বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয়ের রহস্য ফাঁস করলেন কাইফ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৪
গত বছরের নভেম্বরে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ভারতে। টুর্নামেন্টের শুরু থেকে অবিশ্বাস্য পারফরম্যান্স করে অপরাজিত দল হিসেবেই ফাইনালে চলে যায় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত।
১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শিরোপা জয় নিশ্চিত ধরে নিয়েই সব রকম প্রস্তুতি নেয় স্বাগতিক ভারত। কিন্তু টুর্নামেন্টের গ্রুপপর্বে যে অস্ট্রেলিয়াকে হারিয়ে উল্লাস করেছিল বিরাট কোহলিরা, সেই অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেলে কান্নায় ভেঙে পড়ে।
টুর্নামেন্টের শুরু থেকে একের পর এক দাপুটে জয়ে অপ্রতিরোধ্য হয়ে যাওয়া ভারত ধরেই নিয়েছিল চ্যাম্পিয়ন নিশ্চিত। শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনাল ম্যাচে সব কৌশল অবলম্বন করে ভারত। প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে বিপদে ফেলতে নিজেদের পছন্দ মতো উইকেট তৈরি করে ভারত। কিন্তু সব কৌশল বুমেরাং হয়ে যায়। অস্ট্রেলিয়াকে বিপদে ফেলতে গিয়ে ভারত নিজেই বিপদে পড়ে যায়।
সেই রহস্য ফাঁস করেছেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ কাইফ। তিনি বলেছেন, ‘আমি ফাইনাল ম্যাচের আগে আহমেদাবাদে তিনদিন ধরে ছিলাম। প্রত্যেক দিনই দেখতাম ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা আর প্রধান কোচ রাহুল দ্রাবিড় পিচের সামনে গিয়ে ঘণ্টাখানেক সময় কাটাত। তিনদিন ধরে পিচের রং বদলাতে দেখেছি।’
তিনি আরও বলেন, ‘ভারত চেয়েছিল যাতে অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপ স্লো ট্র্যাক পায়। পিচে ঘাসও ছিল না, পানিও তেমন দেওয়া হয়নি। স্টার্ক-কামিনসদের আকটাতে স্লো ট্র্যাক তৈরি করাটাই আমাদের সব থেকে বড় ভুল ছিল। মানুষ বিশ্বাস করতে না চাইলেও এটাই সত্যি। অনেকে বলে কিউরেটর নিজেদের মতো কাজ করে, তাদের কেউ প্রভাবিত করে না, কিন্তু সেটা একদমই ভুল কথা।’
কাইফের এমন মন্তব্য নিয়ে ভারতীয় দলের সেই সময়কার ব্যাটিং কোচ বিক্রম রাঠো বলেছেন, আসলে বিশ্বকাপ জিততে হলে ভাগ্য লাগে। অস্ট্রেলিয়ার ভাগ্য ফেবারে ছিল বলেই তারা চ্যাম্পিয়ন হয়েছে।
তিনি বলেন, ‘আমি অনেক শুনেছি যে ওখানে পিচ আলাদা ছিল, কিন্তু আমি এই বিষয় একমত নই। এরকম উইকেটে আমরা আগেও খেলেছি। কিন্তু আহমেদাবাদের উইকেটে ব্যাট করা শুরুতে কিছুটা কঠিন ছিল, পরের দিকে সহজ হয়ে যায়। তাছাড়া বিশ্বকাপ জয়ের জন্য ভাগ্যও লাগে। অস্ট্রেলিয়ার ভাগ্য ফেবার করেছে বলেই তারা চ্যাম্পিয়ন হয়েছে।’
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
