`ব্রিটেনে প্রেমে প্রতারণার শিকার ৬৩ শতাংশই নারী`
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৯
ব্রিটেনের নতুন এক গবেষণায় বলা হচ্ছে, রোমান্স স্ক্যাম বা প্রেমে প্রতারণার শিকার পুরুষদের চাইতে নারীরাই বেশি হন। ঐ পরিসংখ্যান অনুযায়ী, গত বছর রোমান্স স্ক্যামের খপ্পরে পড়ে গড়ে প্রত্যেকে ১১ হাজার ১৩৫ পাউন্ড অর্থ হারিয়েছে।
পুলিশের রিপোর্টিং সেন্টার 'অ্যাকশন ফ্রড' এর তথ্য থেকে জানা যায় যে, ২০১৮ সালে এই প্রতারণার ফাঁদে পড়ে প্রায় পাঁচ কোটি পাউন্ড লুট হয়ে গেছে। এখানে প্রতারকরা মূলত মিথ্যা প্রেমের জাল বিছিয়ে রোমান্সের ভান করে ভিক্টিমের থেকে অর্থ আত্মসাৎ করে থাকে।
সাধারণত তারা 'ছলে-বলে-কৌশলে' অর্থ পাঠাতে বাধ্য করে বা টাকা আদায়ের চেষ্টা করে। আবার অনেক সময় তারা অর্থ সম্পদ লুট করতে রোমান্সের নামে ব্যক্তিগত সব তথ্য হাতিয়ে নেয়।
'ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালবাসা দিবস'কে সামনে রেখে রোমান্স স্ক্যামের এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে।
পুলিশ জানায়, বিভিন্ন অনলাইন ডেটিং ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে লক্ষ্যবস্তু ঠিক করে প্রতারকরা। এ সময় তারা ফেইক প্রোফাইল ব্যবহার করে ভিক্টিমদের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করে।
২০১৮ সালে, অ্যাকশন ফ্রডে রোমান্স জালিয়াতির ৪৫৫৫টি অভিযোগ জমা পড়ে।
এই রোমান্স স্ক্যাম থেকে সে বছর মোট যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা বিগত বছর অর্থাৎ ২০১৭ সালের তুলনায় ২৭ শতাংশ বেড়ে যায়।
তবে এই প্রতারণার ঘটনার মূল সংখ্যা আরও বড় বলে জানিয়েছে পুলিশ। কারণ অনেক ক্ষেত্রেই এই বিষয়গুলোকে সামনে না এনে নিভৃতেই এই কষ্ট ও ক্ষতির বোঝা বয়ে বেড়ান ভিক্টিমরা।
অ্যাকশন ফ্রডের তথ্যমতে, রোমান্স জালিয়াতির শিকার নারী-পুরুষের গড় বয়স ৫০ বছর এবং এর শিকার ৬৩% নারী। তারা পুরুষদের তুলনায় গড়ে দুই গুন বেশি অর্থ-সম্পদ হারায়।
সিটি অব লন্ডন পুলিশের অর্থনৈতিক অপরাধ বিভাগের কমান্ডার কারেন ব্যাকস্টার বলেন, প্রতি বছর রোমান্স জালিয়াতির ঘটনা যেভাবে বাড়ছে, তাতে ক্ষতিগ্রস্তরা একদিকে যেমন আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন তেমনি মানসিকভাবেও ভেঙ্গে পড়ছেন। রোমান্স জালিয়াতির শিকার হওয়া মানুষগুলোর যে মানসিক ক্ষতি হয় সেটা প্রায়শই কাটিয়ে ওঠা অনেক কঠিন হতে পারে।
ডেটিং সাইট ব্যবহারকারীরা এ কারণে শুধু চেহারা বা লোক দেখানো বিষয়বস্তু দেখে মানুষকে মূল্যায়ন না করার আহ্বান জানিয়েছে। রোমান্স জালিয়াতির অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তাদের বেশিরভাগই মূলত অনলাইনে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক তৈরি করেছিল। আর ভিক্টিমরাও তাদের বিচার করছিল বাহ্যিক বা ভার্চুয়াল চাকচিক্য দেখে। না হলে মুখের কথাতেই বিশ্বাস করে বসেছিল। আর সেজন্য তারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রোফাইল, কাজের স্থান, অথবা খুব আকর্ষণীয় তথ্য ও ছবিতে সাজিয়ে রাখতো।
অনলাইন নিরাপদ থাকতে জেনে রাখুন
যেসব অপরাধীরা রোমান্স জালিয়াতির সঙ্গে জড়িত তাদের প্রধান অস্ত্র হল নিজেদের ঝকঝকে একটি প্রোফাইল, সেখানে তারা সম্পদ ও জীবনযাত্রা সংক্রান্ত আকর্ষণীয় কিছু তথ্য দিয়ে থাকে যেন সহজেই শিকারকে ফাঁদে ফেলতে পারে।
রোমান্স স্ক্যামের শিকার হলে সেটা যদি তৎক্ষণাৎ পুলিশকে জানানো হয় তাহলে তারা তদন্তে সহায়তা করতে পারে, কিন্তু প্রায়শই তারা কোন টাকা ফেরত আনতে পারে না।
নিজেদের পরিচয় বা অবস্থান ধামাচাপা দিতে প্রতারণাকারীরা সাধারণত ভুয়া আইপি ঠিকানা বা অনিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে থাকে। যেন তাদের সম্পর্কে পরবর্তীতে কোন তথ্য পাওয়া না যায়।
যার সঙ্গে আপনি কখনও দেখা করেননি অথবা যার সম্পর্কে আপনি ভালভাবে জানেন না তাকে কখনও অর্থ পাঠাতে যাবেন না। নিজের ব্যক্তিগত তথ্য সামাজিক মাধ্যমে পোস্ট করার আগে দুই বার চিন্তা করুন। কেননা এসব কন্টেন্ট দিয়ে অনেকেই আপনাকে হুমকি, প্ররোচনা বা ঘুষ দেয়ার জন্য চাপ দিতে পারে।
সূত্র: বিবিসি বাংলা
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
