বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা
প্রকাশিত: ৭ জুলাই ২০২৩
সাত লাখ ডলার দিয়ে এনএবিসিকে
বাঁচালেন কালী প্রদীপ চৌধুরী
আজকাল রিপোর্ট -
চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার মধ্যদিয়ে শেষ হয়েছে উত্তর আমেরিকার সবচেয়ে বড় বাঙালি উৎসব বঙ্গ সম্মেলন। তবে শত অতৃপ্তির মাঝেও শান্তির পরশ বুলিয়ে দিয়েছে ভারত ও কিছু সংখ্যক বাংলাদেশের শিল্পীদের বৈচিত্র্যপূর্ণ পরিবেশনা। দুই বাংলার পাঁচ হাজারেরও বেশি বাঙালির উপস্থিতিও অনুষ্ঠানকে ভিন্নমাত্রা দিয়েছে। অনুষ্ঠানটি মূলত ভারতীয় বাঙালিদের বার্ষিক আয়োজন হলেও কয়েক বছর ধরে এতে বিপুল সংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করছেন।
বঙ্গ সম্মেলনের আয়োজক সংগঠকদের অপেশাদারী মনোভাবের কারণে শিল্পী, কলাকুশলী, অংশগ্রহণকারী সবাই ছিলেন ক্ষুব্ধ। নতুন এ সংগঠনটির অনুষ্ঠান আয়োজনে অনভিজ্ঞতা, সর্বোপরি সম্মেলনের আহ্বায়ক পার্থসারথী মুখোপাধ্যায়ের স্বেচ্ছাচারিতার কারণে বঙ্গ সম্মেলনের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। হোটেল, খাবার, অনুষ্ঠান আয়োজনসহ সবকিছুতেই ছিল চরম অব্যবস্থাপনা। আর এতে ক্ষুব্ধ হয়েছেন সম্মেলনে আগত পাঁচ হাজার অংশগ্রহণকারী।
এবারের বঙ্গ সম্মেলনে ভারতীয় বাঙালিদের সঙ্গে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশ থেকে এসেছিলেন চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। তাদের যৌথ পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের।
পঞ্চাশ বছরের পুরনো সংগঠন বঙ্গ সংস্কৃতি সংঘ বা কালচারাল এসোসিয়েশন অব বেঙ্গল-সিএবি’র সিস্টার কনসার্ন নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স-এনএবিসি বা বঙ্গ সম্মেলন। গত বছর লাস ভেগাস বঙ্গ সম্মেলনে সিএবি ২০২৩ সালের জন্য তাদের ব্র্যান্ড এনএবিসি’র পতাকা তুলে দেয় অপেক্ষাকৃত নতুন সংগঠন কেপিসি (কালী প্রদীপ চৌধুরী) বেঙ্গলি হল অব ফেম-এর হাতে। এই সংগঠনটির আয়োজনে গত ৩০ জুন এবং ১ ও ২ জুলাই নিউ জার্সীর আটলান্টিক সিটির মর্যাদাপূর্ণ সুবিশাল ভেন্যু জিম হোয়েলান বোর্ডওয়াক হলে অনুষ্ঠিত হয় ৪৩তম বঙ্গ সম্মেলন।
সিএবি’র একটি সূত্র বলছে, এবারের বঙ্গ সম্মেলনটি হওয়ার কথা ছিল বোস্টনে। কিন্তু শেষ মুহূর্তে বোস্টনের সংগঠনটি অপরাগতা জানালে তাড়াহুড়ো করে নিউজার্সীতে বঙ্গ সম্মেলন করার জন্য স্থানীয় নতুন সংগঠন কেপিসি বেঙ্গলি হল অব ফেমকে দেওয়া হয়।
নামপ্রকাশে অনিচ্ছুক সিএবি’র একজন ট্রাস্টি বোর্ড সদস্য জানান, তিনদিন আগে এবারের বঙ্গ সম্মেলনের আয়োজকরা জানান, তাদের ঘাটতি নয় লাখ ডলার। এ অর্থ পরিশোধ করতে না পারলে অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে না। বঙ্গ সম্মেলন বাতিল হয়ে যাবে। তৎক্ষণাৎ সিএবি’র সিনিয়র সদস্যরা কালী প্রদীপ চৌধুরীকে বিষয়টি অবহিত করেন। তিনি সাত লাখ ডলার ব্যবস্থা করলে বঙ্গ সম্মেলন বেঁচে যায়।
অপর এক সদস্য বলেন, বঙ্গ সম্মেলন আয়োজনের পুরো দায়িত্ব থাকে হোস্ট সংগঠনের। সিএবি সাধারণত কোনো খবরদারি করে না। বেঙ্গলি হল অব ফেম প্রতিষ্ঠানটি কালী প্রদীপ চৌধুরীর কেপিসি গ্রুপের স্পন্সরে হলেও তিনি এর নেতৃত্বে থাকা ব্যক্তি বিশেষের ওপর বিশ্বাস রেখেছিলেন। কিন্তু তিনি নিজে যেমন ঠকেছেন তেমনি তাঁর অর্থও অপচয় হয়েছে।
