বিয়েতে খরচ ২০০ কোটি টাকা!
প্রকাশিত: ২৪ জুন ২০১৯
এ বার হাই প্রোফাইল জোড়া বিয়ের রেকর্ড গড়ল ভারত। দক্ষিণ আফ্রিকার বিতর্কিত ব্যবসায়ী পরিবার গুপ্ত ব্রাদার্স-এর দুই উত্তরাধিকারীর বিয়ে হয়েছে। বিয়ের আসর বসেছিল উত্তরাখণ্ডের আউলিতে।
যে বিয়েতে মোটা টাকার বিনিময়ে পারফর্ম করলেন ক্যাটরিনা কাইফ থেকে বাদশা, টেলিভিশনের ‘নাগিন’ থেকে ইন্ডিয়ান আইডল অভিজিত সবন্ত, এমনকি যোগগুরু বাবা রামদেবও!
সব মিলিয়ে এই বিয়েতে ২০০ কোটি টাকা খরচ হয়েছে বলে জানা গিয়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে প্রায় ২০০ অতিথি বিয়েতে যোগ দিয়েছিলেন। বিয়েতে গিয়েছিলেন এ দেশের তাবড় রাজনীতিকরাও। এখনও পর্যন্ত এটাই এ বছরের সবচেয়ে দামি বিয়ে বলে মনে করা হচ্ছে।
আদতে উত্তরপ্রদেশের সাহরানপুরের বাসিন্দা এই গুপ্ত পরিবার। ১৯৯৩ সালে তাঁরা দক্ষিণ আফ্রিকা চলে যান। সেখানে সাহারা কম্পিউটার্সের প্রতিষ্ঠা করেন। ‘দ্য নিউ এজ’ নামে একটি সংবাদপত্রও তাদের মালিকানাধীন।
তিন ভাই অজয় গুপ্ত, অতুল গুপ্ত এবং রাজেশ গুপ্ত মিলে ব্যবসা সামলান। অজয় গুপ্তর ছেলে সূর্যকান্ত গুপ্তর বিয়ে ছিল বৃহস্পতিবার। আর এক ভাই অতুল গুপ্তর ছেলে শশাঙ্কের বিয়ে ছিল শনিবার। দিল্লি নিবাসী হিরে ব্যবসায়ী সুরেশ সিঙ্ঘলের মেয়ে কৃতিকার সঙ্গে বিয়ে হয়েছে সূর্যকান্তের। শশাঙ্কের বিয়ে হয়েছে দুবাইয়ের ব্যবসায়ী বিশাল জালানের মেয়ে শিবাঙ্গির সঙ্গে।
আউলিতে সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উঁচুতে অবস্থিত একটি বিলাসবহুল রিসর্টে এই বিয়ের অনুষ্ঠান বসে। তার বেশ কিছু দিন আগে থেকেই ওই এলাকার সমস্ত হোমস্টে এবং হোটেল বুক করে নেয়া হয়। বিমানে চাপিয়ে বিদেশ থেকে উড়িয়ে আনা হয় অতিথিদের। তাদের দামি উপহারও দেয়া হয়।
২০ জুন আন্তর্জাতিক যোগ দিবসে সেখানে এসে পৌঁছান রামদেব। বিয়েতে আমন্ত্রিত অতিথি, ইন্দো-টিবেটান সীমান্ত পুলিশের কর্মী, টিভি তারকা কর্ণবীর বোহরা ও তাঁর স্ত্রীকে দু’ঘণ্টা ধরে যোগব্যায়ান সেখান তিনি। কর্ণবীর এবং তার স্ত্রী তিজে দু’জনেই সেখানে পারফর্ম করেন।
মোটা টাকার বিনিময়ে ওই বিয়েতে পারফর্ম করেন বলিউডের ‘টাইগ্রেস’ ক্যাটরিনা কাইফও। সেই অনুষ্ঠানে ‘শীলা কি জওয়ানি’ গানে তার নাচের ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ ছাড়াও অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র, নোরা ফতেহি, ঊর্বশী রাউতেলা, র্যাপার বাদশা, কৈলাশ খের, জাভেদ আলি, আস্থা গিল এবং শ্রুতি পাঠকের মতো শিল্পীরাও পারফর্ম করেন।
টেলি জগতের একাধিক পরিচিত মুখকেও দেখা যায় ওই বিয়েতে। যাদের মধ্যে অন্যতম হলেন ‘নাগিন’ খ্যাত সুরভি জ্যোতি, রোশনি চোপড়া, সানা খান, নিয়া শর্মা, হুসেন কুয়াজেরওয়ালা, ইন্ডিয়ান আইডল খ্যাত অভিজিত সবন্ত এবং সঙ্গীত পরিচালক মিঠুন।
রামদেবের ঘনিষ্ঠ সহযোগী বালকৃষ্ণও বিয়েতে আমন্ত্রিত ছিলেন। আমন্ত্রিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতও।
তবে জাঁকজমক করে এই বিয়ের আয়োজন নিয়ে কম বিতর্কও হয়নি। বিয়েতে হেলিকপ্টার ব্যবহার করতে চেয়ে সেখানে একটি হেলিপ্যাড বানাতে চেয়েছিল গুপ্ত পরিবার। কিন্তু পরিবেশের ক্ষতি করে সেখানে তাদের হেলিপ্যাড বানানোর অনুমতি দেয়নি উত্তরাখণ্ড হাইকোর্ট। বিয়ের অনুষ্ঠান চলাকালীন পরিবেশের যাতে কোনও ক্ষতি না হয়, তার জন্য তিন কোটি টাকা আগাম জমাও করতে হয়েছিল তাদের।
বহু বারই বিতর্কে নাম জড়িয়েছে এই গুপ্ত পরিবারের। দুর্নীতিতে অভিযুক্ত দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট জেকব জুমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাদের। এমনকি গুপ্ত পরিবারই আড়াল থেকে জুমা সরকারকে পরিচালনা করত বলেও অভিযোগ উঠেছিল সে দেশে।
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- নতুন প্রস্তাব তেহরানের, ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
- হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
- ভেঙে পড়ার শঙ্কায় সম্মিলিত ইসলামী ব্যাংক
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান
- যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা
- ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ
- মানব পাচারের রানি নূরজাহান
- পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত
- মার্কিন নিষেধাজ্ঞা রুখতে পাল্টা যে পদক্ষেপ নিল চীন
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’
- প্রথমে পোশাকে মিল, পরে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মরদেহ শনাক্ত
- ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ
- ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি লাখ টন জ্বালানি
- ‘আমরা জলদস্যুদের মতো কাজ করি’
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
