বনি আদমের পাপে কালো হলো যে পাথর
প্রকাশিত: ৩১ মে ২০১৯
হাজরে আসওয়াদ বা কালো পাথর। প্রিয় নবী হজরত মুহাম্মাদ (সা.) এটি জান্নাত থেকে প্রেরিত পাথর হিসেবে উল্লেখ করেছেন।
রাসূল (সা.) এর হাদিস থেকে জানা যায়, এই পাথরটি পূর্বে দুধের চেয়েও সাদা বর্ণের ছিল। কিন্তু বনি আদমের পাপ একে কালো বর্ণে রুপান্তরিত করেছে।
এটি পবিত্র কাবাগৃহের পূর্ব-দক্ষিণ কোণে প্রায় চার ফুট উঁচু দেয়ালের কিছুটা ভেতরে পোঁতা কালো থালার মতো একটি গোল পাথর। কালো বর্ণের বলে এর নাম রাখা হয়েছে হাজরে আসওয়াদ।
বিভিন্ন দেশের হাজীগণ হজব্রত পালন করতে গিয়ে এই পাথরটিতে সরাসরি বা ইশারা করে চুমু দিয়ে থাকেন। তবে অনেকের মনে প্রশ্ন জাগে- পবিত্র কাবা ঘর সম্মানিত তবে হাজরে আসওয়াদ কেন চুম্বন করতে হয়?
হাদিসের বিভিন্ন গ্রহণযোগ্য গ্রন্থে হাজরে আসওয়াদ বা কালো পাথরে চুমু খাওয়া সম্পর্কে রাসূল (সা.) এর নির্ভরযোগ্য বাণী এবং সাহাবাগণের আমলের বর্ণনা পাওয়া যায়। বিখ্যাত সাহাবী হজরত আব্দুল্লাহ বিন ওমরকে (রা.) হাজরে আসওয়াদ সম্পর্কে জিজ্ঞেস করা হলে, তিনি বললেন, ‘আমি রাসূলকে (সা.) পাথরটি স্পর্শ ও চুম্বন করতে দেখেছি।’ (সহিহ মুসলিম : হা. ১২৬৭)
অন্য এক হাদিসে এসেছে রাসূল (সা.) বলেছেন ‘হাজরে আসওয়াদ’ জান্নাতি একটি পাথর, এর রঙ দুধের চেয়ে বেশি সাদা ছিল। এরপর আদম সন্তানদের পাপরাশি তাকে কালো বানিয়ে দিয়েছে।’ (জামে তিরমিযী : ৮৭৭, মুসনাদে আহমাদ : ১/৩০৭, ৩২৯)
হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন- তোমরা এই পাথরটিকে বেশি বেশি চুম্বন করো। কারণ তোমরা হয়তো অচিরেই তাকে হারিয়ে ফেলবে। এমন একটি সময় আসবে যখন লোকেরা রাতের বেলায় পাথরটিকে চুম্বন করে সকাল উঠে তাকে আর দেখতে পাবে না। কারণ, আল্লাহ তায়ালা কিয়ামতের পূর্ব মুহূর্তে দুনিয়াতে অবস্থিত জান্নাতি সকল বস্তু স্ব-স্থানে ফিরিয়ে দেবেন। (আখবারু মক্কা, আযরুকী : ১/৩৪২-৩৪৩)
হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) আরো বলেন যে, রাসূল (সা.) বিদায় হজের সময় একটি উটের ওপর সওয়ার হয়ে তাওয়াফ করছিলেন এবং সে সময় তিনি একটি বাঁকা মাথাওয়ালা লাঠির মাধ্যমে ইশারা করে হাজরে আসওয়াদকে চুম্বন করেছেন। (ফাতহুলবারী : ৩/৫৩৬ হা. ১৬০৭)
এছাড়া রাসূল (সা.) বলেছেন, ‘কিয়ামতের দিন হাজরে আসওয়াদ পাথরটি ‘আবু কুবাইস’ পাহাড় থেকে বড় আকার ধারণ করে উপস্থিত হবে। তখন পাথরটির একটি জিহবা ও দুটি ঠোঁট থাকবে, হজ পালনের সময় কোন হাজী কোন নিয়তে তাকে চুম্বন করেছে, সে সম্পর্কে পাথরটি তখন বক্তব্য দেবে। (সহিহ ইবনে খুযায়মা : ৪/২২১, মুসতাদরাকে হাকেম : ১/৪৫৭)
আলোচ্য হাদিসের মাধ্যমে ইসলামী শরিয়তের এই বিধান সাব্যস্ত হয় যে, হাজরে আসওয়াদ বা কালো পাথরকে চুমু দেয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রাসূলের আনুগত্য করা। আর ইসলামী শরিয়ত মোতাবেক এই চুমু খাওয়া সুন্নাত। তবে কিছু লোক আছেন, যারা বায়তুল্লাহ শরিফ তাওয়াফের সময় হাজরে আসওয়াদ চুম্বনের জন্য রীতিমতো যুদ্ধ শুরু করে দেন।

