বৈদিক ধর্ম ও হজরত মুহাম্মদ (সা.) (১ম পর্ব)
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮
বৈদিক (হিন্দু) ধর্মের শাস্ত্রসমূহে ধর্মের শেষ অবতার কল্কি অবতারের যে বর্ণনা প্রদান করা হয়েছে, তা শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) কে নির্দেশ করে মর্মে কতিপয় হিন্দু ও মুসলিম পণ্ডিত মনে করেন।
ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, উপনিষদ ও ভবিষ্যপুরাণের কতিপয় শ্লোকের উদ্ধৃত দিয়ে তাঁরা বলেন, বৈদিক (হিন্দু) ধর্মের শেষ অবতার যিনি কল্কি অবতার নামে অধিক পরিচিত, তিনি সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.)। সাধারণ হিন্দুদের ধারণা কল্কি অবতারের আগমন শীঘ্রই ঘটবে। তবে মুসলমানদের বিশ্বাস কল্কি অবতারের আগমণ ১৪০০ বৎসর পূর্বেই হয়েছে। কল্কি অবতারের আগমণ সম্পর্কে ভাগবতে বলা হয়েছে, কল্কিরূপে যে অবতার আবির্ভূত হবেন, তিনি সমস্ত ধর্মমতের মহাসমন্বয় ঘটিয়ে সমগ্র মানব গোষ্ঠিকে বিশ্বায়নের যুগে এক বিশ্বজনীন আদর্শে সুসংগঠিত করবেন। অন্যান্য অবতারের তেজ যদি এক সূর্যের সমান হয় কল্কির তেজ হবে সহস্র সূর্যের সমান। (পীযুষ কান্তিঘোষ, চুম্বকে অনুকুল চন্দ্র ও তার বাণী- ০৮ পৃ)
হজরত মুহাম্মদ (সা.) এর জন্মের বহু পূর্বে খ্রিষ্টপূর্ব ১৫০০ অব্দে বৈদিক (হিন্দু) ধর্ম ও ইহুদী ধর্ম যথাক্রমে ভারতবর্ষে ও প্যালেষ্টাইনে এবং খ্রিষ্টান ধর্ম প্রথম শতাব্দী থেকে ৬ষ্ঠ শতাব্দীর মধ্যে এশিয়া আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন এলাকায় বিস্তার লাভ করে।
কল্কি অবতারের বৈশিষ্ট্য-
ক) জন্মস্থান-
কল্কি পুরাণে (২/৪) বলা হয়েছে যে, কল্কি অবতার সম্ভল গ্রামের প্রধান পুরোহিত পুত্র বিষ্ণুযশার ঔরসে ব্রাক্ষণ কন্যা সুমতির গর্ভে জন্ম গ্রহণ করবেন।
“সম্ভল বিষ্ণুযশো গৃহে প্রাদুর্ভবাম্যহম সুমতাং মাতরিবিভো কন্যায়ং ত্বান্নদেশতঃ”
কবি ভক্তদাসের ভাষায়- বিষ্ণুযশা পিতা মম ধার্মিক ব্রাক্ষ্মণ সুমতি জননী মম অতি পুণ্যবতী, সম্ভল গ্রামেতে হয় আমার বসতি। (কল্কি পুরানম- ১২-১৩ পৃ)
সম্ভল অর্থ নিরাপদ স্থান, গ্রাম অর্থ শহর। সম্ভল গ্রামের অর্থ হচ্ছে নিরাপদ শহর। পৃথিবীতে একমাত্র মক্কাই হচ্ছে নিরাপদ শহর। কল্কি অবতারের পিতার নাম বিষ্ণুযশ। বিষ্ণু শব্দের অর্থ সৃষ্টিকর্তা। যশ শব্দের অর্থ দাস বা ভৃত্য। সংস্কৃত শব্দ “বিষ্ণুযশ” অর্থ হচ্ছ্ ইশ্বরের দাস বা ভৃত্য। যার আরবী পরিভাষা হচ্ছে “আব্দুল্লাহ”।
