বনি ইসরাইলের ৩ ব্যক্তি যে ইবাদতে মুক্তি পেয়েছিল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৯
বনি ইসরাইল সম্প্রদায়ের ৩ ব্যক্তি ঘুরতে বের হয়ে বিপদে পড়ে যায়। তারা ৩জনই ছিলেন আল্লাহর ইবাদতকারী বান্দা। তারা তাদের আমলের ওসিলায় সে বিপদ থেকে মুক্তি লাভ করেছিল। হাদিসে পাকে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা বর্ণনা করেন। সে ঘটনার বর্ণনার হাদিসটি হুবহু তুলে ধরা হলো-
হজরত আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি যে, তোমাদের আগে (বনি ইসরাইলের যুগে) ৩ ব্যক্তি একদিন সফরে বের হলেন। চলতে চলতে রাত এসে গেল। সুতরাং তারা রাত যাপনর জন্য পাহাড়ের গুহায় প্রবেশ করে। (গুহায় প্রবেশের) কিছুক্ষণ পর একটা বড় পাথর ওপর থেকে গড়িয়ে এসে গুহার বন্ধ করে দিল।
এ অবস্থায় (গুহায় আবদ্ধ) ব্যক্তিরা বলল, এ বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে নেক আমলসমূহের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করা। সুতরাং তারা তাদের নেক আমলের ওসিলায় দোয়া করতে লাগলেন। (তাদের নেক আমলের ধরন ও বিপদ থেকে উদ্ধারের কার্যকরী ইবাদতের ফলাফল হলো)
> তাদের মধ্যে একজন বলল
‘হে আল্লাহ! তুমি জান যে, আমার বাবা ও মা অত্যন্ত বৃদ্ধ ছিল এবং আমি সন্ধ্যা বেলায় সবার আগে তাদেরকে দুধ পান করাতাম। তাদের পান করানোর আগে স্ত্রী, ছেলে-মেয়ে ও কৃতদাস-দাসীদের কাউকে পান করাতাম না।
একদিন আমি গাছের খোঁজে দূরে চলে গেলাম এবং বাড়ী ফিরে দেখতে পেলাম যে পিতা-মাতা ঘুমিয়ে গেছে। আমি সন্ধ্যার দুধ দোহন করে তাদের কাছে উপস্থিত হয়ে দেখলাম যে, তারা ঘুমিয়ে আছে।
আমি তাদেরকে (ঘুম থেকে) জাগানো পছন্দ করলাম না এবং এও পছন্দ করলাম না যে, তাদের আগে সন্তান-সন্ততি এবং দাস-দাসীদের দুধ পান করাই।
তাই আমি দুধের বাটি নিয়ে তাদের ঘুম থেকে জাগার অপেক্ষায় তাদের শিয়রে দাঁড়িয়ে থাকলাম। অথচ শিশুরা ক্ষুধার তাড়নায় আমার পায়ের কাছে চেঁচামেচি করছিল। এভাবেই ফজরের সময় হয়ে গেল এবং তারা (ঘুম থেকে) জেগে উঠল। অতঃপর তারা রাতের দুধ পান করল।
হে আল্লাহ! আমি যদি এ কাজ তোমার সন্তুষ্টি বিধানের জন্য করে থাকি, তাহলে আমাদেরকে গুহার আটক অবস্থা থেকে উদ্ধার কর।’ আর এ দোয়ার ফলে পাথর একটু সরে গেল। কিন্তু তাতে বের হওয়া সম্ভব ছিল না।
> দ্বিতীয় ব্যক্তি বলল
‘হে আল্লাহ! আমার এক চাচাতো বোন ছিল। সে আমার কাছে সবার চেয়ে প্রিয়তমা ছিল। (অন্য বর্ণনায় এসেছে) আমি তাকে এত বেশি ভালবাসতাম, পুরুষরা সাধারণত নারীদেরকে যত বেশি ভালবাসতে পারে।
একবার আমি তার সঙ্গে যৌন মিলন করার ইচ্ছা করলাম। কিন্তু সে অস্বীকার করল।
পরিশেষে এক সময় সে এক দুর্ভিক্ষের কবলে পড়ে আমার কাছে আসে। আমি তাকে এ শর্তে ১২০ দিনার (স্বর্ণমুদ্রা) দিলাম যে, সে যেন আমার সঙ্গে যৌন-মিলন করে। সুতরাং সে (অভাবের তাড়নায়) তাতে রাজী হয়ে গেল।
অতঃপর যখন আমি তাকে আয়ত্তে পেলাম। (অন্য বর্ণনায় এসেছে) যখন আমি তার দু’পায়ের মাঝে বসলাম, তখন সে (নারী) বলল, তুমি আল্লাহকে ভয় কর এবং অবৈধভাবে (বিনা বিবাহে) আমার পবিত্রতা নষ্ট করো না।
সুতরাং আমি তার কাছ থেকে দূরে সরে গেলাম; যদিও সে আমার একান্ত প্রিয়তমা ছিল এবং যে স্বর্ণমুদ্রা আমি তাকে দিয়েছিলাম তার দাবিও পরিত্যাগ করেছিলাম।
হে আল্লাহ! যদি আমি এ কাজ তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে তুমি আমাদের উপর পতিত মুসীবতকে দূর করে দাও। এ দোয়ার ফলেও পাথর আরো কিছুটা সরে গেল। কিন্তু তাতেও বের হওয়া সম্ভব ছিল না।
> তৃতীয় ব্যক্তি বলল
‘হে আল্লাহ! আমি কিছু লোককে মজুর রেখেছিলাম। (কাজ সুসম্পন্ন হলে) আমি তাদের সবাইকে মজুরি দিলেও এক ব্যক্তি মজুরি না নিয়েই চলে গেল।
