বিতর্কিত রাখীর গণমাধ্যমে বক্তব্যগুলো সাহসী না বোকামি?
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৯
রাখী সাওয়ান্ত। সমস্ত বিতর্কের উর্ধে এই নারী। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার মত কিছুই নেই। আর যারা তাকে চেনেন, তারা তাকে ভুলে যাওয়ারও কোন অবকাশ নেই। কারণ তিনি আপনাকে চাইলেও ভুলতে দিবেন না। কারণ তিনি হচ্ছেন বলিউডের বিতর্কিত রাণী।
নিত্য নতুন বিতর্কে জড়ানো আর স্যোশাল মিডিয়ায় অদ্ভুদ ও বিচিত্র সব কাণ্ডকীর্তি ঘটানোর সুবাদে তিনি প্রায় রোজই মুখরোচক সব খবরের জন্ম দেন ভারতীয় গণমাধ্যমে। তাকে নিয়ে পশ্চিমা গণমাধ্যমে এমন কোন দিন নেই যে খবর প্রচার হয় না। মন্দ হোক অপমানজনক হোক সব ধরণের নিছক কথাবার্তা বলে আলোচনায় থাকতে তিনি বেশ পছন্দ করেন।
আজ ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য থাকছে এই বিতর্কিত নারীকে নিয়ে আলোকপাত, যেখানে আলোচনা করা হবে কে এই রাখী? কেন এত সংবাদের শিরোনাম হন তিনি?
রাখী সাওয়ান্ত কে? রাখীর আসল নাম নিরু ভেদা। জন্ম ১৯৭৮ সালের ২৫ নভেম্বর। তিনি জয়া ভেদার প্রথম ঘরের (প্রথম স্বামীর) সন্তান। পরে জয়া বিয়ে করেন আনন্দ সাওয়ান্তকে। যিনি ছিলেন ওরলি পুলিশ স্টেশনের কনস্টেবল।
রাখীর বাবা (দ্বিতীয় বাবা) নিরুর (রাখীর) বিনোদন জগতে নাম লেখানোর চূড়ান্ত বিরোধী ছিলেন। যদিও নিরুর পরিবারের আরো দুই সদস্য বিনোদন জগতের সদস্য ছিলেন। তার ভাই রাকেশ সাওয়ান্ত হলেন পরিচালক, আর বোন উষা সাওয়ান্ত হলেন সাবেক অভিনেত্রী। বর্তমান রাখীর বলিউডে অভিষেক হয় আইটেম গার্ল হিসেবে। সেটা ২০০০ সালের ঘটনা। গোবিন্দর সাথে একটা আইটেম গানে ‘জরু কা গোলাম’ সিনেমায় দেখা যায় তাকে। তখন অবশ্য রাখীর নাম ছিল রুহি সাওয়ান্ত।
এদিকে, প্রথম তাকে ২০১৬ সালে ‘এক কাহানি জুলি কি’ নামের একটি হিন্দি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যায়। যদিও থ্রিলারধর্মী এই সিনেমাটি একদমই ব্যবসা করতে পারেনি। পরবর্তীতে রাখী হিন্দি ছাড়াও কান্নাড়া, তামিল, তেলেগু, মারাঠি ও ওড়িয়া সিনেমাতেও কাজ করেছেন। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, পর্দায় নয় তার বাইরের ঘটনাই তাকে খবরের শিরোনাম করেছে বারবার।
বলিউডে আসার আগে রাখী কি করতেন, কেমন ছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে চমকে উঠবেন যে কেউই। কারণ তাকে এর আগে দেখা গিয়েছিল বলিউডের এক কালের নায়িকা টিনা মুনিম ও ব্যবসায়ী অনিল আম্বানির বিয়েতে। যেখানে তিনি খাবার পরিবেশনকারী দলের একজন ছিলেন।
