বাড়ানো হচ্ছে ব্যাংক ঋণের সুদ
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৪
মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ
মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে বাড়ানো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর ঋণের সুদহার। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদসহ বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোকে ধার দেওয়ার সুদের হার বাড়ানোর পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোও এখন ঋণের সুদহার বাড়ানো শুরু করেছে। ব্যাংকগুলো এখন ঋণের সর্বনিম্ন সুদহার ১০ শতাংশে উন্নীত করতে চাচ্ছে। ইতোমধ্যে কয়েকটি ব্যাংক সর্বনিম্ন সুদ ১০ শতাংশে উন্নীত করেছে। বাকি ব্যাংকগুলোও পর্যায়ক্রমে তা করবে।
তবে রপ্তানি ঋণসহ কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ তহবিলের ঋণ ও প্রণোদনা প্যাকেজের ঋণের সুদহার ব্যাংকগুলো নিজ উদ্যোগে বাড়াবে না। এসব তহবিলের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে কী নির্দেশনা আসে, এর ভিত্তিতে করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থবছরের জন্য সংকোচনমুখী মুদ্রানীতি ঘোষণা করে সুদের হার বাড়ানোর একটি বার্তা দিয়েছে। রোববার তিন ধরনের নীতি সুদহার বাড়িয়ে আরও একটি বার্তা দিয়েছে। এসব বার্তা পেয়ে ব্যাংকগুলোও সুদের হার বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। আগে কৃষি খাতে ঋণের সুদহার ছিল ৮ শতাংশ। এখন তা বেড়ে ১০ থেকে ১৩ শতাংশে উঠেছে। কৃষিঋণ সোনালী ও অগ্রণী ব্যাংক দিচ্ছে ৪ থেকে ১১ দশমিক ৯০ শতাংশ সুদে। জনতা ও রূপালী ব্যাংক দিচ্ছে ৪ থেকে ১৩ শতাংশ সুদে। ৪ শতাংশ সুদে ব্যাংকগুলো পেঁয়াজ, আদা, রসুন, হলুদসহ অন্যান্য মসলাজাতীয় পণ্য উৎপাদনে ঋণ দিচ্ছে। এ খাতে ঋণের পরিমাণ কম। বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকও এ খাতে ঋণ দিচ্ছে ১২ শতাংশ সুদে। বেসরকারি ব্যাংকগুলো এ খাতে ঋণ দিচ্ছে ১০ থেকে ১৩ শতাংশ সুদে।
শিল্প খাতে মেয়াদি ঋণের সুদহার ছিল ৯ শতাংশ। এখন তা বেড়ে ১১ থেকে সাড়ে ১৬ শতাংশে উঠেছে। সোনালী ও অগ্রণী ব্যাংক এ খাতে ঋণ দিচ্ছে ১২ দশমিক ৯০ শতাংশ, জনতা ব্যাংক ১৩ শতাংশ এবং রূপালী ব্যাংক পৌনে ১৩ থেকে ১৩ শতাংশ সুদে। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে এবি ব্যাংক সাড়ে ১৩ থেকে সাড়ে ১৫, ব্যাংক এশিয়া সাড়ে ১২ থেকে সাড়ে ১৪, ব্র্যাক ব্যাংক সাড়ে ১১ থেকে সাড়ে ১৩, ইস্টার্ন ব্যাংক ১২ থেকে ১৪ এবং আইএফআইসি ব্যাংক ১৩ থেকে ১৫ শতাংশ সুদে শিল্প খাতে ঋণ দিচ্ছে। ইসলামী ব্যাংকগুলো শিল্প খাতে বিনিয়োগ করছে সাড়ে ১২ থেকে ১৫ শতাংশ মুনাফায়।
চলতি মূলধনের ঋণের সুদহারও বেড়ে ১২ থেকে সাড়ে ১৬ শতাংশে উঠেছে। আগে ছিল ৯ শতাংশ।
বাংলাদেশ কমার্স ব্যাংক শিল্প খাতে মেয়াদি চলতি মূলধন ঋণ দিচ্ছে সাড়ে ১৩ থেকে সাড়ে ১৬ শতাংশে। তবে ঋণের পরিমাণ কম।
রপ্তানি ঋণের সুদহারও বেড়েছে মাত্রাতিরিক্তভাবে। আগে এ খাতে সুদহার ছিল ২ থেকে ৪ শতাংশ। এখন বৈদেশিক মুদ্রায় গঠিত রপ্তানি উন্নয়ন তহবিল থেকে নতুন ঋণ দেওয়া হচ্ছে না। এর বিকল্প হিসাবে ১০ হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে। এ তহবিল থেকে ঋণের সুদের হার বেড়ে এখন সাড়ে ১১ থেকে ১৪ শতাংশে উঠেছে। তবে কয়েকটি ব্যাংক সাড়ে ৪ শতাংশ সুদে ঋণ দিচ্ছে বিশেষ তহবিলের আওতায়।
ঋণের সুদহারের এ চিত্র জুলাইয়ের। রোববার কেন্দ্রীয় ব্যাংক তিন ধরনের নীতি সুদহার দশমিক ৫০ শতাংশ হারে বাড়িয়েছে। ফলে ব্যাংকগুলোর কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করার খরচ বাড়বে। এতে ব্যাংকগুলো ঋণের সুদহার আরও বাড়াতে বাধ্য হবে। ফলে আগামী মাস থেকে সুদের হার আরও একদফা বাড়াবে ব্যাংকগুলো।
এদিকে নীতি সুদের হার বাড়ানোর ফলে কলমানির সুদহারসহ এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের ধার করার সুদহারও বাড়বে। এতেও ব্যাংকগুলোর তহবিল ব্যবস্থাপনার খরচ বেড়ে যাবে। ফলে সুদের হারও বাড়বে।
তবে যেসব ব্যাংকের আমানত পরিস্থিতি ভালো এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করে না, বরং ধার দিয়ে থাকে, তাদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদের হার বাড়ানোয় তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তবে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদহার বাড়ানোর ফলে সব ব্যাংকই বাড়তি আমানত সংগ্রহ করতে সুদের হার বাড়াবে। তখন ভালো ব্যাংকগুলোকেও আমানতের সুদহার বাড়াতে হবে। আমানতের সুদহার বাড়ানো হলে ঋণের সুদহারও বাড়াতে হবে।
সূত্র জানায়, জুনের তুলনায় জুলাইয়ে মূল্যস্ফীতির হার ৯ দশমিক ৭২ থেকে বেড়ে ১১ দশমিক ৬৬ শতাংশে উঠেছে। নতুন করে সুদের হার বাড়ানোর কারণে ব্যবসায় খরচ বেড়ে যাবে। এর প্রভাবে বাড়বে পণ্যমূল্যও, যা ভোক্তার ওপর চাপ তৈরি করবে।
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
