ফেরদৌসের জন্য অপেক্ষা করবেন ঋতুপর্ণারা
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯
তৃণমূলের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিপাকে পড়া বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌসের জন্য অপেক্ষা করবেন ঋতুপর্ণারা। ‘দত্তা’ সিনেমায় ফেরদৌসের সহশিল্পী তিনি।
পশ্চিমবঙ্গের তৃণমূলের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় ফেরদৌসকে তাৎক্ষণিক ভারত ছাড়ার আদেশ দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে, এমন কর্মকাণ্ডের জন্য তাঁর মেয়াদ থাকা ভিসাও বাতিল করা হয়েছে। এমনকি দেশটিতে তাঁকে কালো তালিকাভুক্তির খবরও প্রকাশিত হয়েছে।
ফেরদৌসের ভিসা বাতিল ও কালো তালিকাভুক্তির কারণে শুটিং চলতে থাকা ‘দত্তা’ ছবিটি নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে ছবির প্রধান অভিনয়শিল্পী ঋতুপর্ণা আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বললেন, ‘আমরা ফেরদৌসের জন্য অপেক্ষা করব। আশা করছি এই ঝামেলা ফেরদৌস কাটিয়ে উঠে আবার শুটিংয়ে ফিরবেন।’
আজ সকালে সিঙ্গাপুর গেছেন ঋতুপর্ণা। সেখান থেকেই হোয়াটসঅ্যাপে কথা বলেন প্রথম আলোর সঙ্গে। বললেন, ‘ফেরদৌস আমার বহু বছরের বন্ধু। আমাদের সম্পর্কটা পারিবারিকও। আমার চিন্তা, কোনো রকমে ওর যেন কোনো ক্ষতি না হয়।’
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ‘দত্তা’ নির্মিত হচ্ছে, যেখানে ফেরদৌস বিলাস চরিত্রে আর ঋতুপর্ণা সেনগুপ্ত বিজয়ার চরিত্রে অভিনয় করছেন। ছবিটি পরিচালনা করছেন নির্মল চক্রবর্তী। শুটিং নিয়ে মোটেও চিন্তিত নন এই নায়িকা। তাঁর চিন্তা দীর্ঘদিনের বন্ধু, সহকর্মী এবং ভালো মানের একজন অভিনেতার জন্য। ঋতুপর্ণা বললেন, ‘ছবি নিয়ে কিছুই ভাবছি না। “দত্তা” ছবিটি ফেরদৌসকে নিয়েই হবে, ও–যখন সময় দেবে তখনই হবে। আমার কাছে “দত্তা” কোনো ফ্যাক্টর না, আমার কাছে ফ্যাক্টর হচ্ছে সব জটিলতা থেকে ফেরদৌসের মুক্ত হওয়ার বিষয়টা। খামোখা একজন ভালো শিল্পী, ভালো মানুষ ঝামেলায় পড়ে গেল।’
ঋতুপর্ণার মতে, ‘ফেরদৌস দীর্ঘদিন ধরে এই চলচ্চিত্রশিল্পে কাজ করছে। সমানতালে দুই বাংলায় সমান সম্মান নিয়ে কাজ করেছে। মানুষের ভালোবাসা অর্জনের পাশাপাশি অনেক সম্মাননাও অর্জন করেছে। আমাদের অনেক সুপারহিট ছবিও আছে। আমরা দুজন পারিবারিক বন্ধুও। আমার মনে হয় না, এটার ব্যাপারে ও পুরোপুরি অবগত ছিল। না জেনেই হয়তো কাজটা করেছে। শিল্পী হিসেবে তার হয়তো আবেগ কাজ করেছে। শিল্পী হিসেবেই অনুষ্ঠানে গেছে। আমি নিশ্চিত, ও যদি জানত এ রকম একটি আইন আছে, তাহলে সেখানে মোটেই যেত না। এই ব্যাপারগুলো তার ক্ষেত্রে বিবেচনা করা যেতেই পারে। চলচ্চিত্রশিল্পে ওর ইতিবাচক ভাবমূর্তির কথাটাও ভাবা যেতে পারে। আমি চাইব, ও যাতে আবার দুই বাংলায় অবাধে কাজ করতে পারে, তার ব্যবস্থা করে দেওয়া হোক।’
ফেরদৌসের ঘটনাটি ঋতুপর্ণা প্রথম জানতে পারেন টেলিভিশনের খবর থেকে। এর পর থেকে খুব চিন্তায় ছিলেন। গতকাল বন্ধু ফেরদৌসের সঙ্গে বিষয়টি নিয়ে কথাও হয়েছে। জানালেন, ‘ফেরদৌসের সঙ্গে ১১ এপ্রিল ছবিটির শুটিং করি। গত মঙ্গলবার নির্বাচনী বিতর্কের কথাটি জানতে পারি। এটুকু বলতে পারি, ফেরদৌস টলিউডের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সার্বিকভাবে তাকে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হোক।’
মঙ্গলবার রাতে ঢাকায় ফিরে বুধবার বিকেলে পুরো বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করেন ফেরদৌস। বললেন, ‘একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে অন্য একটি দেশের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ কোনোভাবেই উচিত হয়নি। আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। আশা করি, সংশ্লিষ্ট সবাই আমার অনিচ্ছাকৃত ভুলকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
গত রোববার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের নির্বাচনী প্রচারে অংশ নেন ফেরদৌস। তিনি রায়গঞ্জ আসনের করণদিঘি থেকে ইসলামপুর পর্যন্ত তৃণমূলের প্রচার মিছিলে অংশ নেন। এলাকাটি বাংলাদেশ সীমান্তের কাছে। নির্বাচনী ওই প্রচারে ফেরদৌসের সঙ্গে ছিলেন ভারতীয় বাংলা সিনেমার দুই তারকা অঙ্কুশ হাজরা ও পায়েল।
ফেরদৌসের অংশগ্রহণের পর তীব্র প্রতিবাদ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘তৃণমূল তো বিদেশি তারকা এনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে।’ তাঁর এ অংশগ্রহণের বিষয়ে তীব্র প্রতিবাদ করে বিজেপি। এরপর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না, সে ব্যাপারে প্রতিবেদন চায়। ওই প্রতিবেদনের ভিত্তিতে ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই মঙ্গলবার রাতে বিমানে ঢাকায় ফেরেন ফেরদৌস। এদিন রাত সাড়ে আটটায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ঢাকায় রওনা হন তিনি।
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