কল্কি অবতারের মায়ের নাম সুমতি সৌ-ম্যবতী, সংস্কৃত ভাষায় সু অর্থ উত্তম এবং মতি অর্থ অন্তর। সুমতি শব্দের অর্থ হচ্ছে সুন্দর অন্তর বা শান্ত ও মননশীল স্বভাবযুক্তা। অর্থাৎ সুমতি আরবী পরিভাষায় হচ্ছে আমেনা! হজরত সুহাম্মদ (সা.) এর পিতার নান আব্দুল্লাহ ও মাতার নাম আমেনা। আর মক্কা শহরের প্রধান পুরোহিত হলেন আব্দুল মোত্তালিব। তার গৃহে ৫৭০ খ্রিষ্টাব্দে আব্দুল্লাহর ঔরসে ও আমিনার গর্ভে হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন।
খ) জন্মস্থান-
কল্কি অবতার সম্ভলদ্বীপে জন্মগ্রহণ করবেন।
“সম্ভল গ্রামমুখস্য ব্রাক্ষ্মণ্যস্য মহাত্বন, ভবনে বিষ্ণুযশসো কল্কি প্রাগূদুর্ভবিষ্যতি।”
অর্থাৎ, সম্ভল দ্বীপের নিরাপদ শহরের প্রধান পুরোহিতের মহৎপুত্র বিষ্ণুযশের ঔরসে কল্কি অবতার জন্মগ্রহণ করবেন। (ভাগবত পুরাণ- ১২/২/১৮)
বৈদিক (হিন্দু) শাস্ত্রপুরাণ মতে পৃথিবীকে সাতটি দ্বীপে ভাগ করা হয়েছে।
১- ভারতবর্ষ, তিব্বত ও মায়ানমার (বার্মা) নিয়ে হলো জাম্বদ্বীপ।
২- বেলুচিস্তান ও আফগানিস্তান নিয়ে হলো কারুঞ্চদ্বীপ।
৩- ইউরোপ হলো শাকদ্বীপ।
৪- আফ্রিকা হলো কাশদ্বীপের অন্তর্ভূক্ত গোমেদদ্বীপ।
৫- আরব ও এশিয়া মাইনর হলো সম্ভলদ্বীপ।
৬- রাশিয়া ও চীন নিয়ে হলো শাকদ্বীপের অন্তর্ভূক্ত পুস্করদ্বীপ।
৭- মক্কা নগরী সম্ভলদ্বীপে অবস্থিত।
গ) জন্ম তারিখ-
কল্কি পুরাণে বলা হয়েছে, কল্কি অবতার মাধব মাসের দ্বাদশী শুক্ল পক্ষে জন্মগ্রহণ করবেন।
“দ্বাদশ্যং শুক্লপক্ষস্য মাধবে মাসি মাধবঃ”।
বিক্রমী পঞ্জিকা মতে মাধব মাস হলো বৈশাখ বা ফাল্গুন (বসন্তের মাস)। মাধবের আরবী পরিভাষা হচ্ছে রবি। অর্থাৎ রবিউল আওয়াল মাস। আর দ্বাদশ হলো (১২) বার। অর্থাৎ নবী (সা.) রবিউল আওয়াল মাসের ১২ তারিখে জন্মগ্রহণ করবেন।
ঘ) নরাশংস-
বৈদিক (হিন্দু) ধর্মাবলম্বীদের গ্রন্থ ঋগ্বেদ-এর বিভিন্ন শ্লোকে কল্কি অবতারকে “নরাশংস” হিসেবে অবহিত করা হয়েছে। যেমন-
“নরাশংসঃ প্রতি ধামন্যঞ্জন তিস্র দিবঃ প্রতি মহৃা স্বর্চি”। (ঋগ্বেদ- ২/৩/২ ও ১/১৪২/৩)
অর্থাৎ নরাশংস নামক পুরুষ অগ্নিসুন্দর শিখা বিশিষ্ট হবে। নিজ মহিমায় প্রতিটি আহুতি স্থানে দিপ্যমান হবেন। ঋগ্বেদের বিভিন্ন শ্লোকে “নরাশংস” শব্দটি রয়েছে। সংস্কৃতে নর শব্দের অর্থ মানুষ, আর আশংস অর্থ প্রশংসিত। নরাশংস শব্দের অর্থ প্রশংসিত মানুষ। যার আরবী পরিভাষা হলো “মুহাম্মদ”।
স্বর্চি অর্থ হলো সুন্দর কান্তিময় পুরুষকে বুঝানো হয়েছে। যার মুখমন্ডল থেকে জ্যোতি বিচ্ছুরিত হয়ে সকল গৃহ আলোকিত হবে এবং বিশ্বব্রাক্ষ্মন্ড তার প্রভাবে প্রভাবিত হবে। সংস্কৃতে “নরাশংস স্বর্চি” তিনি, যিনি মানব জাতিকে আধ্যাত্মিকতার উচ্চ স্তরে নিয়ে সত্যের পথ দেখিয়েছেন। ইসলামে নবী মুহাম্মদ (সা.) এ ধরণের একজন সুন্দর চেহারার জ্যোতিময় মানুষ ছিলেন, যার প্রভাবে অধিকাংশ মানুষ প্রভাবিত হয়ে সত্য অনুসন্ধানে লিপ্ত রয়েছে।
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