হাজরে আসওয়াদ চুম্বনের দৃশ্য (ফাইল ফটো)
যদি হাজরে আসওয়াদ চুম্বন দেয়া সম্ভব না হয়, ডান হাত দিয়ে ইশারা করলেও হবে। কালো পাথরটির দিকে সম্প্রসারিত করে স্বীয় হস্তে চুম্বন করলেও সুন্নত আদায় হয়ে যাবে এবং আল্লাহ তায়ালা হাজরে আসওয়াদ চুম্বনের অশেষ সওয়াব ও বরকত দান করবেন।
হাজরে আসওয়াদ নিয়ে ঘটনা: প্রিয় নবী হজরত মুহাম্মাদ (সা.) এর সময়ে পবিত্র কাবাঘর পুনর্নির্মাণের পর হাজরে আসওয়াদকে আগের জায়গায় কে বসাবেন—এ নিয়ে কুরাইশদের মধ্যে দ্বন্দ্ব বেধেছিল। মহানবী হজরত মুহাম্মাদ (সা.) নিজের গায়ের চাদর খুলে তাতে হাজরে আসওয়াদ রেখে সব গোত্রপ্রধানকে চাদর ধরতে বলেন এবং দ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটান।
- নিউইয়র্কে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি
- নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান
- ট্রাম্পের সর্বোচ্চ চাপেও কিউবার পরিণতি ভেনেজুয়েলার মতো হবে না
- সাকিবের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর
- এআই তৈরি নগ্ন ছবি ভাইরাল, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী
- গাজীপুরে ২০ কিলোমিটার যানজট
- চীনের নতুন নীতিতে হুমকির মুখে ভারতের ১২০ বিলিয়ন ডলারের স্বপ্ন
- বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
- স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু
- ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প
- হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- ইরানি প্রশিক্ষণ নিয়ে ট্রাম্পকন্যাকে হত্যার নীলনকশা
- বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
- মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- লোয়ার অর্ডারে নিজের ব্যাটিং রহস্য ফাঁস করলেন তাইজুল
- কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
- দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু
- আরাকান আর্মির জেলে ‘অপহরণ রহস্য’
- ইরান আলোচনা থেকে ইসরায়েলকে প্রায় বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র
- এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামী পার্টি’
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের নতুন নির্দেশনা
- দুই দেশের সীমান্তে ইসরায়েলের হামলা
- ক্যালিফোর্নিয়ায় যেকোনো সময় বিস্ফোরণ
- ইরানের হামলায় মার্কিন ‘রিপার’ ড্রোনের ২০ শতাংশ ধ্বংস
- বেঁচে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারের পাশে ভারতীয় ৩ কর্মকর্তার সেলফি
- ফের মার্কিন হামলার আশঙ্কা
- হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- কেমন হবে হাশরের ময়দান
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- নামাজে মনোযোগী হওয়ার উপায়
- তাকদিরে বিশ্বাস না করলে ঈমান থাকেনা
