‘বিগ বস’–এর প্রতিযোগীদের নাম ফাঁস
প্রকাশিত: ১০ জুন ২০১৯
‘বিগ বস ১৩’ আয়োজনে কে কে থাকছেন? প্রতিটি আয়োজনেই প্রতিযোগীদের ব্যাপারে চমক দেওয়ার চেষ্টা করেন আয়োজকেরা। আর দর্শক এই চমক দেখে পর্দায়। এবার মনে হচ্ছে, তা আর হবে না। কারণ, এরই মধ্যে ফাঁস হয়ে গেছে প্রতিযোগীদের নাম। ফাঁস হওয়া তালিকা থেকে ২৩ জনের নাম জানা গেছে। এর মধ্য থেকে ১৩ জনকে চূড়ান্ত করা হবে। আগামী ৩০ জুলাইয়ের পর তাঁরা চুক্তিপত্রে স্বাক্ষর করবেন।
ফাঁস হওয়া এই তালিকায় আছেন জিৎ (বাংলা ছবির তারকা), জরিন খান (বলিউড তারকা), চাঙ্কি পাণ্ডে (বলিউড তারকা), রাজপাল যাদব (বলিউড তারকা), ওয়ারিনা হুসেন (মডেল), দেবলীনা ভট্টাচার্য (টেলিভিশন তারকা), অঙ্কিতা লোখান্ডে (টেলিভিশন তারকা), রাকেশ বশিষ্ঠ (টেলিভিশন তারকা), মাহিকা শর্মা (বড় ও ছোট পর্দার তারকা), ড্যানি ডি (পর্নো ছবির তারকা), চিরাগ পাশোয়ান (রাজনীতিবিদ রাম বিলাস পাশোয়ানের ছেলে), বিজেন্দ্র সিং (বক্সার), রাহুল খান্ডেলওয়াল (মডেল), হিমাংশ কোলি (মডেল), মহিমা চৌধুরী (বলিউডের সাবেক তারকা), মেঘনা মল্লিক (টেলিভিশন তারকা), মহাক্ষয় চক্রবর্তী (অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে), দয়ানন্দ শেঠি (বড় ও ছোট পর্দার অভিনেতা), ফৈজি বো (রিয়্যালিটি শো তারকা), ঋতু বেরি (ফ্যাশন ডিজাইনার), সোনল চৌহান (মডেল, সংগীতশিল্পী, বড় পর্দার তারকা), ফাজিলপুরিয়া রাহুল যাদব (সংগীতশিল্পী) ও সিদ্ধার্থ শুক্লা (ছোট পর্দার তারকা)।
তবে ফাঁস হওয়া এই তালিকার ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ‘বিগ বস ১৩’ আয়োজনের আয়োজক কালারস টিভির কর্তৃপক্ষ। আর এখানে যাঁদের নাম রয়েছে, তাঁদের মধ্য থেকেও কেউ কিছু বলছেন না। কেউ কেউ এটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। মুখ না খোলার কারণও রয়েছে, এই তারকাদের সঙ্গে সেভাবেই আলোচনা হয়েছে। আর এই তালিকা থেকে ১০ জন বাদ পড়বেন।
জানা গেছে, ‘বিগ বস ১৩’ আসরের শুটিং শুরু হবে শিগগিরই। যেহেতু দ্বাদশ সিজন একেবারেই জনপ্রিয় হয়নি, তাই এবার প্রতিযোগীদের তালিকায় চমক আনতে চেয়েছেন নির্মাতারা। শোনা যাচ্ছে, কোনো সাধারণ মানুষ নন, বরং বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আলোচিত ব্যক্তিরা এবার ‘বিগ বস’ বাড়ির অতিথি হবেন।
আগেই জানানো হয়েছে, এবার ‘বিগ বস ১৩’ আয়োজনের সেট নির্মাণ করা হবে মুম্বাইয়ে। এই আলোচিত ও বিতর্কিত রিয়েলিটি শো নিয়ে কালারস টিভির কর্তৃপক্ষের ব্যস্ততা এখন চূড়ান্ত পর্যায়ে। ত্রয়োদশ আসরেও সঞ্চালক হিসেবে থাকছেন সালমান খান। যদিও দ্বাদশ আসর শেষ হওয়ার পর শোনা গিয়েছিল, তিনি নাকি এই অনুষ্ঠানের ভাবনা আর পরিকল্পনার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছেন না। তবে সালমান খানকে ছাড়তে চায় না আয়োজকেরা। যেভাবেই হোক, বলিউডের ‘ভাইজান’কে থাকতেই হবে। তার জন্য যা যা প্রয়োজন, সবই করা হবে। এই রিয়েলিটির শোর গবেষক দল এরই মধ্যে সালমান খানের আপত্তি তোলা বিষয়গুলো সমাধানের উদ্যোগ নিয়েছে।
‘বিগ বস’ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে ভারতীয় সংবাদমাধ্যম এর আগে জানতে পেরেছে, সালমান খান প্রথম যখন এই রিয়েলিটি শো সঞ্চালনা করেন, তখন প্রতি পর্বের জন্য পেয়েছিলেন আড়াই কোটি রুপি। আর দ্বাদশ আসরের প্রতি পর্বের জন্য তাঁকে দেওয়া হয়েছে ১৪ কোটি রুপি। পুরো আসরের ২১ পর্ব থেকে তিনি আয় করেছেন ২৯৪ কোটি রুপি।
তাহলে আপত্তি কী নিয়ে? আপত্তির কথা জানালেন সালমান খান নিজেই। বললেন, ‘এই রিয়েলিটি শোর ফরম্যাট আমার একদম পছন্দ না। এন্ডেমোল শাইন ইন্ডিয়া আর কালারস টিভির লোকজন কয়েকজনকে বেছে বেছে একটা বাড়ির মধ্যে ঢুকিয়ে দেয়। আর তারা ওই বাড়ির সদস্য হিসেবে একে অপরের সঙ্গে বাস করা শুরু করে। এসব মোটেই ভালো লাগে না।’
তবে তিনি সাংবাদিকদের নিশ্চিত করেছেন, ‘ইচ্ছা ছিল, এই শোর সঞ্চালক হিসেবে আর মুখ দেখাব না। তবে সে রকমটা আর হলো না! তাঁরা আমাকেই পরবর্তী সিজন সঞ্চালনার দায়িত্ব দিয়েছেন। এবার আমার সঞ্চালনা হবে অন্য রকম।’
‘বিগ বস’ রিয়েলিটি শোর প্রযোজনা প্রতিষ্ঠান এন্ডেমোল শাইন ইন্ডিয়া আর কালারস টিভি সালমান খানের আপত্তির জায়গাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। অনুষ্ঠানটির ভাবনার জায়গায় কিছু পরিবর্তন আনা হচ্ছে। আয়োজকদের মতে, ‘নতুন সিজনে নতুন রূপে আসছে “বিগ বস”।’ পিঙ্ক ভিলা, আইবি টাইমস
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