আমি ওই ব্যক্তির মজুরির টাকা ব্যবসায়ে বিনিয়োগ করলাম। (এক সময় ওই ব্যবসায়) প্রচুর অর্থ জমে গেল। কিছুকাল পর সে (ওই ব্যক্তি) এসে বলল- ‘হে আল্লাহর বান্দা! তুমি আমার মজুরি পরিশোধ কর।’
আমি বললাম, ‘এসব উঁট, গাভি, ছাগল এবং গোলাম (বাঁদি) যা তুমি দেখছ তা সবই তোমার মজুরির ফল।’ সে (মজুর ব্যক্তি) বলল- ‘হে আল্লাহর বান্দা! তুমি আমার সঙ্গে উপহাস করবে না।’ আমি বললাম- ‘আমি তোমার সঙ্গে উপহাস করিনি (সত্য তাই বলছি)।
সুতরাং আমার কথা শুনে সে তার সব মাল নিয়ে চলে গেল এবং কিছুই ছেড়ে গেল না।
হে আল্লাহ! যদি আমি এ কাজ একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে যে বিপদে আমরা পড়েছি তা তুমি দূর করে দাও।’ ফলে পাথরটি সম্পূর্ণ সরে গেল এবং সবাই গুহা থেকে বের হয়ে গেল।’ (বুখারি, মুসলিম, আবু দাউদ, মুসনাদে আহমদ)
হাদিসের শিক্ষা হলো-
আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশে যে ইবাদতই করা হোক না কেন, তাতে পরিপূর্ণ ইখলাস একান্ত আবশ্যক। একনিষ্ঠতার সঙ্গে ইবাদত না করলে তাতে পরিপূর্ণ সফলতা সম্ভব নয়।
বনি ইসরাইলের এ ৩ ব্যক্তির প্রতিটি কাজই ছিল আন্তরিক একনিষ্ঠতা। একনিষ্ঠ ইবাদতের ওসিলায় আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে মুক্ত করেছিলেন।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে একনিষ্ঠতার সঙ্গে ইবাদত-বন্দেগি করার তাওফিক দান করুন। দুনিয়া ও পরকালের সফলতা দান করুন। আমিন।
- তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুননাহার নিম্নির এভারেস্ট জয়
- ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা সাহিত্য উৎসব ২০২৬
- পছন্দ না হওয়ায় স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি করে দিল স্বামী
- ট্রাম্পের আহ্বান প্রকাশ্যে নাকচ করল সৌদি-পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিস্ফোরণ
- আপস্টেট নিউইয়র্কে প্রচারসভায় প্রতিবাদ, ব্যাপক উত্তেজনা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট
- লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩১
- নিউইয়র্কে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি
- নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান
- ট্রাম্পের সর্বোচ্চ চাপেও কিউবার পরিণতি ভেনেজুয়েলার মতো হবে না
- সাকিবের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর
- এআই তৈরি নগ্ন ছবি ভাইরাল, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী
- গাজীপুরে ২০ কিলোমিটার যানজট
- চীনের নতুন নীতিতে হুমকির মুখে ভারতের ১২০ বিলিয়ন ডলারের স্বপ্ন
- বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
- স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু
- ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প
- হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- ইরানি প্রশিক্ষণ নিয়ে ট্রাম্পকন্যাকে হত্যার নীলনকশা
- বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
- মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- লোয়ার অর্ডারে নিজের ব্যাটিং রহস্য ফাঁস করলেন তাইজুল
- কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
- দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু
- আরাকান আর্মির জেলে ‘অপহরণ রহস্য’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- কেমন হবে হাশরের ময়দান
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- পথ চলার আদব!
- নামাজে মনোযোগী হওয়ার উপায়
- তাকদিরে বিশ্বাস না করলে ঈমান থাকেনা