কালী প্রদীপ চৌধুরীর কাছ থেকে সাত লাখ ডলার পাওয়ার পর বঙ্গ সম্মেলনের কোর কমিটির কাছ থেকে কিছুটা নিয়ন্ত্রণ নেয় সিএবি। তারা যথাসাধ্য চেষ্টায় বঙ্গ সম্মেলনকে কিছুটা হলেও রক্ষা করে। কিন্তু শেষ মুহূর্তে সিএবি সবকিছু নিয়ন্ত্রণে নিতে পারেনি। জানা যায়, অর্থের অভাবে বঙ্গ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান মূল ভেন্যুতে না করে এগার মাইল দূরে একটি হোটেলে করা হয়। সেখানে সিএবি’র বর্তমান প্রেসিডেন্ট রণদেব সরকারকে বক্তব্য রাখার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। এমনকি রীতি অনুযায়ী সিএবি অ্যাওয়ার্ড অনুষ্ঠানটিও বাতিল করে দেওয়া হয়। আর এসব কিছুই হয়েছে বঙ্গ সম্মেলনের এবারের আহ্বায়ক পার্থসারথী মুখোপাধ্যায়ের একক সিদ্ধান্তে।
অবস্থা বেগতিক দেখে পার্থসারথী মুখোপাধ্যায়ের সাথে স্টিয়ারিং কমিটিতে যারা ছিলেন তারাও একে একে সটকে পড়তে থাকেন। শেষ পর্যন্ত পার্থ মুখার্জির পাশে তাঁর স্ত্রী নৃত্যশিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায় ছাড়া আর কাউকে দেখা যায়নি।
বঙ্গ সম্মেলনের ইতিহাসে এতটা বিশৃঙ্খলা কখনও হয়নি। অনুষ্ঠানে আগত হাজার পাঁচেক অংশগ্রহণকারীদের অনেকেই সময়মতো হোটেল পাননি। পুরো আয়োজনে কোথায় কি হচ্ছে তা জানার কোনো ব্যবস্থা ছিল না। নাম মাত্র অনুষ্ঠানসূচি থাকলেও তা প্রতিমুহূর্তে পরিবর্তন হয়েছে।
এত অব্যবস্থাপনার মধ্যেও তিনদিনের মহাযজ্ঞে পারফর্ম করেন দুই বাংলার শতাধিক শিল্পী। ছিল পন্ডিত অজয় চক্রবর্তীর শাস্ত্রীয় সংগীতের আসর, পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের সরোদ বাদন, রাগব চ্যাটার্জি ও জয়তী চক্রবর্তীর একক এবং ক্যাকটাস ব্যান্ডের পরিবেশনা, সর্বোপরি বলিউড সংগীত তারকা সনু নিগম ও জাভেদ আলীর পৃথক কনসার্ট। বাংলাদেশের দুই শিল্পী চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওনের পরিবেশনাও মুগ্ধ করে কয়েক হাজার দর্শককে। স্থানীয় কিছু সংগঠনের পরিবেশনাও ছিল আকর্ষনীয়। তবে কোনো কিছুই সময়মতো না হওয়ায় সবাই ছিলেন বিক্ষুব্ধ। ভারতীয় শিল্পীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একে একে লাইভে এসে পরিস্থিতি আরও জটিল করে তুলছেন। তারা কলকাতায় প্রতিবাদ সভার ডাক দিয়েছেন। পরিস্থিতি এতটাই নাজুক হয়েছে যা সবার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইতোমধ্যে নিউজার্সী অ্যাটর্নি অফিসে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। সংক্ষুব্ধ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান অনুষ্ঠানের আহ্বায়ক পার্থসারথী মুখোপাধ্যায় ও তাঁর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলে জানা গেছে।
বঙ্গ সম্মেলনের সাহিত্য আসরটি ছিল বেশ জমজমাট। এর প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরীন। এতে ভারতীয় সাহিত্যিক কুনাল বসু, সুবোধ সরকার, মৌসুমী সেন, রুদ্রশংকর, আমেরিকার সাহিত্যিক ক্যালোলিন রাইট ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি লেখক অংশ নেন।
ভারতের বাংলা চলচ্চিত্র তারকাদের মধ্যে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্তা, অনির্বাণ ভট্টাচার্য, পায়েল সরকার, সোহিনী সরকার, অনির্বাণ চক্রবর্তী, দেবশংকর হালদার, পরিচালক সুমন মুখোপাধ্যায় ও রেশমী মিত্র। বঙ্গ সম্মেলনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ইন্দো-ইটালিয়ান চলচ্চিত্র উৎসব। এতে ইতালির তারকা অভিনয় শিল্পী ও পরিচালকরা অংশ নেন।
উল্লেখ্য, এবছর বঙ্গ সম্মেলনের সাধারণ রেজিস্ট্রেশন ছিল পরিবার (শিশুসহ চারজন) প্রতি ৩৮০ ডলার। হোটেলের জন্য ব্যয় করতে হয়েছে গড়ে প্রতিরাতে ২৫০ ডলার। পুরো আয়োজনের বাজেট ১.৫ মিলিয়র ডলার থাকলেও শেষমেষ তা ২ মিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
