বরফ নাকি তাপ, ব্যথার জন্য কোনটি সেরা?
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮
শারীরিক ব্যথা-যন্ত্রণায় কম বেশি ভোগেন না, এমন মানুষ নেই। কখনো মেরুদন্ড ব্যথা, কখনো কোমরের ব্যথা, পেশি ব্যথা, পা মচকানো, মাথাব্যথা এবং অন্যান্য ক্ষেত্রে বরফ ও তাপের মধ্যে কোনটি সবচেয়ে ভালো কাজ করে?
* পা মচকানো: বরফ
দ্য ওহাইও স্টেট ইউনিভার্সিটি ওয়েক্সনার মেডিক্যাল সেন্টারের ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড স্পোর্টস মেডিসিনের সহকারী অধ্যাপক মার্ক কনরয় বলেন, ‘সাধারণত ইনজুরির ঠিক পরে তাপ প্রয়োগ একটি মন্দ আইডিয়া, এটি পা মচকানো অথবা রগে টান লাগা যেটাই হোক না কেন। যে ইনজুরিতে উষ্ণতা ও ফোলা থাকে তাতে তাপ দিলে ফোলা আরো বেড়ে যেতে পারে, কিন্তু এক্ষেত্রে বরফ প্রয়োগ করে উপকার পাওয়া যেতে পারে।’
* মাসিকের ব্যথা: তাপ
আপনার পিরিয়ড সংক্রান্ত ব্যথা উপশম করতে অনেক সাহায্য করতে পারে গরম সেঁক। ডা. কনরয় বলেন, ‘গবেষণায় পাওয়া গেছে, মাসিকের সময় তলপেটে ব্যথার অন্যান্য চিকিৎসার তুলনায় তাপ প্রয়োগ অধিকতর ভালো ফল দেয়।’ তিনি যোগ করেন, ‘ধারণা করা হয় যে জরায়ুর দীর্ঘস্থায়ী ও বেদনাদায়ক সংকোচনের কারণে মাসিকের সময় ব্যথা হয়ে থাকে। তাপ পেশী শিথিল করে এবং রক্তপ্রবাহ উন্নত করে, যে কারণে ব্যথা উপশম হয়।’ যদি মাসিকের সময় আপনার অসহনীয় ব্যথা এবং নিঃসরণ অত্যধিক হয়, তাহলে তা এন্ডোমেট্রিয়োসিসের লক্ষণ হতে পারে।
* মাথাব্যথা: বরফ অথবা তাপ
এক্ষেত্রে আপনার মাথাব্যথার ধরনের ওপর সঠিক চিকিৎসা নির্ভর করছে। প্রফেশনাল ফিজিক্যাল থেরাপির চিকিৎসক জেফ্রি ইয়েলিন বলেন, ‘টেনশন থেকে উদ্ভূত মাথাব্যথার ক্ষেত্রে তাপ থেরাপি (গরম সেঁক) উপকার করতে পারে, যা ঘাড় ও চোয়ালের টাইট পেশী শিথিলকরণে সাহায্য করে।’ তিনি যোগ করেন, ‘সাইনাসের কারণে সৃষ্ট মাথাব্যাথার ক্ষেত্রেও গরম সেঁকের মাধ্যমে উপকার পাওয়া যেতে পারে, যা আপনার নাসিকাপথ উষ্ণ করতে সাহায্য করে এবং কিছু বিল্ট-আপ সিক্রেশন আলগা করে। মাইগ্রেন অথবা অন্যান্য সংবহনতান্ত্রিক মাথাব্যথায় কোল্ড থেরাপি (ঠান্ডা সেঁক) প্রয়োগ করে অধিকতর ভালো ফল পাওয়া যেতে পারে।’
* চুলকানি: বরফ
জ্বালাতন সৃষ্টিকারী অ্যালার্জিক রিয়্যাকশন হাইভস বা আমবাতের চুলকানি ও ফোলা উপশমের জন্য একটি দ্রুততম পন্থা হচ্ছে, চুলকানির স্থানে ঠান্ডা সেঁক দেয়া।
* কালশিটে: বরফ
প্রাথমিক ইনজুরির পর ত্বকে কালো ও নীল বর্ণ দেখলে কালশিটের স্থানে প্রতি ঘণ্টায় ১৫ মিনিট ধরে বরফ প্রয়োগ করুন। কালশিটে দ্রুত উপশম এবং ফোলা ও ব্যথা হ্রাসে সাহায্য করতে পারে বরফ।
* পেশীতে টান: তাপ
