বিকাশের বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ
প্রকাশিত: ৩ মার্চ ২০২৫
হাসিনার পিওনের অবৈধ সম্পদ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিওন জাহাঙ্গীর আলমের অবৈধ সম্পদের অনুসন্ধান চালাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অনুসন্ধানে জাহাঙ্গীরের মালিকানাধীন বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তবে বিকাশের কাছে একাধিকবার ডিস্ট্রিবিউশন হাউজটির তথ্য চেয়ে না পাওয়ার অভিযোগ করেছে তদন্ত সংস্থা। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিকাশ কর্তৃপক্ষকে তথ্য দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
জানা যায়, গত বছরের ১ অক্টোবর জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অর্থ পাচার আইনে অনুসন্ধান শুরু করে সিআইডি। ২৬ নভেম্বর বিকাশ কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়ে সিআইডির তদন্ত কর্মকর্তা মেহেদী মাকসুদ আবেদন করেন। এরপর একাধিকবার যোগাযোগ করেও তথ্য না পাওয়ায় তিনি ৯ ফেব্রুয়ারি মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন। তথ্য পেতে আদালতের নির্বাহী আদেশ চেয়ে করা আবেদনে বলা হয়, নোয়াখালীর চাটখিলে ‘স্কাই রি এরেঞ্জ’ নামে বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের মালিক পিওন জাহাঙ্গীর আলম। আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তার চাহিদামতো তথ্য সরবরাহের নির্দেশ দেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন।
জানা যায়, বিভিন্ন এলাকা থেকে স্কাই রি এরেঞ্জ ডিস্ট্রিবিউশন হাউজের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা জমা ও উত্তোলন করা হয়। সাধারণ নিয়মে প্রতিষ্ঠানের নামে পরিচালিত বিভিন্ন ব্যাংক অ্যাকউন্টে প্রতিষ্ঠানের অধিক্ষেত্রভুক্ত এলাকা থেকে টাকা জমা করার এবং ওই অ্যাকাউন্ট থেকে বিকাশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর হওয়ার কথা, যা ডিস্ট্রিবিউশন হাউজের ব্যবসার সঙ্গে সংগতিপূর্ণ নয়।
সিআইডি জানায়, ব্যাংক অ্যাকাউন্ট পর্যালোচনায় আলামত পাওয়ায় অধিকতর অনুসন্ধানের জন্য বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে তথ্য চেয়ে ২৬ নভেম্বর আবেদন করা হয়। এ আবেদনের পর বারবার বিকাশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও লিখিত জবাব পাওয়া যায়নি। পরবর্তী সময়ে তাগাদাপত্র দেওয়া হলেও কোনো লিখিত জবাব দেয়নি বিকাশ কর্তৃপক্ষ। কাক্সিক্ষত তথ্য না পাওয়ায় জাহাঙ্গীরের মানি লন্ডারিং অপরাধের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
সিআইডির আবেদনে পাঁচটি তথ্য চাওয়া হয়েছিল। এরগুলোর মধ্যে রয়েছে-চাটখিলে স্কাই রি এরেঞ্জ লিমিটেড ও বিকাশের মধ্যে সম্পাদিত চুক্তিনামার সত্যায়িত অনুলিপি। ডিস্ট্রিবিউশন হাউজটির কতটি এজেন্ট। বিকাশের সঙ্গে লেনদেনে হাউজটির কতটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। স্কাই রি এরেঞ্জের ১৫ বছরে বিকাশ থেকে বছরভিত্তিক ই মানি সংগ্রহের তথ্য। ১৫ বছরে হাউজটির মনিটরিংয়ের জন্য বিকাশের নিয়োজিত টেরিটরি ম্যানেজারের তথ্য। বর্তমানে স্কাই রি এরেঞ্জ পরিচালনাকারীর নাম ও ঠিকানা।
জানতে চাইলে তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মেহেদী মাকসুদ বলেন, তবে আদালতের আদেশের পর বিকাশ কর্তৃপক্ষ প্রয়োজনীয় তথ্য দিতে সম্মত হয়েছে। এ সংক্রান্ত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
বিকাশের করপোরেট কমিউনিকেশনের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, আমাদের কাছ থেকে তথ্য পেতে সাধারণত বাংলাদেশ ব্যাংকে আইনশৃঙ্খলা বাহিনী আবেদন পাঠায়। বাংলাদেশ ব্যাংক বললে চাহিদামতো তথ্য পাঠানো হয়। এ পদ্ধতির বাইরে আর কোনো নিয়ম নেই। আমাদের দিক থেকে তথ্য না দেওয়ার কোনো কারণ নেই।
সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট সূত্রে জানা গেছে, ব্যাংক হিসাবগুলোয় ৫৯১ কোটি ৬৭ লাখ ৭০ হাজার ১০৭ টাকা বিভিন্ন সময়ে জমা হয়। এর মধ্যে ৫৮৯ কোটি ২৬ লাখ ৮৮ হাজার ২৫৬ টাকা উত্তোলন করা হয়। বর্তমানে তাদের অ্যাকাউন্টে ২ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৫১ টাকা রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, পিওন জাহাঙ্গীর আলম ও স্ত্রী কামরুন্নাহারের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৯টি ব্যাংকে ২৯টি হিসাব খোলা হয়। ব্যাংকগুলো হলো-ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, সোনালী ব্যাংক, ইউসিবি ব্যাংক, মার্কেন্টাইল, রূপালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, জনতা ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এরই মধ্যে পিওন জাহাঙ্গীর ও স্ত্রীর মালিকানাধীন ২৯টি ব্যাংক অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর দায়রা জজ আদালতের বিচারক জাকির হোসেন এ আদেশ দেন।
প্রসঙ্গত, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর চার মেয়াদের প্রথম দুই মেয়াদের পুরোটা এবং তৃতীয় মেয়াদের প্রথমদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘পার্সোনাল এইড’ পদে কর্মরত ছিলেন জাহাঙ্গীর আলম। ‘প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী’ পরিচয়ে তিনি তদবির, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্যসহ নানা অপকর্ম করতেন। এছাড়া তিনি গাজীপুরের ইপিজেড এলাকার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন।
সিআইডি জানায়, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী পরিচয় ব্যবহার করে জাহাঙ্গীর প্রতারণার মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এসব টাকায় তিনি গাড়ি-বাড়িসহ নানা সম্পদ গড়েন। এছাড়া তিনি একে রিয়েল এস্টেট লিমিটেড নামে ডেভেলপার কোম্পানির মালিক ও হুন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্রে পাচার করেছেন।
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- নিউইয়র্কে কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
- নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
- সিলেট সদর থানা এসোসিয়েশনের বনভোজন
- ভার্জিনিয়ায় বাইটপোর মেজবান দর্শক মাতালেন নকীব খান ও প্রতীক হাসান
- সাংবাদিকদের সঙ্গে এহসানুল মাহবুব জুবায়েরের মতবিনিময়
- কুইন্সে মঞ্চস্থ হলো নাটক বিবাহ সমাচার
- জ্যাকসন হাইটসে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান
- শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
- প্রেসিডেন্ট মঈন ও প্রেসিডেন্ট-ইলেক্ট ওয়াসি চৌধুরী
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র স্কুল সাপ্লাই বিতরণ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
