বিয়ের পর মুহূর্তেই যে তারকাদের বিচ্ছেদ হয়েছে
প্রকাশিত: ২ এপ্রিল ২০১৯
বিবাহ। বিশেষ বন্ধন। আদৌ কি তাই? জাঁকজমক করে অনুষ্ঠান, কয়েক কোটি টাকা খরচ আর ক’দিন পরই বিচ্ছেদ। বলিউড থেকে হলিউড এমনটা হয়েছে অনেক সেলেব্রিটির ক্ষেত্রেই। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ে নিয়েও ছড়িয়েছে গুঞ্জন। তাদের বিচ্ছেদ নিশ্চিত না হলেও বলিউড হলিউডের অনেক সেলেব্রিটিরই বিচ্ছেদ হয়েছে বিয়ের পর মুহূর্তেই। কারও এক বছর, কারও বা চার দিন।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বলিউড অভিনেত্রী মনীষা কৈরালার সঙ্গে ব্যবসায়ী সম্রাট দাহালের বিয়ে হয় ২০১০ সালে। ২০১২ সালেই বিচ্ছেদ হয়ে যায় তাদের। স্বামীকে ‘সবচেয়ে বড় শত্রু’ বলেছিলেন ‘বম্বে’ অভিনেত্রী।

১৯৭৬ সালে কিশোর কুমারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী যোগিতা বালি। বিয়ের দু’বছরের মধ্যেই বিচ্ছেদ হয় তাদের।

করণ সিং গ্রোভারের সঙ্গে শ্রদ্ধা নিগমের বিয়ে হয়েছিল দীর্ঘ দিন প্রেমের পর। বিয়ের দশ মাসের মাথায় বিচ্ছেদের পথ বেছে নেন দম্পতি।

করণ সিং গ্রোভারের বিয়ে হয়েছিল জেনিফার উইঞ্জেটের সঙ্গে। ২০১২ সালে বিয়ে হয় তাদের। দু’বছরের মাথায় বিচ্ছেদও হয়ে যায়। করণ পরবর্তীতে বিয়ে করেছেন বিপাশা বসুকে।

বলিউড তারকা পুলকিত সম্রাটের সঙ্গে বিয়ে হয়েছিল শ্বেতা রোহিরার। ২০১৪ সালে বিয়ে হয়েছিল তাদের। পুলকিতের বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ আনেন শ্বেতা। পরের বছরই বিচ্ছেদের আবেদন করেন তারা।

মল্লিকা শেরাওয়াত কখনওই স্বীকার করেননি যে, বলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশের আগে বিয়ে হয়েছিল তার। মল্লিকার আত্মীয়রা বলেন, বিমান চালক করণ সিং গিলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। তবে এক বছরের মধ্যেই ভেঙে গিয়েছিল বিয়ে। কারণ মল্লিকা তার ক্যারিয়ারে মন দিতে চেয়েছিলেন।

টেলিভিশন খ্যাত অভিনেত্রী সারা খানের সঙ্গে আলি মার্চেন্টের বিয়ে হয় বেশ ধূমধাম করেই। বিয়ের মাত্র দু’মাসের মাথায় বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা।

২০১৭ সালের ২৫ জানুয়ারি অভিনেত্রী মন্দানা করিমির সঙ্গে বিয়ে হয় গৌরব গুপ্তের। কিন্তু বিয়ের ছ’মাসের মাথায় স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন মন্দানা। বিচ্ছেদ হয় তাদের।

চাহত খান্নার সঙ্গে পাঁচ বছরের প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত নরসিঙ্ঘানি। ২০০৭ সালে বিয়ের মাত্র আট মাসের মাথায় বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা।

হলিউডেও রয়েছে এমন নিদর্শন। চলতি বছরের ২৩ মার্চ নিকোলাস কেজ ও এরিকা কোয়িকের বিয়ে হয়েছিল। চার দিন পর বিচ্ছেদের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন নিকোলাস।

স্বল্পস্থায়ী বিয়ের উদাহরণের মধ্যে পড়বেন জা জা গাবর ও ফেলিপে ডে অ্যালবাও। ১৯৮৩ সালের এই বিয়ে মাত্র একদিনের মাথায় বিচ্ছেদ হয়েছিল।

২০০৪ সালে পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স লাস ভেগাসে বিয়ে করেন ছোটবেলার বন্ধু জেসন আলেকজান্ডারকে। ৫৫ ঘণ্টা পরই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। বিচ্ছেদ হয়ে যায় তাদের।
- এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস
- ১ কোটি ৬৪ লাখ টাকায় দ্য হানড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, আহত দুই সেনা
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে ‘প্রতারণা’ করেছেন ট্রাম্প
- তেলের দাম বাড়লে লাভবান হয় যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প
- আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো
- বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম
- বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের
- প্রাণবন্ত সূচনা
- সৌদি আরব থেকে আসা খেজুর কোন জেলায় কত বরাদ্দ, দেখে নিন
- ‘তেলের দাম ২৪ হাজার টাকা হওয়ার জন্য প্রস্তুত থাকুন’
- নিজ দেশে বড় বিপদে নেতানিয়াহু
- পাকিস্তানকে গুঁড়িয়ে নতুন শুরু টাইগারদের
- ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার নির্দেশ প্রধানমন্ত
- ইসফাহান ঘাঁটিতে বেশ কিছু বিমান ক্ষতিগ্রস্ত
- মনিকাকে গ্রেপ্তারের দাবি
- ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প
- প্রত্যাশা ও চ্যালেঞ্জের সংসদ বসছে আজ
- ইরানে `সবচেয়ে তীব্রতম` দিন হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কিমের বোনের
- বিবিসি বাংলার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন ‘সমন্বয়ক’ মাহদী
- হরমুজ প্রণালিতে বাধা দেবে না ইরান তবে
- হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
- দুই শপথ ইস্যুতে উত্তপ্ত হবে সংসদ
- আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক চাপে ফেলে পিছু হটতে বাধ্য করব: ইরান
- ধ্বংসস্তুপের চিত্র প্রকাশ করলেই ধরে নিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা
- টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল
- ছাত্রদলের ১১৮৮টি কমিটি বিলুপ্ত ঘোষণা
- মামদানির বাসার সামনে বোমা হামলা, গ্রেফতার ২
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