অ্যাকিউট ইনজুরির ক্ষেত্রে একটি ছোট বরফ সহায়ক হতে পারে, কিন্তু পেশীর অনমনীয়তা ও ব্যথার ক্ষেত্রে গরম পানিতে গোসলের আর্দ্র তাপ সাহায্য করতে পারে। ডা. কনরয় বলেন, ‘জয়েন্ট বা পেশীতে কিছু দীর্ঘস্থায়ী অনমনীয়তায় তাপ অধিকতর সহায়ক হয়। এটি পেশী ও কণ্ডরা শিথিল করে এবং অনমনীয়তার সঙ্গে সম্পর্কযুক্ত দীর্ঘস্থায়ী উপসর্গ থেকে মুক্তি দিতে পারে।’
* টেন্ডিনাইটিস: বরফ, তারপর তাপ
হাড় ও পেশির সংযোগকারী টিস্যুতে হওয়া প্রদাহ থেকে তৈরি ব্যথাকে টেন্ডিনাইটিস বলা হয়। মায়ো ক্লিনিক অনুসারে, এ ব্যথা হ্রাসের জন্য ইনজুরির প্রথম তিনদিনের মধ্যে বরফ ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। প্রথম তিনদিনের পর তাপ প্রয়োগ করলে ইনজুরিতে রক্তপ্রবাহ বৃদ্ধি পেতে পারে, যা নিরাময় ত্বরান্বিত করতে সাহায্য করবে।
* সানবার্ন: বরফ
সূর্যের নিচে দীর্ঘসময় কাটানোর ফলে উদ্ভূত ব্যথা ও ফোলা হ্রাসে সাহায্য করতে পারে ঠান্ডা সেঁক। সানবার্ন বা রোদে পোড়া থেকে দ্রুত উপশম পেতে টাওয়েলে মোড়ানো বরফ প্রয়োগ করুন। সরাসরি বরফ লাগাবেন না।
* পিঠ ব্যথা: বরফ, তারপর তাপ
ডা. কনরয় বলেন, ‘নিম্নস্থ পিঠ ব্যথার ক্ষেত্রে বরফ ব্যবহার করে কেউ তৎক্ষণাৎ ব্যথা থেকে রেহাই পেতে পারে। দীর্ঘমেয়াদে, কিছু নিম্নস্থ পিঠ ব্যথা অনমনীয়তার সঙ্গে সম্পর্কযুক্ত এবং তাপ প্রয়োগে সম্ভাব্য পেশীর স্প্যাজম শিথিল হতে পারে।’
* পতঙ্গের কামড়: বরফ
পতঙ্গের কামড়ের স্থানে কিছুক্ষণ বরফ প্রয়োগ করলে কিছু ব্যথা উপশম হতে পারে এবং সেই সঙ্গে কামড়ের সঙ্গে সম্পর্কযুক্ত সংবেদনশীলতাও। এটি পতঙ্গের কামড়ের স্থানে প্রদাহ হ্রাসে সাহায্য করতে পারে।
* আর্থ্রাইটিস: বরফ অথবা তাপ
আপনার আর্থ্রাইটিসের সর্বোত্তম চিকিৎসা নির্ভর করছে আপনার উপসর্গের ওপর। ডা. ইয়েলিন বলেন, ‘জয়েন্টের আর্টিকিউলার সারফেসের ওপর কার্টিলেজ ধারনের সঙ্গে আর্থ্রাইটিক দশা জড়িত। এসব জয়েন্টের চারপাশে পর্যাপ্ত চাপন ও ঘর্ষণে আপনার জয়েন্টের মধ্যে প্রচুর প্রদাহ বিকশিত হতে পারে। এই প্রদাহ আর্থ্রাইটিক জয়েন্টের চতুর্পাশে ব্যথা ও টাইট পেশীর দিকে ধাবিত করতে পারে। টাইট পেশী শিথিলকরণে তাপ ভূমিকা রাখতে পারে, কিন্তু জয়েন্টের ভেতরের প্রদাহের চিকিৎসা করতে বরফ অধিকতর ভালো অপশন হতে পারে।’
* নিতম্ব ব্যথা: বরফ, তারপর তাপ
নিতম্ব ব্যথার উৎপত্তি পিঠ থেকে এবং ব্যথা বা অসাড়তা পায়ের দিকে ছড়িয়ে পড়ে। আপনার নিম্নস্থ পিঠে ঠান্ডা সেঁক বা গরম সেঁক নেওয়ার প্রয়োজন হতে পারে, পায়ে নয়। ডা. ইয়েলিন বলেন, ‘লোকজন সাধারণত যেখানে উপসর্গ অনুভব করে সেখানে তাপ বা বরফ প্রয়োগ করতে চায়। তাত্ত্বিকভাবে এটি একটি ভালো আইডিয়া মনে হতে পারে, যাইহোক, যদি উপসর্গ স্নায়ুতাত্ত্বিক হয় এবং তাদের মূল কারণ মেরুদণ্ডের নিকটবর্তী হয়, তাহলে মেরুদণ্ডে বরফ ব্যবহার করাটা অপ্রয়োজনীয় নয়। কিন্তু পায়ের পেছনে অথবা কাফে তাপ বা বরফ প্রয়োগ খুব একটা কাজে আসবে না।’
