বাসায় আত্মগোপন করেন। মাসুদ অর্থ দিয়ে বাবুল মিয়াকে সহায়তা করেন। এছাড়া বিস্ফোরক দ্রব্য নিজ বাসায় অতি গোপনীয়ভাবে রাখতে সহায়তা করেন।
পুরান ঢাকায় আদালতে ককটেল বিস্ফোরণের ঘটনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ বলেন, আমরা তদন্ত করছি। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। একজন বোরকা পরিহিত নারীর ব্যাগে করে নিয়ে এসে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
পুরান ঢাকায় কেমিক্যাল মার্কেটে নজরদারির বিষয়ে জানতে চাইলে র্যাব-৩ এর অধিনায়ক বলেন, আমরা তদন্তের স্বার্থে এখন কিছু বলছি না। এই বিস্ফোরকের উৎস নিয়ে কাজ করছি। আমাদের গোয়েন্দারা নজরদারি করছেন।
- ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরাইল
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কি না, জানালেন পেজেশকিয়ান
- পাকিস্তান কি তাহলে ৮ বছরের পুরোনো ঘটনার প্রতিশোধ নিচ্ছে?
- আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাকড
- হার্ভার্ডের কাছে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাইবো: ট্রাম্প
- ভয়ংকর ফল্টে পরপর দুইবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা
- প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি
- ক্রিকেট আইনে বড় পরিবর্তন আনল এমসিসি
- এস আলমের মামলা লড়তে ব্রিটিশ ল ফার্ম নিয়োগ
- ২০ মিনিটের ব্যবধানে ফের ভূমিকম্প
- আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি
- বিএনপি কর্মীকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে গুলি
- প্যারিসে ইহুদি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর
- ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?
- হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে
- বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ
- দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত?
- তৈরি পোশাকশিল্পে বিপদ সংকেত
- এপস্টেইনের নথিতে মামদানির মা মীরা নায়ারের নাম
- যারা বছরের পর বছর উধাও তারা মজলুমদের বলে গুপ্ত
- কমেছে জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর
- ১২ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ
- ইসিতে অনলাইনে কার্ড আবেদন, ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!
- স্বেচ্ছাচারিতার বেড়াজালে ভালো গ্রাহকও খেলাপি!
- মহিলারা জামায়াতের আমির হতে পারবেন না
- ওয়াশিংটনের রায়ে বাংলাদেশ পাচ্ছে ৫১৬ কোটি টাকা
- অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট৩৬ নির্বাচন ৩ মঙ্গলবার মেরী, ডিয়ানা ও রানা
- ইমিগ্রেশন ভিসা স্থগিতাদেশ প্রত্যাহারে ৭৫ কংগ্রেস্যানের চিঠি
- আজকাল সম্পাদকের জন্মদিন পালিত
- ম্যানহাটনে আইস বিরোধী বিক্ষোভকারীদের গ্রেপ্তার
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- আজকাল সংখ্যা ৮৭৯
- এক কোটি আইডি ডিলিট করল ফেসবুক, শুদ্ধি অভিযানের ঘোষণা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- সাতসকালে সড়কে ঝরল ১০ প্রাণ
- ৩০ মাসের বকেয়া, গয়েশ্বর রায়ের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- নারায়ণগঞ্জে মহাসড়কে দিনভর যানজট-যাত্রীদের চরম দুর্ভোগ
- সমুদ্র বন্দরে তিন নম্বর সর্তক সংকেত
- নগরীর ফুটপাতে ক্রেতা-বিক্রেতার ভীড়, ভোগান্তিতে পথচারী
- ‘যেখানে দুর্নীতি, সেখানেই অভিযান অব্যাহত থাকবে’
- ৫ মিনিটের ঘূর্ণিঝড়, উড়ে গেল দুই শতাধিক বাড়ি
- বৃষ্টি ঝরবে আরও দুদিন
- বাঙালি নদীর বাঁধ ভেঙে আতঙ্কে ৫০ গ্রামের মানুষ
- বিমানবন্দর সড়কে আবারো বিক্ষোভ, বাসে অগ্নিসংযোগ
- এবার লেবানন থেকে ইসরায়েলে হামলা
- কুমিল্লার রাজপথ দখল হয়ে গেছে : মির্জা ফখরুল
- পদ্মা সেতু দিয়ে ছুটবে ট্রেন, উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ
- পুলিশ হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যু: মামলাটি ছিল ‘গায়েবি’
- নতুন রেলপথে চালু করা হবে ৮ জোড়া আন্তঃনগর ট্রেন
