বিচিত্র অভিজ্ঞতায় তাদের আনন্দ ভ্রমণ
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯
প্রায় পুরো দেশটাই চষে বেড়াচ্ছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী ও পার্থ বড়ুয়া এবং অভিনেত্রী তারিন। এ বুঝি তাদের আনন্দ ভ্রমণ।
২৯ মার্চ চট্টগ্রাম থেকে শুরু তাদের এই সফর। এরপর কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর হয়ে গতকাল (১৮ এপ্রিল) সারাদিন কাটালেন রাজশাহীতে। যার পদচিহ্ন পাওয়া যায় ফেসবুকে তাদের দেয়াল ঘাঁটলেই। স্পষ্ট, তাদের এই জার্নি বেশ বৈচিত্র্যময় আর বিচিত্র অভিজ্ঞতায় ঠাসা ।
এই যেমন, গতকালই (১৮ এপ্রিল) রাজশাহীর সড়কে দেখা গেল পার্থ বড়ুয়াকে টমটম চালকের ভূমিকায়! তার পেছনে সওয়ার হয়েছেন ফাহমিদা নবী ও তারিন।
তাদের এই আনন্দ ভ্রমণের পেছনে রয়েছে একটি মহান উদ্দেশ্য। সেটি হলো, হেঁসেল ঘর থেকে বের করে বাংলার গৃহিণীদের গানের মঞ্চে তুলে আনার অন্যরকম চেষ্টা। যেমনটা এই বাংলায় আগে আর ঘটেনি। আর এই আয়োজনের মূল তিন বিচারক হিসেবে নিরন্তর কাজ করে যাচ্ছেন বড় একটি টিম নিয়ে- ফাহমিদা নবী, পার্থ বড়ুয়া ও তারিন জাহান।
পুরো আয়োজনটির নাম ‘সিলন সুপার সিঙ্গার’। গৃহিণীদের নিয়ে এই মিউজিক্যাল রিয়েলিটি শো’টি নির্মাণ করছেন তানভীর খান। যিনি এর আগেও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন ‘ক্লোজআপ ওয়ান- তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ রিয়েলিটি শো দিয়ে। বিরতি শেষে আবারও তিনি চমকে দেবেন, এটুকু আগাম অনুমান করা যায়।
তার ভাষায়, ‘আমরা চেষ্টা করছি গৃহিণীদের নিয়ে একটি সত্যিকারের রিয়েলিটি শো করার। এমন কিছু করতে চাই না, যেটা দেখে মনে হবে- সব সাজানো, রিয়েলিটি বলে কিছু নেই! সে জন্যই ২৯ মার্চ থেকে তিনজন মূল বিচারকসহ দেশের উল্লেখযোগ্য শিল্পী-সুরকারদের নিয়ে আমরা প্রায় পুরোদেশ ঘুরে বেড়াচ্ছি। চেষ্টা করছি, একজন যোগ্য গৃহিণীও যেন বাদ না পড়েন।’
তানভীর খান জানান, চলমান সিলেকশন রাউন্ডের এই কাজ চলতি সপ্তাহে শেষ হবে বরিশালে গিয়ে। তার আগে যাবেন খুলনাতেও।
‘সিলন সুপার সিঙ্গার’ প্রতিযোগিতায় অংশ নিতে আসা গৃহিণীদের গান শুনে অবাক অভিজ্ঞতা হয়েছে ফাহমিদা নবীর। তিনি বলেন, ‘এই আয়োজনে গৃহিণীদের অংশগ্রহণ দেখে ও তাদের কণ্ঠে গান শুনে রীতিমতো অবাক হয়েছি। মনে হয়, এমন একটি অনুষ্ঠানের জন্য তারা অপেক্ষায় ছিলেন! সংসার জীবনের শত ব্যস্ততার মাঝেও, গানের প্রতি তাদের এই আগ্রহ সত্যিই বিস্ময়কর। বেশিরভাগ প্রতিযোগী চমৎকার কণ্ঠে আমাদের শুনিয়ে যাচ্ছেন। এত সুরেলা কণ্ঠ থেকে অল্প কয়েকজনকে নির্বাচন করে ঢাকায় নেওয়া, সত্যিই কষ্টকর।’
এদিকে পার্থ বড়ুয়া জানান, চট্টগ্রামের অডিশনে পঞ্চাশ বছর বসয়ী এক গৃহিণীকে তারা ঢাকায় আসার ইয়েস কার্ড দিতে বাধ্য হয়েছেন! কারণ, তার গানের কণ্ঠ এক কথায় অসাধারণ।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গৃহিণীরা সংসার সামলানোর পাশাপাশি গানেও সমান প্রতিভা রাখেন- সেটি এবার পুরো জাতি দেখবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। চলমান অডিশনে এসে তারই আলামত দেখছি আমরা।’
সিলন চা কর্তৃপক্ষ জানান, এই আসরের বিজয়ী গৃহিণী পাবেন ২০ লাখ টাকা। আর প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ১০ লাখ ও ৫ লাখ টাকা।
২০ থেকে ৫০ বছর বয়সী বিবাহিত নারীরাই এ প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন।
প্রযোজক তানভীর খান জানান, চলমান সিলেকশন রাউন্ড এনটিভিতে সম্প্রচার শুরু হবে আসছে ঈদের পরপরই।
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