* গলাব্যথা: বরফ অথবা তাপ
যদি আপনার গলাব্যথা থাকে, তাহলে গরম চা বা স্যূপে চুমুক অথবা আইস পপ বা আইসক্রিম খাওয়া আপনাকে ভালো অনুভবে সাহায্য করবে। আপনার ব্যথা উপশমের জন্য আরেকটি সাধারণ ও কার্যকরী উপায় হচ্ছে, কুলকুচা করা।
- ট্রাম্পের শাসনে দেশ রসাতলে যাচ্ছে বলে মনে করেন ৫৫ শতাংশ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করল ইইউ
- যুক্তরাষ্ট্রে রেকর্ড তুষারপাত, ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল
- চাঁদাবাজিতে সক্রিয় ১৮ গ্রুপ
- ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে
- সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদল নেত্রী ঊর্মি
- রাষ্ট্রপতির কথার সত্যতা নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার কে কোন দপ্তর পেলেন
- পিলখানা ট্র্যাজেডি দিবস আজ
- মুমূর্ষু শিশুকে নামিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে বেড়াতে গেলেন স্বাস্থ্য
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহৃত স্কুলছাত্র উদ্ধার
- নগদে বিনিয়োগ প্রস্তাবের বিস্তারিত জানাবেন ব্যারিস্টার আরমান
- ৬ সিটি করপোরেশনে বিএনপির দলীয় নেতাদের নিয়োগ
- বান্দরবানে জেএসএস`র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সফল সেনা অভিযান
- আগের বৈশ্বিক শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র
- মুসলিম বিশ্বকে বিভক্ত করতে নতুন জোট আনার ষড়যন্ত্র নেতানিয়াহুর!
- পুরাতন পোশাকে ফিরতে চায় পুলিশ
- ৩ জনের পর আরও ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
- হত্যার শিকার হলে কীভাবে চলবে ইরান, নির্দেশনা দিলেন খামেনি
- বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে হারলো ভারত
- কক্সবাজারে এমপির বহরের গাড়ির ধাক্কায় শিশু নিহত
- বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
- ট্রাম্পের বাড়িতে অস্ত্রসহ প্রবেশের চেষ্টা
- সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
- পুলিশে নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে সবাই
- ভয়ংকর তুষার ঝড়ের হুমকিতে যুক্তরাষ্ট্র
- নির্বাসন ফেরত যেসব নেতা রাষ্ট্রক্ষমতায় বসেন
- ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মালয়েশিয়া
- যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে ১৫ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা
- বিএনপি নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- শুভ জন্মদিন সাদমান
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
- এটমী`র অথেনটিক পণ্য নিয়ে এল ভেলা কসমেসিউটিক্যালস
