বাংলাদেশের মাসুদ রানা করবেন না শ্রদ্ধা কাপুর
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯
প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ‘মাসুদ রানা’ সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যাবে। গেল ২৯ আগস্ট প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এমনই এক ঘোষণা দিয়েছিলো।
সকালে দেয়া ঘোষণাটি সন্ধ্যাতেই মিথ্যে প্রমাণিত হয়। বেশ কিছু গণমাধ্যম শ্রদ্ধা কাপুররে বক্তব্যসহ সংবাদ প্রকাশ করে যে তিনি ওই ছবিটির ব্যাপারে কিছুই জানেন না। তার সঙ্গে কোনো আলাপও হয়নি ‘মাসুদ রানা’ টিমের পক্ষ থেকে।
এবার জাজ মাল্টিমিডিয়া নিজেই ঘোষণা দিয়ে শ্রদ্ধা কাপুর সংক্রান্ত সকল গুজব-প্রচারের ইতি টানলো। প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আজ ২৮ সেপ্টেম্বর বলা হয়েছে, ‘মাসুদ রানা’ সিনেমায় অভিনয় করছেন না শ্রদ্ধা।
শনিবার এক ফেসবুক পোস্টে জাজ মাল্টিমিডিয়া জানায়, ‘শিডিউল জটিলতায় ‘মাসুদ রানা’য় যুক্ত হতে পারছেন না শ্রদ্ধা কাপুর। তাকে ছাড়িই নির্মিত হবে ছবিটি।’
বাংলাদেশে যৌথ প্রযোজনার নীতিমালা অত্যন্ত জটিল হওয়ার কারণে ‘মাসুদ রানা’র জন্য এখনো সরকারের কাছে আবেদন করতে পারেনি প্রতিষ্ঠানটি। আজ ২৭ সেপ্টেম্বর শুটিং শুরুর কথা থাকলেও অনুমতির অভাবে সেটি সম্ভব হয়নি। রোববার (২৯ সেপ্টেম্বর) এই আবেদন করা হবে। অনুমতি পেলে তবেই শুরু হবে শুটিং।
এদিকে ২৭ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ‘মাসুদ রানা’ সিনেমায় কাজ করার চুক্তি ছিল শ্রদ্ধার। এরপর শ্রদ্ধা বলিউডের অন্য সিনেমার জন্য শিডিউল দিয়ে রেখেছেন। যেহেতু নির্ধারিত সময়ে ছবিটি শুরু করা গেল না তাই শ্রদ্ধাকে আর পাওয়া যাচ্ছে না। কারণ তিনি নতুন করে আর শিডিউল দিতে পারছেন না ‘মাসুদ রানা’কে।
জাজ মাল্টিমিডিয়ার ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি শ্রদ্ধা কাপুরের সঙ্গে ইতোপূর্বে চুক্তিবদ্ধ হয়েছে এবং শ্রদ্ধার এজেন্টের মাধ্যমে অগ্রিম সাইনিং মানি পাঠিয়ে দিয়েছে। চলতি বছরের ২৭ সেপ্টেম্বর থেকে ‘মাসুদ রানা’ সিনেমায় কাজ করার চুক্তি ছিল শ্রদ্ধার। কিন্তু সময়মতো অনুমতি নিয়ে কাজ শুরু না হওয়ায় ‘মাসুদ রানা’ সিনেমার সুলতা চরিত্রে অভিনয় করতে পারছেন না শ্রদ্ধা।
তবে মাসুদ রানার ভক্ত, দর্শক ও শুভানুধ্যায়ীদের হতাশ না হতে আহ্বান করে প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইতোমধ্যেই বলিউডের আরেকজন অভিনেত্রী মাসুদ রানা সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। শিগগিরই তার নাম ঘোষণা করা হবে।
কাজী আনোয়ার হোসেনের লেখা ‘বাংলার জেমস বন্ড’খ্যাত সেই গোয়েন্দা গল্প নিয়ে গত বছর সিনেমার নির্মাণের ঘোষণা দিয়েছিলো প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, মাসুদ রানার শুটিং হবে মরিশাস, থাইল্যান্ড ও বাংলাদেশে। সিনেমার বাজেট করা হয়েছে প্রায় ১০ মিলিয়ন ডলার বা প্রায় ৮৩ কোটি টাকা। জাজের সঙ্গে ছবিটির সহপ্রযোজক হিসেবে আছে হলিউডের সিলভার লাইন।
চলচ্চিত্রটি পরিচালনা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউডের ডিরেক্টর আসিফ আকবর। ‘মাসুদ রানা’ সিরিজের প্রথম পর্ব ‘ধ্বংস পাহাড়’ নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। এর ইংরেজি নাম ‘এমআর-৯’ আর বাংলা নাম হবে ‘মাসুদ রানা’। ছবিটি ইংরেজি ও বাংলা ভাষায় আসবে। পরে অন্য ভাষায় ডাবিং বা সাবটাইটেল হবে।
হলিউড, ঢালিউড, টালিউড সহ আরও বিভিন্ন মুভি ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করতে চলেছেন ছবিটিতে। এতে অভিনয় করতে যাচ্ছেন রেসলিং দুনিয়ার ভয়ংকর তারকা দ্য গ্রেট খালি। আরও থাকছেন ‘দ্য ম্যাট্রিক্স’ ছবির খলনায়ক ড্যানিয়েল বার্নহার্ড। এছাড়াও আছেন ‘আয়রন ম্যান ২’খ্যাত হলিউডের জাঁদরেল অভিনেতা মিকি রোর্ক, গ্যাব্রিয়েল্লা রাইট, মাইকেল প্যারেসহ বেশ ক’জন তারকা।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
