বিজয়ে নারীর সাজে থাকুক পূর্ণ বাঙালিয়ানা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮
মাঝখানে আর দুইদিন পেরোলেই বিজয় দিবস। সর্বত্র এর উদযাপন নিয়ে চলছে বিভিন্ন প্রস্তুতি। এর মাঝে আপনার নিজেকে সাজানো গোছানো নিয়েও তো আপনার কিছু পরিকল্পনা আছে। কিন্তু এখনো হয়তো কি কিনবেন বা কীভাবে সাজবেন তা এখনো গোছানো হয়নি। সাজের ব্যাপারে নারীরা বরাবরই একটু বেশি আগ্রহী থাকে। এই বিজয় দিবসে তাদের সাজপোশাক হবে অন্য সব সময়ের থেকে আলাদা। দেশীয় ঐতিহ্য আর কৃষ্টিকে মাথায় রেখে তাদের সাজপোশাক কেমন হবে, তা নিয়ে থাকছে আমাদের আজকের আলোচনা-
শাড়ির সাজ
পৌষের শুরুতে বিজয় দিবস। মোটামুটি ঠাণ্ডা একটা আবহাওয়া থাকে। এই দিনটিতে লাল সবুজ শাড়ির সঙ্গে পরতে পারেন লম্বা হাতের ব্লাউজ। আবার একরঙা শাড়ির সঙ্গে থাকুক লাল সবুজ একটি শাল। লাল সবুজ শাড়ি না পরলে একরঙা শাড়ির সঙ্গে লাল সবুজের সংমিশ্রণে ব্লাউজ পরুন। সাদা, ঘিয়ে বা কালো শাড়ির সঙ্গে লাল বা সবুজ ব্লাউজের হাতায় লেস বসানো হলে দেখতে ভালো লাগবে।
তাঁতের শাড়ি, টাঙ্গাইল ও জামদানি শাড়িগুলো বেশ মানায় এই দিবসে। ব্লক ও প্রিন্টের শাড়িও সব বয়সী নারীদের বেশ ভালো মানিয়ে যায়। যারা আরেকটু জমকালো শাড়ি পরতে চান, তাদের জন্য কাপড়ে বৈচিত্র্য আনতে ব্লক ও প্রিন্টের শাড়িতে কাঁথা, চুমকি ও গ্লাসের কাজ করা শাড়ি কিংবা তসর সিল্ক বেশ মানিয়ে যাবে।
শাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ না করলে সালোয়ার কামিজ অথবা লম্বা কুর্তা পরে নিন। এক্ষেত্রে উঠানো গলা ও লম্বা হাতা দেখতে ভালো লাগবে। আর সরাসরি লাল-সবুজ পোশাক পরতে না চাইলে ওড়না, স্কার্ফ, শাল, গহনা ও সাজে লাল সবুজের আভা রাখতে পারেন।
গয়নাগাটি
বাঙালি নারীর সাজে তো গয়না ছাড়া যেন চলেই না। শাড়ির সঙ্গে হাত ভরা লাল-সবুজ রেশমি কাচের চুড়ি অথবা বিভিন্ন মেটালের চুড়ি পরা যেতে পারে। গলা, কানে গয়না হিসেবে বিডস, পার্ল, মেটালের গয়না দিবসভিত্তিক সাজপোশাকে বেশ মানিয়ে যায়। কারণ এ ধরনের গয়নাতে নান্দনিকতার ছোঁয়ার সঙ্গেও থাকে দেশীয় উপাদানের সংমিশ্রণ।
মেকআপ
মেকআপ আর চুলের সাজসজ্জাতেও মনোযোগ দিন এবার। এই দিনে খুব জমকালো সাজ না দেওয়াই ভালো। কারণ আপনার লাল সবুজ পোশাকই আপনাকে বেশি ফুটিয়ে তুলবে। মুখে প্রথমে একটু হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন। এরপর ফাউন্ডেশন লাগিয়ে ভালোমতো ত্বকে মিশিয়ে নেবেন। হালকা ফেস পাউডার লাগান। চাইলে ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে ব্লাশন বুলিয়ে নিন। চোখের আকার অনুযায়ী মোটা বা চিকন করে কাজল একে নিন। পোশাকের সঙ্গে ম্যাচ করে শ্যাডো পরুন। ঠোঁটে গোলাপি, ব্রাউন, লাল, কমলা রঙের শেড। সবশেষে শাড়ির পাড়ের রঙের সঙ্গে মিলিয়ে টিপ পরে নিন।
আপনার চুল
সকালে চুল শ্যাম্পু করে কন্ডিশনিং করে নিন। খোলা চুলে ওয়েভ কার্ল, স্পাইরাল করে নিতে পারেন। যারা চুল আটকে রাখতে চান তারা চুলে বেণি করতে পারেন, পনিটেল, ফ্রেঞ্চ বেণি করে নিলেও ভালো লাগবে। শাড়ি পরলে চুলে হাত খোঁপা করে নিতে পারেন। তাতে রাখতে পারেন হালকা কোনো ফুল। হরেক রকমের চুলের কাটা পাওয়া যায়। সুন্দর দেখে কোনো কাটা পরে নিন চুলে। আর সারাদিন সতেজ থাকতে হালকা কোনো সুগন্ধী মেখে নিতে পারেন। সারাদিন সুরভিত থাকবেন তাতে।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- দ্রুত ও ঘন দাড়ি-গোঁফ গজানোর উপায় জেনে নিন
