বিশ্বের চোখ বাংলাদেশে
নিউজ ডেক্স
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮
রোববার বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের গুরুত্বপূর্ণ এবং প্রধান প্রধান গণমাধ্যম এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই নির্বাচনের দিকে নজর রাখছে।
তবে অন্যান্য বছরের তুলনায় চলতি বছরের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আগ্রহ এবং কৌতূহল তুলনামূলক কম দেখা যাচ্ছে। যদিও ১০ বছর পর বাংলাদেশের নির্বাচনে দেশটির সব প্রধান রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।
গত ১০ বছরে যেখানে আন্তর্জাতিক গণমাধ্যমে নির্বাচনী প্রচারণায় বিরোধী জোটের ওপর অভিযান, হামলা এবং সরকারের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়েছে সেখানে চলতি বছরের নির্বাচনকে কেন্দ্র করে এসবের পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন, অর্থ-সামাজিক উন্নয়ন এবং রাজনৈতিক সহিংসতার ওপরও জোর দেয়া হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ দেখতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার এ কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সংখ্যালঘুসহ সকল বাংলাদেশি যেন ভোটের অধিকার প্রয়োগ করতে পারে সেজন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে অনুরোধ জানিয়েছি। সুশীল সমাজ, পর্যবেক্ষকরা যেন সম্পূর্ণভাবে নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তা করেন সে বিষয়েও আমরা আশাবাদী।’
কয়েকদিন আগে ব্রিটেনের ইন্ডিপেনডেন্ট পত্রিকায় বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশিত হয়। এশিয়া এডিটর এডাম উইথনালের লেখা ওই প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে, ‘বিরোধী দলের কর্মীদের জন্য এক ধরনের ভয়ের পরিবেশের মধ্যে বাংলাদেশের এই নির্বাচন হতে যাচ্ছে।’
এতে বলা হয়, গত এক দশক ধরে আওয়ামী লীগ ক্রমশ কর্তৃত্বপরায়ণ শাসনের দিকে ঝুঁকেছে এবং কঠোরভাবে বিরোধীদের দমন করেছে। আবার অন্যদিকে বাংলাদেশ তার অসাধারণ অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য পুরো অঞ্চলে সাফল্যের এক দৃষ্টান্ত হয়ে উঠেছে।
তবে ব্যবসায়ীদের বিবৃতি নিয়ে করা একটি প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতা চলমান থাকা উচিত। এটা ব্যাপকভাবে ব্যবসায়ীক উন্নয়নে সহায়তা করে। সাম্প্রতিক সময়ের বেশির ভাগ প্রতিবেদনেই আগামীকালের নির্বাচনে শেখ হাসিনার জয়ী হওয়ার সম্ভাবনা দেখা হচ্ছে।
তবে ব্যাপক সহিংসতা, অনাস্থা এবং ক্ষমতাসীল ও বিরোধী দলের লোকজনের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়ে পড়ায় একটি শান্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে অসহিংস, নির্ভীক এবং স্বাধীন পরিবেশ তৈরি করে শান্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। একই সঙ্গে সব বাংলাদেশিকে স্বাধীন, স্বচ্ছ, সহনশীল এবং শান্তিপূর্ণ নির্বাচনের শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ।
রোববার বাংলাদেশের এই নির্বাচনে ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসবেন কি না, তা নির্ধারণ করতে ভোট দেবেন নাগরিকরা। তাই এই ভোটে জয়ী হলে তা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বড় সাফল্য। বাংলাদেশকে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে তুলে এনেছে শেখ হাসিনার সরকার। তবে তার সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ রয়েছে বলেও গার্ডিয়ানের খবরে উল্লেখ করা হয়েছে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা করছেন, ১০ কোটি ভোটার সহিংসতাকে ঘৃণা করে দেশের অভূতপূর্ব অর্থনৈতিক উন্নতি বিশেষ করে ২০০৯ সাল থেকে মাথাপিছু আয় তিনগুণ বেড়ে যাওয়া এবং গত এক দশকে বার্ষিক প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি হওয়ার বিষয়গুলোকে গুরুত্ব দেবে।
এই প্রবৃদ্ধির বেশির ভাগই এসেছে দেশের ২০ বিলিয়ন মার্কিন ডলারের গার্মেন্টস খাত থেকে, যেখানে ৪৫ লাখ মানুষ কাজ করেন। এ খাতে নারীদের অংশগ্রহণ দ্বিগুণ বেড়েছে। মাতৃ ও শিশুস্বাস্থ্যের সুবিধা বাড়ায় গড় আয়ু ৭২ বছর হয়েছে, যা ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি।
গার্ডিয়ানের খবরে আরও বলা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক মাসে শেখ হাসিনার মূল প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়াসহ বিরোধীপক্ষের অসংখ্য নেতা-কর্মী কারাগারে আছেন অথবা নিখোঁজ রয়েছেন। আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ও মুক্তমত প্রকাশের সংগঠনগুলো অভিযোগ তুলেছে যে, নির্বাচন পর্যবেক্ষণকাজে বাংলাদেশে যাওয়ার জন্য ভিসা দিতে অপ্রয়োজনীয় সময় ক্ষ্যাপন করা হচ্ছে।
বিভ্রান্তিকর তথ্য ছড়ানো রোধে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরিসি) নির্দেশে মোবাইলের ইন্টারনেট সেবা থ্রি-জি ও ফোর-জি বন্ধ করার ঘটনাকেও গুরুত্ব দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে বেশ কিছু অ্যাকাউন্ট এবং ভুয়া পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক টুইটার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে এগুলো বন্ধ করে দেয়া হয়। এগুলোতে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছিল।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ১১তম জাতীয় নির্বাচন, ব্যাপক সহিংসতার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আল জাজিরার আরও একটি প্রতিবেদনে বলা হয়েছে, টেন ইয়ার্স অব শেখ হাসিনা: ডেভেলপমেন্ট মাইনাস ডেমোক্রেসি।
ঢাকা থেকে এসোসিয়েটেড প্রেসের (এপি) এক খবরে বলা হয়েছে, রোববারের নির্বাচনে চতুর্থবারের মতো বিজয়ী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনা।
ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নির্বাচন প্রশ্নে অনেকটা যুক্তরাষ্ট্রের মতোই অবস্থান নিয়েছে। সংস্থাটি এবার বাংলাদেশে কোন নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না। তবে এই নির্বাচন যেন সত্যিকারের বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ হয় তা নিশ্চিত করার জন্য তারা বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, যখন প্রধান বিরোধীদলীয় নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির অভিযোগে কারাভোগ করছেন ঠিক সে সময়ই টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন শেখ হাসিনা।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
