বাচসাস’র ৫০ বছরের ইতিহাসে এবারই প্রথম
প্রকাশিত: ৫ আগস্ট ২০১৯
চলচ্চিত্র সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি(বাচসাস)। গত ২৬ জুলাই পঞ্চাশ বছরের ঐতিহ্যবাহী এ সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাংগঠনিক সম্পাদক পদে ২৫৯ ভোট পেয়ে জয় লাভ করেন তরুণ প্রতিদ্বন্দ্বী রাহাত সাইফুল। বাচসাসের ইতিহাসে এত কম বয়সে এই প্রথম সাংগঠনিক সম্পাদক হিসেবে জয় লাভ করে নতুন একটি ইতিহাস রচনা করেন তিনি।
এ প্রসঙ্গে রাহাত সাইফুল বলেন, বাচসাস নির্বাচনে কেউ হারেনি, জিতেছে বাচসাস। সর্বশক্তিমান মহান আল্লাহর অশেষ কৃপায় বাচসাস-এর দ্বি-বার্ষিক নির্বাচনে ভোট দিয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করায় সম্মানিত বাচসাস সদস্যদের কাছে কৃতজ্ঞ। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। আমার উপর যে আস্থা ও দায়িত্ব দিয়েছেন, সত্যি আমি কৃতজ্ঞ ও দায়বদ্ধ। তাদের ভালোবাসার মূল্য রাখতে সাধ্যমতো চেষ্টা করবো ইনশাল্লাহ। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে বাকি পথ পাড়ি দিতে চাই।
গত ২৬ জুলাই দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২১ পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী অংশ নেন। ভোটার সংখ্যা ছিল ৫৩৯। ভোট দিয়েছেন ৪৬৭ জন।
এবারের নির্বাচনে সভাপতি ফাল্গুনী হামিদ ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে ফাল্গুনী হামিদ পেয়েছেন ৩৬৫ ভোট। সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু পেয়েছেন ১৬১ ভোট। অন্যান্য বিজয়ীরা হলেন- সহ-সভাপতি বাদল আহমেদ (২৪৬) ও সৈকত সালাউদ্দিন (২২৮), সহ-সাধারণ সম্পাদক রিমন মাহফুজ (২৫৭), অর্থ সম্পাদক মঈন আবদুল্লাহ (২৪২), সাংগঠনিক সম্পাদক রাহাত সাইফুল (২৫৯), আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক শফিকুল আলম মিলন (২৬১), ক্রীড়া সম্পাদক মুজাহিদ সামিউল্লাহ (২৩০), সমাজ কল্যাণ ও মহিলাবিষয়ক সম্পাদক শ্রাবণী হাওলাদার (২৯৫), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সুফিয়ান রতন (২৫৬) ও দপ্তর সম্পাদক নিপু বড়ুয়া (২৩৬)।
এছাড়া সদস্য পদে বিজয়ী হয়েছেন লিটন এরশাদ, আবিদা নাসরিন কলি, ইব্রাহিম খলিল খোকন, অঞ্জন রহমান, রেজাউল করিম রেজা, তুষার আদিত্য, মাহমুদ মানজুর, ইরানী বিশ্বাস ও লিটন রহমান। আগামী ২ বছর (২০১৯-২১) বিজয়ীরা সংগঠনটির নেতৃত্ব দেবেন।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সাংবাদিক আলিমুজ্জামান। সেখান আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ, মাহাবুবুর রহমান, কানাই চক্রবর্তী ও আবুল হোসেন মজুমদার।
এর আগে বাচসাস নির্বাচনে (২০১৭-২০১৯) প্রথমবার নির্বাচন করে সর্বোচ্চ ভোট পেয়ে কার্যনিবাহী সদস্য নির্বাচিত হন রাহাত সাইফুল। বাচসাস ছাড়াও বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস)-এর যুগ্ন-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়াও সাংবাদিকদের মাদার সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য তিনি। সাংবাদিক সংগঠন ছাড়াও বঙ্গবন্ধুর আদর্শ লালন-ধারণ করে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নিয়ে গঠিত স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ-এর কার্যনিবাহী পরিষদের সদস্যও তিনি।
সাংবাদিকতার ক্যারিয়ার শুরু হয় দৈনিক বার্তা প্রবাহ পত্রিকার মাধ্যমে। এর পরে বিনোদন ধারা, বিনোদন বিচিত্রা ম্যাগাজিনে কাজ করেন। এছাড়া দৈনিক যায় যায় দিন পত্রিকায় কাজ করেছেন তিনি। বর্তমানে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম রাইজিংবিডি.কম-এ কর্মরত আছেন তিনি।
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- ‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’
- হাসিনার সম্পদ পাবে শহীদের পরিবার
- বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বাড়ল, বছরে ১৮ হাজার ডলার
- আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
- তিন দশক পরও জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