মোদ্দাকথা, বাস্তব জীবনে রাখী সব কিছুই করেছেন। বলিউডের আইটেম গানে যেমন নেচেছেন, তেমনি রিয়েলিটি শো করেছেন, অনুষ্ঠান সঞ্চালনা করেছেন, এমনকি গান গেয়েছেন আর সাধারণ মানুষের কাজও তিনি করেছেন। এরপর ২০০৭ সালে বের হয় তার একক অ্যালবাম ‘সুপারগার্ল’। তাছাড়া ২০০৯ সালে এসে ইমাজিন টিভিতে ‘রাখী কা সয়াম্বার’ নামে একটি রিয়েলিটি শো-তে দেখা যায় তাকে। সেখানে নিজের জন্য সঙ্গী হিসেবে তিনি বেছে নেন কানাডিয়ান ব্যবসায়ী ইলেশ পারুজানওয়ালাকে। যদিও পরে তার সাথে রাখীর ছাড়াছাড়ি হয়ে যায়।
গল্প এখানেই শেষ নয়। রাখী পরে নিজে একটা রাজনৈতিক দলও গঠন করেছিলেন। জয় শাহকে প্রধান করে সেই দলের নাম ছিল ‘রাষ্ট্রীয় আম পার্টি’। এই রাজনৈতিক দল ২০১৪ সালে লোকসভা নির্বাচনও করে। যদিও নির্বাচনের পর রাখী রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়াতে (আরপিআই) যোগ দেন।
মিডিয়া জগতে রাখী তার ‘সাহসী’ বক্তব্যের জন্য বেশ জনপ্রিয়। যদিও তার বক্তব্যগুলো আদৌ সাহসী না বোকামি, সেটা নির্ধারণের দায়িত্ব পাঠক-দর্শকদের ওপরই দেয়া ভালো। একবার খবর বের হল, সানি লিওনের সাথে কাজ করতে আগ্রহী আমির খান’! এর প্রেক্ষিতে রাখী বলেন, আমির খান সানি লিওনের সাথে কাজ করবেন? শোনো, একটা ভাল খবর আমার কাছেও আছে। তোমাদের রাখী সাওয়ান্ত খুব দ্রুতই পর্নস্টার হতে যাচ্ছেন। আমি সত্যি পর্নস্টার হতে চাই! এটা অন্য কারোর কথা নয়, এটা রাখীর মুখের কথা ছিল।
যদিও পরে নিজের বক্তব্যের বিরোধীতা নিজেই করেছিলেন। কারণ হিসেবে তিনি বলেন, সানি লিওনের সাথে প্রতিযোগীতা করার জন্য আমি পর্নস্টার হতে চাই না! আসলে রাখী তার মিডিয়া জীবনে এমন ‘লাগামহীন’ কথা বার্তার জন্য বরংবার সমালোচিত হয়েছেন। এছাড়া রাখী সিলিং ফ্যানের গুরুতর বিরোধী। কারণ তার দাবী সিলিং ফ্যানই মেয়েদের আত্মহত্যার বড় কারণ। একবার বলেছিলেন, ‘যদি আপনার মেয়েকে ভালবেসে থাকেন, তাহলে ঘরে সিলিং ফ্যান রাখবেন না, পরিবর্তে এসি বা টেবিল ফ্যান রাখুন। রাখীর কথা কেউ শুনুক বা না শুনুক তিনি এমনই থাকতে বেশ পছন্দ করেন।
রাখী মুখে নিয়ে শরীরের ব্যাবহার করেও বেশ আলোচনায় এসেছিলেন। একবার তার জন্মদিনের পার্টিতে তাকে জোর করে চুমু খেয়েছিলেন গায়ক মিকা সিং। সে নিয়ে অনেক জল ঘোলাও হয়। অনেকে দাবী করেন এর পুরোটাই ছিল রাখীর সাজানো নাটক। এর পেছনে অবশ্য তার একটা পুরনো কথাই দায়ী। রাখী একসময় বলেছিলেন, কঙ্গনা রনৌত অনেক বেশি প্রচারণা চায়। ওর উচিত জনপ্রিয়তা পাওয়ার জন্য মিকাকে চুম খাওয়া। তাহলে ওইদিন থেকে তাকে সবাই চিনবে। কঙ্গনা জনপ্রিয় হয়ে যাবে! এরপর থেকে প্রশ্ন উঠেছিল, তাহলে কী রাখী জনপ্রিয়তা পেতে মিকাকে চুমু খেতে বলেছিল?
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
