বছরের শুরুতেই নিন সবুজবান্ধব পদক্ষেপ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮
নতুন বছর ঘিরে পরিকল্পনা থাকে কমবেশি সবারই। আর পরিবেশ বিষয়ে যারা বরাবরই ভাবেন, নতুন বছরে সবুজকে স্বাগত জানানোর জন্য তারা কিছু উদ্যোগ নিতেও পিছপা হন না। যে কথা না বললেই নয় তা হলো, সবুজ জীবনযাপন কেবল অর্গানিক পণ্য ব্যবহার ও বাজেয়াপ্ত জিনিসকে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলার মধ্যেই সীমাবদ্ধ নয়। দৈনন্দিন জীবনে ব্যবহার্য উপকরণ থেকে খাওয়া-দাওয়ায়ও এর ছাপ বিদ্যমান। এই যেমন রান্নার পাত্র, পরিধেয় কাপ, ঘরের আলোক ব্যবস্থা এমনকি কেমন যানবাহনে চড়ে কর্মস্থলে যাচ্ছেন এসব ক্ষেত্রেও এর প্রভাব রয়েছে বৈকি! তাই সবুজ জীবনযাপনে পরিবর্তন আনতে নতুন বছরের প্রথম দিন থেকেই গড়ে তুলুন কিছু অভ্যাস।
নিরাপদ সাবান
বাইরে থেকে ফিরেই হাত ধুতে বেসিনে যাই আমরা। তবে জীবাণুনাশের জন্য যে সাবান ব্যবহার করা হয় তা শরীর, ত্বক ও পরিবেশের জন্য কতটুকু উপযোগী’ তা ভেবেছেন কি? গবেষণায় দেখা গেছে, যেসব সাবানে অ্যান্টিমাইক্রোবায়াল উপাদান ট্রাইক্লোজেন ও ট্রাইক্লোকার্বন রয়েছে, সেগুলো অন্যসব সাবানের চেয়ে— যেগুলোয় এসব উপাদান নেই— খুব একটা কার্যকরী ভূমিকা রাখে না। এসব অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান ক্ষতিকর ব্যাকটেরিয়ার প্রজনন ঘটায়। পাশাপাশি হরমোন তৈরিতে বিঘ্নতা ও পেশির দুর্বলতার অন্যতম কারণও হয়ে দাঁড়ায়। তাই যেসব সাবানে এসব ক্ষতিকারক উপকরণ নেই, সেগুলো ব্যবহার করুন। সম্ভব হলে বাড়িতে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে নিন। এজন্য বিশুদ্ধ পানি, অ্যালোভেরা জেল, দারচিনি গুঁড়ো, লবঙ্গ গুঁড়ো, লেবুর রস দিয়ে মিশ্রণ তৈরি করে স্প্রে বোতলে ভরে রাখুন। হাত ধোয়ার সময় এ মিশ্রণ ব্যবহার করুন।
ঘরের জন্য
বর্তমানে ঘরের সাজসজ্জায় বিভিন্ন ধরনের বাতি আমরা ব্যবহার করি। ঘরের উজ্জ্বলতা ধরে রাখার জন্য অনেক পাওয়ারের বাতিও লাগানো হয়। তবে কথা যখন সবুজের পক্ষে, তখন বলতেই হবে যে কমপ্যাক্ট ফ্লুরেসেন্ট লাইট (সিএফএল) ব্যবহার করে প্রতি বছর প্রচুর পরিমাণে শক্তি অপচয় রোধ করা সম্ভব। কারণ সিএফএল বাল্ব দ্যুতিময় বাল্বের চেয়ে ৭৫ শতাংশ কম শক্তি অপচয় করে ও আলো দেয় ১০ গুণ বেশি সময় অবধি। আবার শক্তির অপচয় রোধে ঘরে এয়ারকন্ডিশনের পরিবর্তে লাগানো যেতে পারে সিলিং ফ্যান। কারণ ফ্যান এয়ারকন্ডিশনের তুলনায় ১০ শতাংশ কম শক্তি ব্যবহার করে। বাড়িতে কাপড় ধোয়া বা গোসলের জন্য গিজারের ব্যবস্থা রাখা হয়। কিন্তু এটিও কিছু শক্তিক্ষয় করে। তাই হাঁড়িতে পানি গরম করে ব্যবহার করলে এ অপচয় আর হবে না।
রান্না ও খাওয়া-দাওয়া
রান্নাঘর থেকে বছরের শুরুতেই সরিয়ে ফেলুন ননস্টিক কুকওয়্যার। কারণ এর মসৃণ পৃষ্ঠ তৈরি করতে এক ধরনের রাসায়নিক পরত বসানো হয়, যার নাম ফ্লুরোপলিমার। উচ্চতাপে রান্না করার সময় এ রাসায়নিক উপাদান বাতাসে ছড়িয়ে যায়। তাছাড়া এ রাসায়নিক উপাদান ভেঙে পারফ্লুরোকটানোইক অ্যাসিডে পরিণত হয়, যা মিশে যায় খাবারে। পরবর্তীতে এটি হূদরোগ তৈরি করে। তাই এর পরিবর্তে ব্যবহার করুন লোহার কড়াই। তাছাড়া বাড়িতে অতিথি এলে বা কোনো অনুষ্ঠানে ওয়ান টাইম প্লেট, গ্লাস বা স্ট্র ব্যবহার না করাই ভালো। এগুলো প্রচুর আবর্জনা তৈরি করে ও সহজে মাটিতে মেশে না বলে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়।
গাছের পরিচর্যা ও পোকামাকড় নিধন
একজন পরিবেশপ্রেমীর বাড়িতে গাছ থাকবে না— এ কথা যেন ভাবাই যায় না। তাই অন্দরের সবুজের স্বাস্থ্য রক্ষায় নিয়মিত গাছে পানি দিতে হবে ও প্রাকৃতিক সার ব্যবহার করতে হবে। গাছে নানা ধরনের পোকামাকড় হতে পারে বা শীতের সময় প্রচুর মশার উৎপাত দেখা দিতেই পারে। তবে এজন্য কীটনাশক ব্যবহার না করে প্রাকৃতিক সমাধান খুঁজতে হবে। মশার উৎপাত কমাতে ডিশওয়াশিং সাবানের সঙ্গে ভিনেগার মিশিয়ে বাড়ির পাশের ঝোপ ও আনাচে-কানাচে স্প্রে করুন। টানা কয়েক দিন করলে মশা কমে যাবে।
পরিবেশবান্ধব পরিষ্কারক
ঘরের আসবাবপত্র পরিচ্ছন্ন করার জন্য দামি অ্যান্টিব্যাকটেরিয়াল পরিষ্কারক ও সাবানের পরিবর্তে পরিষ্কারক হিসেবে সাদা ভিনেগার ও পানি ব্যবহার করুন। কারণ বাজারি পরিষ্কারকের মধ্যে যেসব উপকরণ থাকে, তা থাইরয়েডের ক্ষতিসাধন করে ও পানি দূষিত করে। ১০ ভাগ পানিতে এক ভাগ ভিনেগার মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন। পরিষ্কারক হিসেবে ব্যবহার করুন। আবার বাসন পরিষ্কারের জন্য ব্যবহার করতে পারেন ভিনেগার, বেকিং সোডা, লেবু ও লবণ। সূত্র: স্মল ফুটপ্রিন্ট ফ্যামিলি
- চালকের আসনে থাকা কিশোর অবশেষে গ্রেফতার
- মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট
- ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
