বান্দার পাপ-পুণ্যে কি আল্লাহর কিছু হয়?
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮
শাইখ আহমদ ইবনে আতাউল্লাহ আল ইস্কান্দারি তার বিখ্যাত গ্রন্থ ‘আল হিকাম’-এ বলেছেন, আপনার আনুগত্যে যেমন তাঁর কোন উপকার হয় না, ঠিক তেমনি আপনার অবাধ্যতায় তাঁর কোন ক্ষতিও হয়না। তিনি আপনাকে কাজের আদেশ কিংবা নিষেধ করেছেন শুধুমাত্র এ কারণে যে, আপনি যেন সেটা থেকে লাভবান হবেন।
আল্লাহ কখনো কারো মুখাপেক্ষী নন, তিনি সবার উপরে। তাই কারো আনুগত্যে আল্লাহর কোন লাভ হয় না। একইভাবে যদি সকল মানুষ পাপাচারে লিপ্ত হয় তাতেও আল্লাহর মর্যাদা কোন ঘাটতি হবে না।
মানুষকে যে তিনি সৎ কাজের আদেশ ও অসৎ কাজ হতে নিষেধ করেছেন, এতে মানুষের জন্যই রয়েছে অফুরন্ত প্রাপ্তি। তাই সকলের উচিত আল্লাহ প্রদত্ত এ নেয়ামতের শুকরিয়া আদায় করা ও এ কথা সব সময় স্মরণ রাখা।
আল্লাহ তাঁর বান্দাদের জন্য অতীত ও বর্তমানে যে বিধান নাযিল করেছেন সে বিধানের অনুসারীদের জন্য রয়েছে সর্বোন্নত এক জীবন। এ বিষয়ে আল্লাহ কুরআনে বলেছেন,
مَنْ عَمِلَ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً ۖ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ
“যে সৎকর্ম সম্পাদন করে এবং যে ঈমানদার, পুরুষ হোক কিংবা নারী আমি তাকে পবিত্র জীবন দান করব এবং প্রতিদানে তাদেরকে তাদের উত্তম কাজের কারণে প্রাপ্য পুরস্কার দেব যা তারা করত। (সূরা নাহল: ৯৭)
এ জীবন বিধান অনুসরণের ফলে ব্যক্তি নিজে, তার অনুসারী ও সমাজের অন্যদের মাঝে এক বন্ধনের সূচনা করে।
যেহেতু মহাপরাক্রমশালী আল্লাহ নিজেই আইন প্রণেতা সুতরাং তিনি অতীতেও কারো মুখাপেক্ষী ছিলেন না, বর্তমানেও নন এমনকি ভবিষ্যতে তিনি কখনো কোন সৃষ্টির উপর নির্ভরশীল হবেন না। আল্লাহ হয়ত কারো মুখাপেক্ষী হবেন ভাবনার চাইতে বরং সকল সৃষ্টিই তাঁর মুখাপেক্ষী এ বিষয়টিই অধিক যৌক্তিক ও বাস্তব সম্মত।
আল্লাহ বলেছেন,
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ . مَا أُرِيدُ مِنْهُم مِّن رِّزْقٍ وَمَا أُرِيدُ أَن يُطْعِمُونِ . إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ
আমি জ্বীন ও মানবজাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্যই। আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে, তারা আমাকে আহার করাবে। আল্লাহই তো সবার রিযিকদাতা, যিনি সকল শক্তির আধার, মহা পরাক্রমশালী। (সূরা যারিয়াত : ৫৬-৫৮)
মহাপরাক্রমশালী আল্লাহ মানুষের চাহিদা, জীবিকা ও অন্যান্য প্রয়োজনের দিকে লক্ষ্য রেখেই এ বিশ্ব চরাচর সৃজন করেছেন।
আমি যদি কলম দিয়ে আল্লাহর সৃষ্টি মহিমা লিখতে থাকি তবে খন্ডের পর খন্ড লিখে ফেললেও আমাদের জানা মহাবিশ্বে যা আছে আল্লাহর মহিমা লিখে শেষ করতে পারবো না। যেখানে পরিচিত মহাবিশ্বের বিষয়গুলোই জানতে পারছি না সেখানে অজানা মহাবিশ্ব সমন্ধে আমাদের কি অবস্থা।
এই পৃথিবীর বুকে যা লুকায়িত কিংবা যা পৃথিবীর মাটি ফুড়ে বেড়িয়ে আসছে সব কিছুই আল্লাহ মানুষের প্রয়োজন মেটাতে সৃষ্টি করেছেন।
একইভাবে শূন্যে মহাশূন্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন যার দ্বারা মানুষ তার প্রয়োজন মোতাবেক সময় ও ঋতু ঠিক করে নিবে। যদি আল্লাহ এগুলো সৃষ্টি না করতেন তবে মরুতে কিংবা সাগরবক্ষে মানুষ পথ হারিয়ে মৃত্যুমুখে পতিত হত।
সংক্ষেপে বলতে গেলে মানুষের ইচ্ছা, প্রয়োজন ও চাহিদা মেটাতে আল্লাহ এ মহাবিশ্বকে মানুষের সেবকরূপে সৃষ্টি করেছেন।
একইভাবে আল্লাহ মহাবিশ্বের সাথে মানুষের নিবিড় সম্পর্ক গড়ার পদ্ধতি সম্বলিত ব্যবস্থাপত্রও আল্লাহ তায়ালা দিয়েছেন যেন তার মাধ্যমে মানুষে পৃথিবীর বুকে শান্তির নীড় গড়তে পারে।
আল্লাহর বিধান অনুসরণের মাধ্যমেই ব্যক্তি নিজের, অনুসারী ও মহাবিশ্বের সাথে এক সুদৃঢ় সম্পর্ক গড়তে পারবে। আল্লাহ বিধান নাযিলের মাধ্যমে আমাদের কোন উপদেশ দেননি বরং আমাদের জন্য হুকুম জারি করেছেন যার মাধ্যমে আমরা নিজেরাই লাভবান হতে পারি।
অতএব, আল্লাহর বিধি বিধান আমাদের জন্য মহান নেয়ামত ছাড়া আর কিছুই নয় এবং একই সাথে তাঁর বিধান মান্য করার মাধ্যমে আমরা ইহকালীন ও পরকালীন উভয় জাহানের সমৃদ্ধি ও মুক্তির পথ লাভ করতে পারি।
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
